ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বিরতি শেষে আজ থেকে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু


বিরতি শেষে আজ থেকে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু

বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে দীর্ঘদিন স্থগিত থাকার পর সোমবার (২৭ জুলাই) থেকে হঠাৎ করে পুনরায় শুরু হচ্ছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

প্রায় তিন সপ্তাহ পর পরীক্ষার হলে ফিরে এসেছে এ বোর্ডের প্রায় এক লাখ পরীক্ষার্থী।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রকাশিত রুটিন অনুযায়ী, আজ সকাল ১০টায় পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বিকেলে অনুষ্ঠিত হবে খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

একই সঙ্গে দেশের অন্য নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডেও পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় ইসলামের ইতিহাস, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র (তত্ত্বীয়) এবং তাজভিদ দ্বিতীয় পত্র (মুজাব্বিদ মাহির বিভাগ) অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি) পরীক্ষার্থীরা হিউমান রিসোর্স ম্যানেজমেন্ট-১ বিষয়ের পরীক্ষায় অংশ নিচ্ছেন।

বন্যা-পরবর্তী পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকার যোগাযোগ ব্যবস্থা এবং পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় গত ১৬ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছিল। একই সিদ্ধান্তের আওতায় আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার অবশিষ্ট বিষয়গুলোর পরীক্ষাও স্থগিত করা হয়।

পরিস্থিতির উন্নতি হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের ভিত্তিতে গত ২৩ জুলাই শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ঘোষণা দেন যে, ২৭ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত থাকা অবশিষ্ট পরীক্ষা পুনরায় শুরু হবে। সে অনুযায়ী বর্তমানে কার্যকর নিয়মিত রুটিন অনুসারেই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে স্থগিতাদেশের আগে যেসব পরীক্ষা হওয়ার কথা ছিল, সেগুলোর নতুন সময়সূচি পরে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ছিল। তবে এ সময় দেশের অন্য সব শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা অব্যাহত ছিল।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

চলতি বছর দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন নিবন্ধিত পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ৯৯ হাজার ৬৮৮ জন পরীক্ষার্থী, যারা ১১৪টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন। সারা দেশে এ পরীক্ষার জন্য মোট ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ২ হাজার ৬৯৭টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গোলাগুলিতে নি হ ত ২ জন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

১০:১৪ এম


যুক্তরাষ্ট্রের সিয়াটলে গোলাগুলিতে নি হ ত ২ জন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটলে গোলাগুলির ঘটনায় দুজন নিহত হয়েছেন এবং কমপক্ষে পাঁচজন আহত হওয়ার খবর এসেছে। সিয়াটল ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই ঘটনা উল্লেখ করা হয়েছে।

স্থানীয় সময় রোববার (২৬ জুলাই) সিয়াটল পুলিশ গুলির ঘটনার বিষয়ে সংবাদ প্রকাশ করেছে। সেখানে কিছু বন্দুকধারী উপস্থিত ছিলেন, এমন ধারণার কথা উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দ্য সিয়াটল সেন্টারে একটি খাবারের উৎসবের আয়োজন করা হয়েছিল। এই উৎসবের নাম ছিল 'বাইট অব সিয়াটল' এবং এটি সপ্তাহের শেষে অনুষ্ঠিত হচ্ছিল। খাদ্য বিক্রেতাদের শতাধিক অংশগ্রহণ ছিল এই উৎসবে, যেখানে গানবাজনারও আয়োজন করা হয়েছিল।

বিবিসির প্রতিবেদনে আরো বলা হয়েছে, ঘটনাস্থলে দুই ব্যক্তির মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আহতদের মধ্যে একটি দুই বছর বয়সী শিশু রয়েছে, যে বর্তমানে স্থিতিশীল অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে, ৫৬ বছর বয়সী একটি নারীর অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।

আরেকজন আহত ব্যক্তি সামান্য আঘাত পাওয়ায় হাসপাতালে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে আহতদের মধ্যে আঘাতের প্রকৃতি বিষয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

সিয়াটল পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে উল্লেখ করেছে, 'সিয়াটল সেন্টারে গুলির ঘটনা ঘটেছে।' হামলাকারীদের আটক করা হয়েছে কি না, এ বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাল্টা সামরিক অভিযান থেকে বিরত রয়েছে দ্বিতীয় দিনের মতো যুক্তরাষ্ট্র ও ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

১০:২০ এম


পাল্টা সামরিক অভিযান থেকে বিরত রয়েছে দ্বিতীয় দিনের মতো  যুক্তরাষ্ট্র ও  ইরান

টানা দ্বিতীয় দিনের মতো রোববার (২৬ জুলাই) ইরানের বিরুদ্ধে নতুন কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। একই সময় তেহরানও জানায়, তারা পাল্টা সামরিক অভিযান থেকে বিরত রয়েছে। সংঘাত কার্যত অন্তর্বর্তী যুদ্ধবিরতিকে ভেঙে দিয়েছিল, কিন্তু এখন দুই দেশকে আবার আলোচনার টেবিলে নিয়ে আসতে কূটনৈতিক কার্যক্রম জোরদার হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র যতক্ষণ হামলা বন্ধ রাখবে, ততক্ষণ ইরানও পাল্টা হামলা চালাবে না। এর আগে, প্রতিদিনের হামলার জবাবে প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছিল তেহরান। তবে গত দুই দিন ধরে উভয়পক্ষের এই সামরিক বিরতি নতুন করে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি করেছে।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ বলেছেন, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কূটনীতির জন্য একটি সুযোগ তৈরি করতে চান। তিনি দাবি করেন, ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মজুত দ্রুত ফুরিয়ে আসছে, এমন ধারণাও অস্বীকার করেন।

ফক্স নিউজকে মাইক ওয়াল্টজ বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য আলোচনার জন্য ‘কিছুটা সুযোগ’ দিচ্ছেন। প্রেসিডেন্ট আগেই জানিয়েছিলেন যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পুরোপুরি প্রস্তুত। তবে গত কয়েক সপ্তাহ, বিশেষ করে গত কয়েক দিনে বিভিন্ন পর্যায়ে আলোচকরা সক্রিয়ভাবে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস দুটি আঞ্চলিক সূত্রের বরাতে জানিয়েছে, ওমানের একটি প্রতিনিধি দল তেহরানে পৌঁছানোর পর যুক্তরাষ্ট্র সাময়িকভাবে বোমাবর্ষণ স্থগিতের সিদ্ধান্ত নেয়।

তবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে শান্তির সম্ভাবনা এখনও পারস্পরিক অবিশ্বাসে আটকা। বিভিন্ন সময়ে ইরান অভিযোগ করে আসছে, অতীতেও আলোচনা চলাকালে তাদের ওপর হামলা চালানো হয়েছিল।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অস্ট্রিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ওআরএফ-কে বলেন, কাতার ও পাকিস্তানসহ কয়েকটি মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বার্তা আদান-প্রদান করছে। তবে তিনি দাবি করেন, অতীতে কূটনৈতিক প্রচেষ্টা বারবার ‘বিশ্বাসঘাতকতার’ শিকার হয়েছে।

দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মধ্যপ্রাচ্যে পেন্টাগনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য বিমান প্রতিরক্ষা অস্ত্রের মজুত দ্রুত কমে আসার আশঙ্কায় প্রেসিডেন্ট ট্রাম্প হামলা আরও বাড়ানোর পরিকল্পনা স্থগিত করেছেন।

তবে রোববার মার্কিন প্রেসিডেন্ট সামরিক বাহিনীর গোলাবারুদের মজুত কমে যাওয়ার খবর নাকচ করে দেন। তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে বিপুল পরিমাণ গোলাবারুদ মজুত রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি।

এদিকে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তারা উপসাগরীয় অঞ্চলে প্রতিশোধমূলক হামলা বন্ধ রেখেছে। বার্তা সংস্থা এএফপির বরাতে সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আক্রমিনিয়া বলেন, ‘আমাদের কৌশল মূলত প্রতিশোধমূলক ছিল। আমরাও আপাতত সেই অভিযান বন্ধ রেখেছি।’ তবে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র আবার হামলা শুরু করলে সংঘাত আরও বিস্তৃত হবে।

এদিকে, ইরানের বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলার ঘটনায় কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরाघচি বলেছেন, ইরানের একটি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলা একটি গুরুতর ঘটনা এবং এটি কোনভাবেই সহ্য করা হবে না।

আরাঘচি জানান, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে পৃথক ফোনালাপে তিনি হামলার বিষয়টি তুলে ধরেছেন। তবে হামলার ধরন, ক্ষয়ক্ষতি বা ইরান কী ধরনের পদক্ষেপ নেবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তেহরান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোন খেলায় কোন দেশ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন, এক নজরে দেখে নিন সেরা দেশগুলো

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

১০:২২ এম


কোন খেলায় কোন দেশ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন, এক নজরে দেখে নিন সেরা দেশগুলো

বিশ্ব ক্রীড়াঙ্গনে প্রতি বছর বিভিন্ন খেলার বিশ্ব চ্যাম্পিয়ন নির্ধারিত হয়ে থাকে। কোথাও বিশ্বকাপের মাধ্যমে, কোথাও বিশ্ব চ্যাম্পিয়নশিপের মাধ্যমে, আবার কোথাও অন্য কোনো বৈশ্বিক আসরের মাধ্যমে নতুন চ্যাম্পিয়নের মুকুট একটি দেশের মাথায় ওঠে। কিন্তু সব খেলায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন সম্পর্কে একসঙ্গে জানা অনেকের জন্য সহজ নয়।

বাংলাদেশে ফুটবল ও ক্রিকেট সবচেয়ে জনপ্রিয়, তাই অন্যান্য অনেক খেলার সর্বশেষ বিশ্ব চ্যাম্পিয়ন সম্পর্কে ক্রীড়াপ্রেমীদের আগ্রহ তুলনামূলকভাবে কম থাকে। তাই চলুন, এক নজরে দেখে নেওয়া যাক, বর্তমানে পুরুষদের বিভিন্ন খেলায় কোন দেশ বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে মর্যাদা ধরে রেখেছে।

খেলা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন

ফুটবল স্পেন

টেস্ট ক্রিকেট দক্ষিণ আফ্রিকা

ওয়ানডে ক্রিকেট অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ক্রিকেট ভারত

বেসবল ভেনেজুয়েলা

রাগবি ইউনিয়ন দক্ষিণ আফ্রিকা

রাগবি সেভেনস ফ্রান্স

বাস্কেটবল জার্মানি

ফিল্ড হকি জার্মানি

ভলিবল ইতালি

টেনিস ইতালি

আইস হকি ফিনল্যান্ড

হ্যান্ডবল ডেনমার্ক

দাবা ভারত

ওয়াটার পোলো স্পেন

ব্যাডমিন্টন চীন

টেবিল টেনিস চীন

ল্যাক্রস যুক্তরাষ্ট্র

কার্লিং সুইডেন

আর্চারি দক্ষিণ কোরিয়া

ফুটসাল ব্রাজিল

বিশ্ব ক্রীড়াঙ্গনে বিভিন্ন দেশের আধিপত্য ভিন্ন ভিন্ন খেলায় স্পষ্টভাবে দেখা যায়। ফুটবলে স্পেন, ক্রিকেটে অস্ট্রেলিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকা, বাস্কেটবলে জার্মানি, ব্যাডমিন্টন ও টেবিল টেনিসে চীনের আধিপত্য যেমন চোখে পড়ে, তেমনই আর্চারিতে দক্ষিণ কোরিয়া এবং ফুটসালে ব্রাজিল তাদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র আপাতত ইরানে সামরিক হামলা স্থগিত রাখলেও মধ্যপ্রাচ্যের সংঘাত থেমে নেই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

১০:২৫ এম


যুক্তরাষ্ট্র আপাতত ইরানে সামরিক হামলা স্থগিত রাখলেও মধ্যপ্রাচ্যের সংঘাত থেমে নেই

যুক্তরাষ্ট্র আপাতত ইরানে সামরিক হামলা স্থগিত রাখলেও মধ্যপ্রাচ্যের সংঘাত থেমে নেই। বরং নতুন নতুন অঞ্চলে এটিকে ছড়িয়ে পড়ছে। লোহিত সাগর উপকূলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় হামলার দাবি ইয়েমেনের হুতি বিদ্রোহীরা করেছে। অন্য দিকে কাস্পিয়ান সাগরে নিজেদের বাণিজ্যিক জাহাজে ইউক্রেন হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলেছে ইরান। ফলে আঞ্চলিক উত্তেজনা এখন আরও বহুমুখী ও জটিলাকার রূপ নিয়েছে।

ইরানে টানা ১৩ রাত হামলার পর গত শনিবার (২৫ জুলাই) মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে কোনো সামরিক অভিযান চালায়নি। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ কার্যকর থাকলেও হামলা আপাতত বন্ধ রয়েছে। অন্য দিকে একই দিন ইরানও প্রতিবেশী দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি বা স্থাপনায় নতুন করে কোনো পাল্টা হামলা চালানোর ক্ষেত্রে বিরত ছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ট্রাম্প সব সময়ই কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দেন। তবে আলোচনায় কাঙ্ক্ষিত অগ্রগতি না হলে কি ধরনের ভয়াবহ পরিণতি হতে পারে, সেটি সামরিক পদক্ষেপের মাধ্যমে ইরানকে স্পষ্ট করে দেখা হয়েছে।

দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, সংঘাত বিস্তৃত হওয়ার আশঙ্কা, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অস্ত্রের পর্যাপ্ততার হিসাব, উপসাগরীয় মিত্রদের উদ্বেগ এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের সম্ভাব্য নেতিবাচক প্রভাব বিবেচনায় নিয়ে আপাতত হামলা না বাড়ানোর সিদ্ধান্ত হোয়াইট হাউস নিয়েছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হচ্ছে, মার্কিন অস্ত্রের মজুত সংক্রান্ত উদ্বেগের বিষয়টি সামনে আসার পরেই সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ আসে।

তবে মধ্যপ্রাচ্যে সামরিক স্থিতিশীলতা ফেরার স্বস্তির মধ্যেই শনিবার ইয়েমেন ও সৌদি আরবের মধ্যে নতুন করে বড় ধরনের উত্তেজনা দেখা দিয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, এতে শুধু হরমুজ প্রণালিই নয়, বিশ্বের আরেক গুরুত্বপূর্ণ নৌপথ লোহিত সাগরের বাব আল–মানদেবও ঝুঁকিতে পড়তে পারে। একই সঙ্গে আবার জোরালো হতে পারে ইয়েমেনের গৃহযুদ্ধ।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, তারা সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর জিজান ও ইয়ানবু অঞ্চলের প্রধান প্রধান স্থাপনায় হামলা চালিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের যাচাইকৃত ভিডিওতে জিজানের একটি তেল শোধনাগারের দিক থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। তবে এ বিষয়ে সৌদি আরামকো কোনো মন্তব্য করেনি। সৌদি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়ানবুর দিকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র আকাশে থাকা অবস্থাতেই প্রতিহত করা হয়েছে।

অন্য দিকে ইয়ানবুতে তেল স্থাপনা লক্ষ্য করে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সৌদি বাহিনী। লোহিত সাগরতীরের এ বন্দর হরমুজ প্রণালি এড়িয়ে সৌদি তেল রপ্তানির অন্যতম গুরুত্বপূর্ণ পথ হয়ে উঠেছে।

ইয়েমেনের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির সৌদি–সমর্থিত সরকারের বিমানবাহিনী মারিব ও আল–জাওফ প্রদেশে হুতিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। একই সঙ্গে দুই পক্ষই রণাঙ্গনে সেনা মোতায়েন বাড়াচ্ছে।

ইরান–সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে ইয়েমেনে দীর্ঘদিন ধরে সামরিক অভিযান চালিয়ে আসছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। ২০২২ সালের যুদ্ধবিরতির পর সংঘাত অনেকটা কমে গেলেও চলতি মাসে সেই সমঝোতা ভেঙে যায়। এরপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে হুতিরাও সক্রিয়ভাবে জড়িয়ে পড়ে।

গত সপ্তাহে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে হুতিরা। গোষ্ঠীটির নেতা আবদুল মালিক আল–হুতি সতর্ক করে বলেছেন, সৌদি আরবের সব তেল স্থাপনাই এখন হামলার লক্ষ্য হতে পারে।

অন্য দিকে শনিবার ইরান অভিযোগ করেছে, কাস্পিয়ান সাগরে তাদের একটি বাণিজ্যিক জাহাজে ইউক্রেন হামলা চালিয়েছে। এতে একজন নাবিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়েছে, এ ঘটনায় তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা এ হামলাকে ‘বৈরী ও অপরাধমূলক’ বলে আখ্যা দিয়েছে।

ইরানের জাহাজে হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। তিনি দাবি করেন, রাশিয়া মধ্যপ্রাচ্যে নজরদারির জন্য সংগ্রহ করা স্যাটেলাইট তথ্য ইরানের কাছে সরবরাহ করছে, যাতে অঞ্চলটিতে তেহরানের হামলা চালাতে সুবিধা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%