ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

গ্রিড নেটওয়ার্ককে শক্তিশালীকরণের জন্য শাটডাউন ঘোষণা রংপুর-কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের


গ্রিড নেটওয়ার্ককে শক্তিশালীকরণের জন্য শাটডাউন ঘোষণা  রংপুর-কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের

গ্রিড নেটওয়ার্ককে শক্তিশালীকরণের জন্য প্রকল্পের আওতাভুক্ত নির্মাণ কাজ পরিচালনার প্রয়োজনীয়তা অনুযায়ী পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) রংপুর-কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের তিনটি ১৩২ কেভি সঞ্চালন লাইনের জন্য পৃথক ও নির্দিষ্ট সময়ের জন্য শাটডাউন ঘোষণা করেছে। এর ফলে কুড়িগ্রাম, লালমনিরহাটসহ সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটবে এবং আংশিক লোডশেডিং হতে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

শনিবার (২৫ জুলাই) পিজিসিবির প্রকল্প পরিচালক কর্তৃক স্বাক্ষরিত একটি জরুরি অফিস আদেশের মাধ্যমে শাটডাউনের বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।

এই আদেশে উল্লেখ করা হয়েছে, রংপুর ২৩০/১৩২ কেভি জিআইএস গ্রিড উপকেন্দ্র এলাকায় সিভিল নির্মাণকাজ চলছে। কাজটি নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সোমবার (২৭ জুলাই) সকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১৫ ঘণ্টা সময় ধরে রংপুর-লালমনিরহাট ১৩২ কেভি এবং রংপুর-তারাগঞ্জ ১৩২ কেভি সার্কিট-১ সঞ্চালন লাইন বন্ধ থাকবে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

অন্যদিকে, বুধবার (২৯ জুলাই) থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত রংপুর-কুড়িগ্রাম ১৩২ কেভি সঞ্চালন লাইন শাটডাউনে থাকবে।

জরুরি ওই আদেশে আরও জানানো হয়েছে, শাটডাউন চলাকালে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর আওতাধীন সংশ্লিষ্ট ৩৩ কেভি ফিডারসমূহের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে আংশিক লোডশেডিং হতে পারে। তবে নিয়ন্ত্রিত এলাকায় বিকল্প উৎস বা ব্যবস্থার মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ গ্রহণের সুযোগ থাকলে, প্রয়োজন ও চাহিদার আলোকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।

জাতীয় গুরুত্বপূর্ণ এই অবকাঠামোগত প্রকল্পের নির্মাণকাজ নির্বিঘ্নে শেষ করতে গ্রাহক, সাধারণ জনগণ ও জনপ্রতিনিধিদের আগাম অবহিতকরণ এবং প্রয়োজনে মাইকিংয়ের ব্যবস্থা গ্রহণের জন্য নেসকোর সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীদের বিশেষভাবে অনুরোধ করেছে পিজিসিবি।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক সেনাপ্রধানদের তালিকায় বাবার ছবি দেখে থমকে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০১:০১ এম


সাবেক সেনাপ্রধানদের তালিকায় বাবার ছবি দেখে থমকে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

ঢাকা সেনানিবাসের সেনাবাহিনী সদর দপ্তরে 'সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬'-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সাবেক সেনাপ্রধানদের ছবির তালিকা ঘুরে দেখার সময় তিনি তার বাবার ছবি দেখে থমকে দাঁড়ান।

এই অনুষ্ঠানটি রোববার (২৬ জুলাই) সকালে প্রধান অতিথি হিসেবে তিনি উদ্বোধন করেন।

অনুষ্ঠান শুরুর আগে প্রধানমন্ত্রী সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি সাবেক সেনাপ্রধানদের ছবির গ্যালারি পরিদর্শন করেন। সেখানে জেনারেল এম. এ. জি. ওসমানী, জেনারেল জিয়াউর রহমান, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আতিকুর রহমান, লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদসহ মোট ১২ জন সাবেক সেনাপ্রধানের ছবি প্রদর্শিত ছিল।

উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বাংলাদেশের সেনাবাহিনীর আধুনিকায়ন ও সুসংগঠিত রূপ তৈরিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, সশস্ত্র বাহিনীর বীর সদস্য এবং পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে শাহাদাতবরণকারী সেনাসদস্যদের ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

তিনি আরও বলেন, একটি পেশাদার ও আধুনিক সেনাবাহিনী গড়ে তুলতে পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ কিংবা রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে থাকতে হবে। পদোন্নতির ক্ষেত্রে মেধা, পেশাগত যোগ্যতা, সততা, চারিত্রিক দৃঢ়তা, নেতৃত্বের গুণাবলি এবং সামরিক শৃঙ্খলাকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

প্রধানমন্ত্রী দেশে সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকাকে ভূয়সী প্রশংসা করে বলেন, জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং বেসামরিক প্রশাসনকে প্রয়োজনীয় সহায়তা প্রদানে সেনাবাহিনী সর্বদা প্রশংসনীয় অবদান নিয়ে আসছে। এ সময় তিনি সেনাবাহিনী প্রধানসহ পুরো বাহিনীর সব সদস্যকে ধন্যবাদ জানান।

এর আগে সকালে সেনাসদরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায় সেনাবাহিনী প্রধান এবং চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস)। অনুষ্ঠানে উপস্থিত হয়ে নির্বাচনি পর্ষদের উদ্বোধন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সেনাপ্রধান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিরতি শেষে আজ থেকে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

১০:০৪ এম


বিরতি শেষে আজ থেকে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু

বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে দীর্ঘদিন স্থগিত থাকার পর সোমবার (২৭ জুলাই) থেকে হঠাৎ করে পুনরায় শুরু হচ্ছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

প্রায় তিন সপ্তাহ পর পরীক্ষার হলে ফিরে এসেছে এ বোর্ডের প্রায় এক লাখ পরীক্ষার্থী।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রকাশিত রুটিন অনুযায়ী, আজ সকাল ১০টায় পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বিকেলে অনুষ্ঠিত হবে খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা।

একই সঙ্গে দেশের অন্য নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডেও পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় ইসলামের ইতিহাস, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র (তত্ত্বীয়) এবং তাজভিদ দ্বিতীয় পত্র (মুজাব্বিদ মাহির বিভাগ) অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি) পরীক্ষার্থীরা হিউমান রিসোর্স ম্যানেজমেন্ট-১ বিষয়ের পরীক্ষায় অংশ নিচ্ছেন।

বন্যা-পরবর্তী পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকার যোগাযোগ ব্যবস্থা এবং পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় গত ১৬ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছিল। একই সিদ্ধান্তের আওতায় আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার অবশিষ্ট বিষয়গুলোর পরীক্ষাও স্থগিত করা হয়।

পরিস্থিতির উন্নতি হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের ভিত্তিতে গত ২৩ জুলাই শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ঘোষণা দেন যে, ২৭ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত থাকা অবশিষ্ট পরীক্ষা পুনরায় শুরু হবে। সে অনুযায়ী বর্তমানে কার্যকর নিয়মিত রুটিন অনুসারেই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে স্থগিতাদেশের আগে যেসব পরীক্ষা হওয়ার কথা ছিল, সেগুলোর নতুন সময়সূচি পরে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ছিল। তবে এ সময় দেশের অন্য সব শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা অব্যাহত ছিল।

চলতি বছর দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন নিবন্ধিত পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ৯৯ হাজার ৬৮৮ জন পরীক্ষার্থী, যারা ১১৪টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন। সারা দেশে এ পরীক্ষার জন্য মোট ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ২ হাজার ৬৯৭টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গোলাগুলিতে নি হ ত ২ জন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

১০:১৪ এম


যুক্তরাষ্ট্রের সিয়াটলে গোলাগুলিতে নি হ ত ২ জন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটলে গোলাগুলির ঘটনায় দুজন নিহত হয়েছেন এবং কমপক্ষে পাঁচজন আহত হওয়ার খবর এসেছে। সিয়াটল ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই ঘটনা উল্লেখ করা হয়েছে।

স্থানীয় সময় রোববার (২৬ জুলাই) সিয়াটল পুলিশ গুলির ঘটনার বিষয়ে সংবাদ প্রকাশ করেছে। সেখানে কিছু বন্দুকধারী উপস্থিত ছিলেন, এমন ধারণার কথা উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দ্য সিয়াটল সেন্টারে একটি খাবারের উৎসবের আয়োজন করা হয়েছিল। এই উৎসবের নাম ছিল 'বাইট অব সিয়াটল' এবং এটি সপ্তাহের শেষে অনুষ্ঠিত হচ্ছিল। খাদ্য বিক্রেতাদের শতাধিক অংশগ্রহণ ছিল এই উৎসবে, যেখানে গানবাজনারও আয়োজন করা হয়েছিল।

বিবিসির প্রতিবেদনে আরো বলা হয়েছে, ঘটনাস্থলে দুই ব্যক্তির মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আহতদের মধ্যে একটি দুই বছর বয়সী শিশু রয়েছে, যে বর্তমানে স্থিতিশীল অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে, ৫৬ বছর বয়সী একটি নারীর অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।

আরেকজন আহত ব্যক্তি সামান্য আঘাত পাওয়ায় হাসপাতালে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে আহতদের মধ্যে আঘাতের প্রকৃতি বিষয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

সিয়াটল পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে উল্লেখ করেছে, 'সিয়াটল সেন্টারে গুলির ঘটনা ঘটেছে।' হামলাকারীদের আটক করা হয়েছে কি না, এ বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাল্টা সামরিক অভিযান থেকে বিরত রয়েছে দ্বিতীয় দিনের মতো যুক্তরাষ্ট্র ও ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

১০:২০ এম


পাল্টা সামরিক অভিযান থেকে বিরত রয়েছে দ্বিতীয় দিনের মতো  যুক্তরাষ্ট্র ও  ইরান

টানা দ্বিতীয় দিনের মতো রোববার (২৬ জুলাই) ইরানের বিরুদ্ধে নতুন কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। একই সময় তেহরানও জানায়, তারা পাল্টা সামরিক অভিযান থেকে বিরত রয়েছে। সংঘাত কার্যত অন্তর্বর্তী যুদ্ধবিরতিকে ভেঙে দিয়েছিল, কিন্তু এখন দুই দেশকে আবার আলোচনার টেবিলে নিয়ে আসতে কূটনৈতিক কার্যক্রম জোরদার হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র যতক্ষণ হামলা বন্ধ রাখবে, ততক্ষণ ইরানও পাল্টা হামলা চালাবে না। এর আগে, প্রতিদিনের হামলার জবাবে প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছিল তেহরান। তবে গত দুই দিন ধরে উভয়পক্ষের এই সামরিক বিরতি নতুন করে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি করেছে।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ বলেছেন, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কূটনীতির জন্য একটি সুযোগ তৈরি করতে চান। তিনি দাবি করেন, ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মজুত দ্রুত ফুরিয়ে আসছে, এমন ধারণাও অস্বীকার করেন।

ফক্স নিউজকে মাইক ওয়াল্টজ বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য আলোচনার জন্য ‘কিছুটা সুযোগ’ দিচ্ছেন। প্রেসিডেন্ট আগেই জানিয়েছিলেন যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পুরোপুরি প্রস্তুত। তবে গত কয়েক সপ্তাহ, বিশেষ করে গত কয়েক দিনে বিভিন্ন পর্যায়ে আলোচকরা সক্রিয়ভাবে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস দুটি আঞ্চলিক সূত্রের বরাতে জানিয়েছে, ওমানের একটি প্রতিনিধি দল তেহরানে পৌঁছানোর পর যুক্তরাষ্ট্র সাময়িকভাবে বোমাবর্ষণ স্থগিতের সিদ্ধান্ত নেয়।

তবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে শান্তির সম্ভাবনা এখনও পারস্পরিক অবিশ্বাসে আটকা। বিভিন্ন সময়ে ইরান অভিযোগ করে আসছে, অতীতেও আলোচনা চলাকালে তাদের ওপর হামলা চালানো হয়েছিল।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অস্ট্রিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ওআরএফ-কে বলেন, কাতার ও পাকিস্তানসহ কয়েকটি মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বার্তা আদান-প্রদান করছে। তবে তিনি দাবি করেন, অতীতে কূটনৈতিক প্রচেষ্টা বারবার ‘বিশ্বাসঘাতকতার’ শিকার হয়েছে।

দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মধ্যপ্রাচ্যে পেন্টাগনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য বিমান প্রতিরক্ষা অস্ত্রের মজুত দ্রুত কমে আসার আশঙ্কায় প্রেসিডেন্ট ট্রাম্প হামলা আরও বাড়ানোর পরিকল্পনা স্থগিত করেছেন।

তবে রোববার মার্কিন প্রেসিডেন্ট সামরিক বাহিনীর গোলাবারুদের মজুত কমে যাওয়ার খবর নাকচ করে দেন। তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে বিপুল পরিমাণ গোলাবারুদ মজুত রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি।

এদিকে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তারা উপসাগরীয় অঞ্চলে প্রতিশোধমূলক হামলা বন্ধ রেখেছে। বার্তা সংস্থা এএফপির বরাতে সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আক্রমিনিয়া বলেন, ‘আমাদের কৌশল মূলত প্রতিশোধমূলক ছিল। আমরাও আপাতত সেই অভিযান বন্ধ রেখেছি।’ তবে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র আবার হামলা শুরু করলে সংঘাত আরও বিস্তৃত হবে।

এদিকে, ইরানের বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলার ঘটনায় কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরाघচি বলেছেন, ইরানের একটি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলা একটি গুরুতর ঘটনা এবং এটি কোনভাবেই সহ্য করা হবে না।

আরাঘচি জানান, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে পৃথক ফোনালাপে তিনি হামলার বিষয়টি তুলে ধরেছেন। তবে হামলার ধরন, ক্ষয়ক্ষতি বা ইরান কী ধরনের পদক্ষেপ নেবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তেহরান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%