ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা


বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

পটুয়াখালীর বাউফলে একটি ঘটনা ঘটেছে যেখানে কালাইয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ মনির মোল্লা’র বাসভবন এবং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ফিরোজ হাওলাদারের কার্যালয়ে হামলা এবং ভাঙচুরের অভিযোগ উঠে। এ ঘটনায় অভিযোগ করা হয় যে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মারধর করা হয়েছে। ২০২৩ সালের সোমবার (২৯ জুন) উপজেলার কালাইয়া বাণিজ্যিক বন্দর এলাকায় পৃথক এই ঘটনাটি ঘটে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফিরোজ হাওলাদার দাবি করেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এবং কালাইয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম ফয়সাল আহমেদ, যিনি ওরফে মনির মোল্লা নামে পরিচিত, তার বাসভবন এবং কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়েছে। তিনি বলেন, এ সময় তাকে মারধর করা হয়েছে।

ফিরোজ হাওলাদার আরো অভিযোগ করেন, বিএনপির একটি পক্ষ দীর্ঘদিন ধরে চাঁদা দাবিতে তার কাছে আসছিল। সোমবার তারা মিছিল নিয়ে এসে তার কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে। অন্যদিকে, বিএনপি নেতারা অভিযোগ অস্বীকার করে বলেন, গত শনিবার রাতে ফ্যাসিবাদবিরোধী মিছিল চলাকালে বাসস্ট্যান্ড এলাকায় তাদের নেতাকর্মীদের ওপর হামলা হয়। এতে অন্তত ১০ জন আহত হয় এবং প্রায় ২০টি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনার প্রতিবাদে সোমবার কালাইয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি গরুর হাট এলাকায় পৌঁছালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফিরোজ হাওলাদারের সঙ্গে দেখা হয়। এ সময় তাকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হলে তিনি উত্তেজিত আচরণ করেন, যার ফলে সিনিয়র নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

তাদের দাবি, হামলা বা ভাঙচুরের ঘটনার সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নন। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, সাবেক চেয়ারম্যানের বাসভবন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কার্যালয়ে ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উজিরপুরের গুঠিয়া ব্রিজে উড়ছে ‘রহস্যময়’ সাদা পতাকা!

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩১ এম


উজিরপুরের গুঠিয়া ব্রিজে উড়ছে ‘রহস্যময়’ সাদা পতাকা!

বরিশাল-বানারীপাড়া সড়কের আওতাধীন উজিরপুরের গুঠিয়া ব্রিজ কলেমা খচিত একটি "রহস্যময়" সাদা পতাকায় ছেয়ে গেছে। গত চার-পাঁচ দিন আগে কাহারা ব্রিজের দুপ্রান্তে এই পতাকা সাঁটিয়েছে, তবে সেই স্থানীয় কেউ জানেন না। সাদা পতাকার মাঝে বাংলাদেশের কয়েকটি জাতীয় পতাকাও যুক্ত করা হয়েছে। হঠাৎ করে কলেমা খচিত এই ধরনের "রহস্যময়" পতাকা নিয়ে জনমনে একটি প্রশ্নের উদ্রেক ঘটেছে। এই ধরণের পতাকা স্থানীয়রা আগে কখনও দেখেননি, এমনটি তারা জানিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বানারীপাড়ার ছাত্রলীগ নেতা ফজলে রাব্বী ঢাকায় গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৪ এম


বানারীপাড়ার ছাত্রলীগ নেতা ফজলে রাব্বী ঢাকায় গ্রেপ্তার

বরিশালের বানারীপাড়ার কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফজলে রাব্বীকে পুলিশ রাজধানী থেকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (৩০ জুন) তাকে মিরপুর মডেল থানায় দায়ের করা একটি সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকার সি এম এম আদালতে তোলা হয়েছে।

এসময় আসামি পক্ষের আইনজীবী রাজুহাওলাদার পলাশ জামিনের আবেদন করেন।

ঢাকার সি এম এম আদালতের (২৩ নং আদালত) বিচারক কামাল উদ্দিন জামিন না মঞ্জুর করে আসামী ফজলে রাব্বীকে জেল হাজতে প্রেরণ করেন।

এর আগে সোমবার (২৯ জুন) সকালে রাজধানীর মিরপুর-১০ নম্বরের মেট্রোরেল স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, দলীয় কোন পদপদবী না থাকলেও ফজলে রাব্বী অদম্য মেধাবী, নম্র-ভদ্র ও আদর্শবান উদীয়মান ছাত্রনেতা হিসেবে পরিচিত ছিলেন।

বানারীপাড়ায় ছাত্রলীগের রাজনীতিতে তিনি ব্যাপক সক্রিয় ছিলেন।

তিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে যেকোন একটি পদের প্রত্যাশী ছিলেন।

এদিকে দলীয় নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফজলে রাব্বীকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন মহাসড়কের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৫ এম


ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন মহাসড়কের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন

পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন মহাসড়ক নির্মাণের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন করেছেন শত শত মানুষ।

দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের এই দাবির প্রতি সংহতি জানিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ।

মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১১টার দিকে পটুয়াখালী চৌরাস্তায় পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে একটি মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী, ব্যবসায়ী প্রতিনিধি এবং সাধারণ মানুষ।

এ সময় বক্তব্য প্রদান করেন পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি অ্যাডভোকেট কামাল হোসেন। তিনি বলেন, ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ককে ৬ লেনে উন্নীত করা হলে, দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক ও গতিশীল হবে।

একই সঙ্গে পর্যটন, বাণিজ্য, কৃষি এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।

তাহলে জনগণের দীর্ঘদিনের এই দাবিকে গুরুত্ব দিয়ে দ্রুত প্রকল্পটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলের উন্নয়ন ও সম্ভাবনাকে কাজে লাগাতে ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীত করার কোনও বিকল্প নেই। সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাউফলে ছাত্রশিবিরের সভাপতি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৭ এম


বাউফলে ছাত্রশিবিরের সভাপতি গ্রেপ্তার

বাউফল উপজেলায় বিএনপির বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টার দিকে উপজেলার কালাইয়া বন্দরের কাপুরিয়াপট্টি এলাকা থেকে মো. ইমরান হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ইমরান উপজেলা ছাত্রশিবিরের কালাইয়া ইউনিয়ন শাখার সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাতের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে প্রথমে কালাইয়া মোল্লা মাকের্ট এলাকায় পরে দাসপাড়া বাসস্টান্ড এলাকায় বিএনপি ও জামায়াতসমর্থিত নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এই হামলায় অন্তত ১০ জন আহত হন।

এ ঘটনায় আল মামুন নামে এক বিএনপি নেতা বাদী হয়ে বাউফল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় দাসপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং রাজনৈতিক কর্মকাÐ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক নেতা এএনএম জাহাঙ্গির হোসেনকে প্রধান করে ৪০জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত ৪০ থেকে ৫০ জন আসামি করা হয়েছে। একই মামলায় ছাত্রশিবির নেতা মো. ইমরান হোসেনকেও আসামি করা হয়েছে। ওই মামলার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করেছে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার এজাহারভুক্ত আসামি মো. ইমরান হোসেনকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%