প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বজয়ের মহাকাব্যিক লড়াইয়ে মুখোমুখি হয়ে গেছে আর্জেন্টিনা ও স্পেন। এই লড়াইটি উপভোগ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হেলিকপ্টারে চড়ে মেটলাইফ স্টেডিয়ামে পৌঁছান।
রোববার (১৯ জুলাই) স্থানীয় সময় সকালে নিয়মমাফিক গলফ খেলার পরে মার্কিন এই রাষ্ট্রপ্রধান হেলিকপ্টারে চড়ে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দেন, যেখানে কিছুক্ষণ পরই শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয়ে যাচ্ছে আর্জেন্টিনা ও স্পেন।
ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্টের সরকারি হেলিকপ্টার ‘মেরিন ওয়ান’-কে বিশ্বকাপ ফাইনালের ভেন্যুর ওপর দিয়ে চক্কর দিতে বা উড়ে যেতে দেখা গেছে।
জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই বিশ্বকাপের সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ট্রাম্প সশরীরে অংশ নেবেন এবং নতুন বিশ্বচ্যাম্পিয়ন দলের হাতে ঐতিহ্যবাহী সোনালী ট্রফিটি তুলে দেবেন।
যুক্তরাষ্ট্রের মাটিতে কোনো ফুটবল টুর্নামেন্টের ট্রফি তুলে দেওয়ার অভিজ্ঞতা ট্রাম্পের এবারই প্রথম নয়। এর আগে গত বছর অর্থাৎ ২০২৫ সালে দেশটিতে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের প্রথম সংস্করণের ফাইনালেও তিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সেবার পিএসজি-কে ৩-০ গোলে হারিয়ে চেলসি চ্যাম্পিয়ন হওয়ার পর ইংলিশ ক্লাবটির অধিনায়ক রিস জেমসের হাতে ট্রফি তুলে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি কার হাতে ফুটবল বিশ্বের শ্রেষ্ঠত্বের মুকুট তুলে দেন, সেটাই এখন দেখার অপেক্ষা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন