ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ফুটবল উন্মাদনায় মেতে উঠেছেন সমর্থকরা


ফুটবল উন্মাদনায় মেতে উঠেছেন সমর্থকরা

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর বহু প্রতীক্ষিত আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে ফাইনাল ম্যাচ শুরুর এক ঘণ্টা আগেই রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

বিশ্ববিদ্যালয়ের তিনটি স্থানে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে খেলা দেখার আয়োজনকে কেন্দ্র করে সন্ধ্যা থেকেই শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে জোহা চত্বর সংলগ্ন প্যারিস রোডে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এবং ছাত্রদলের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বড় পর্দায় ফাইনাল ম্যাচ উপভোগের সুযোগ পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে, ম্যাচ শুরুর এক ঘণ্টা পূর্বেই তিনটি ভেন্যু লোকে লোকারণ্য হয়ে গেছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

খেলা দেখতে আসা আর্জেন্টিনা সমর্থক মিরাজ হোসেন বলেন, "স্টেডিয়ামে জায়গা পাবো না তাই আগেই খেলা দেখতে চলে এসেছি। যেহেতু প্রিয় দলের খেলা সামনে থেকে জায়ান্ট স্ক্রিনে না দেখলেই নয়। আমরা শিরোপা নিয়েই আজ মাঠ ছাড়বো।"

বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসের ভেতর অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বিভিন্ন প্রবেশপথে পরিচয়পত্র যাচাই, যানবাহন তল্লাশি এবং বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণমাধ্যমের স্বাধীনতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: অতিরিক্ত প্রেস সচিব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

১২:৪৫ এম


গণমাধ্যমের স্বাধীনতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: অতিরিক্ত প্রেস সচিব

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে দেশে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি একই সঙ্গে বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে দায়িত্বশীলতাও সমান গুরুত্ব বহন করে।

বিএনপি সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে শনিবার (১৮ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এগুলো বলেন তিনি।

আতিকুর রহমান এতে উদাহরণ দিয়ে বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর সংবাদ প্রকাশে কোনো ধরনের প্রাতিষ্ঠানিক হস্তক্ষেপ করা হয়নি। গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে, এটির প্রতিফলন সমাজে দেখা যাচ্ছে। কিন্তু স্বাধীনতার পাশাপাশি বলিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চাও অত্যন্ত জরুরি বলে তিনি মন্তব্য করেন।

সম্প্রতি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের সংবাদ পরিবেশন সংক্রান্ত আলোচনায় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, কিছু ডিজিটাল প্ল্যাটফর্ম অতিরঞ্জিত ও উসকানিমূলক কনটেন্ট প্রচার করে পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলেছে।

তিনি আরও উল্লেখ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে কেন্দ্র করে আইনগত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ, ভুয়া ফটোকার্ড এবং গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। গণমাধ্যমের স্বাধীনতায় সরকারের আস্থা রয়েছে উল্লেখ করে আতিকুর রহমান বলেন, সেই স্বাধীনতার অপব্যবহার করে গুজব, অপপ্রচার কিংবা অস্থিতিশীলতা সৃষ্টি কখনোই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও জানান, সকল গণমাধ্যমের উচিত তথ্য যাচাই করে দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখা—এটাই সরকারের আশা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাকিমপুরে পাঁচ ঘণ্টা অপেক্ষার পর দুই শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

১২:৫২ এম


হাকিমপুরে পাঁচ ঘণ্টা অপেক্ষার পর দুই শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

দিনাজপুরের হাকিমপুর থানা মোড়ে পাঁচ ঘণ্টা ধরে অসহায় অবস্থায় অপেক্ষা করা দুই শিশুকে শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) বিকেলে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাগুরা বটতলী গ্রামে স্থানীয়দের সহযোগিতায় মা ও নানা-নানির সন্ধান পায় হাকিমপুর থানা পুলিশ। এরপর যথাযথ যাচাই-বাছাই শেষে শিশু দুটিকে তাদের মা ও নানা-নানির জিম্মায় তুলে দেওয়া হয়।

হাকিমপুর থানা উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, ওসির নির্দেশনায় এবং স্থানীয়দের সহযোগিতায় শিশু দুটির মা ও নানা-নানির সন্ধান পাই। এরপর তাদের পরিচয় নিশ্চিত করে শিশু দুটিকে নিরাপদে তাদের মা ও নানা-নানির জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘শিশু দুটিকে উদ্ধারের পর সবচেয়ে বড় চিন্তা ছিল তাদের পরিবারের সন্ধান কীভাবে পাওয়া যাবে। পরে পুলিশ ও স্থানীয়দের সম্মিলিত চেষ্টায় বাবা ও স্বজনদের খুঁজে পাওয়া সম্ভব হয়েছে। শিশু দুটিকে নিরাপদে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে সত্যিই স্বস্তি লাগছে। একজন পুলিশ সদস্য হিসেবে এর চেয়ে বড় মানবিক তৃপ্তি আর কী হতে পারে।’

এর আগে রোববার সকালে হিলি স্থল বন্দরের চার নম্বর গেট সংলগ্ন থানা মোড়ে শিশু দুটিকে তাদের মা রেখে যান। ছোট সন্তানকে কোলে নিয়ে তিনি চলে যান। যাওয়ার সময় শিশুদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘থাকো টাকা নিয়ে আসি’। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তিনি আর ফিরে না আসায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ শিশু দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পরবর্তীতে পুলিশি তৎপরতা ও স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সন্ধান মিললে শিশু দুটিকে তাদের স্বজনদের কাছে নিরাপদে ফিরিয়ে দেওয়া হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফাইনালের একটি টিকিটের দাম ১৬ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

১২:৫৬ এম


ফাইনালের একটি টিকিটের দাম ১৬ লাখ টাকা

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে বিশ্বজয়ের মহাকাব্যিক লড়াই অনুষ্ঠিত হতে চলেছে। এই ম্যাচের চারপাশে আবারও ফিফার টিকিটনীতি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

টিকিট বিক্রয় প্ল্যাটফর্ম সিটগিক জানিয়েছে যে, তাদের মাধ্যমে ফাইনালের একটি টিকিটের গড় মূল্য ১২ হাজার ৭৫১ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকা।

দ্য অ্যাথলেটিকের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, এই টিকিটের দাম কোভিড-পরবর্তী সময়ের সব সুপার বোলের তুলনায় আরও বেশি। এমনকি নিউ ইয়র্কে অনুষ্ঠিত সাম্প্রতিক দুটি এনবিএ ফাইনালস ম্যাচের টিকিটের মূল্যও এটি অতিক্রম করেছে। এই কারণে এটিকে যুক্তরাষ্ট্রে আয়োজিত ইতিহাসের অন্যতম ব্যয়বহুল ক্রীড়া ইভেন্ট হিসেবে বিবেচনা করা হচ্ছে।

টিকিটের এই অস্বাভাবিক উচ্চমূল্য নিয়ে শুধু সমর্থকদের মধ্যে নয়, খেলোয়াড়দের মধ্যেও ক্ষোভ দেখা দিয়েছে। স্পেনের স্ট্রাইকার বোরহা ইগলেসিয়াস সামাজিক যোগাযোগমাধ্যমে টিকিটের দামকে ‘লজ্জাজনক’ বলে উল্লেখ করেছেন।

এছাড়া ইংল্যান্ডের ডিফেন্ডার মার্ক গেহিও ফিফার টিকিটের মূল্য নির্ধারণ নিয়ে সমালোচনা করেছেন।

সমর্থকদের পাশাপাশি খেলোয়াড়দের প্রকাশ্য সমালোচনায় বিশ্বকাপ ফাইনালের টিকিট মূল্য বিষয়ে বিতর্ক আরও তীব্র হয়ে উঠেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ ফাইনাল দেখতে হেলিকপ্টারে ছুটলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০১:০০ এম


বিশ্বকাপ ফাইনাল দেখতে  হেলিকপ্টারে ছুটলেন ট্রাম্প

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বজয়ের মহাকাব্যিক লড়াইয়ে মুখোমুখি হয়ে গেছে আর্জেন্টিনা ও স্পেন। এই লড়াইটি উপভোগ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হেলিকপ্টারে চড়ে মেটলাইফ স্টেডিয়ামে পৌঁছান।

রোববার (১৯ জুলাই) স্থানীয় সময় সকালে নিয়মমাফিক গলফ খেলার পরে মার্কিন এই রাষ্ট্রপ্রধান হেলিকপ্টারে চড়ে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দেন, যেখানে কিছুক্ষণ পরই শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয়ে যাচ্ছে আর্জেন্টিনা ও স্পেন।

ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্টের সরকারি হেলিকপ্টার ‘মেরিন ওয়ান’-কে বিশ্বকাপ ফাইনালের ভেন্যুর ওপর দিয়ে চক্কর দিতে বা উড়ে যেতে দেখা গেছে।

জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই বিশ্বকাপের সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ট্রাম্প সশরীরে অংশ নেবেন এবং নতুন বিশ্বচ্যাম্পিয়ন দলের হাতে ঐতিহ্যবাহী সোনালী ট্রফিটি তুলে দেবেন।

যুক্তরাষ্ট্রের মাটিতে কোনো ফুটবল টুর্নামেন্টের ট্রফি তুলে দেওয়ার অভিজ্ঞতা ট্রাম্পের এবারই প্রথম নয়। এর আগে গত বছর অর্থাৎ ২০২৫ সালে দেশটিতে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের প্রথম সংস্করণের ফাইনালেও তিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সেবার পিএসজি-কে ৩-০ গোলে হারিয়ে চেলসি চ্যাম্পিয়ন হওয়ার পর ইংলিশ ক্লাবটির অধিনায়ক রিস জেমসের হাতে ট্রফি তুলে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি কার হাতে ফুটবল বিশ্বের শ্রেষ্ঠত্বের মুকুট তুলে দেন, সেটাই এখন দেখার অপেক্ষা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%