ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বাউফলে ছাত্রশিবিরের সভাপতি গ্রেপ্তার


বাউফলে ছাত্রশিবিরের সভাপতি গ্রেপ্তার

বাউফল উপজেলায় বিএনপির বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টার দিকে উপজেলার কালাইয়া বন্দরের কাপুরিয়াপট্টি এলাকা থেকে মো. ইমরান হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ইমরান উপজেলা ছাত্রশিবিরের কালাইয়া ইউনিয়ন শাখার সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাতের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে প্রথমে কালাইয়া মোল্লা মাকের্ট এলাকায় পরে দাসপাড়া বাসস্টান্ড এলাকায় বিএনপি ও জামায়াতসমর্থিত নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এই হামলায় অন্তত ১০ জন আহত হন।

এ ঘটনায় আল মামুন নামে এক বিএনপি নেতা বাদী হয়ে বাউফল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় দাসপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং রাজনৈতিক কর্মকাÐ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক নেতা এএনএম জাহাঙ্গির হোসেনকে প্রধান করে ৪০জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত ৪০ থেকে ৫০ জন আসামি করা হয়েছে। একই মামলায় ছাত্রশিবির নেতা মো. ইমরান হোসেনকেও আসামি করা হয়েছে। ওই মামলার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করেছে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার এজাহারভুক্ত আসামি মো. ইমরান হোসেনকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগৈলঝাড়ায় মাদক ব্যবসায়ীর হামলায় আহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪১ এম


আগৈলঝাড়ায় মাদক ব্যবসায়ীর হামলায় আহত ৫

বরিশালের আগৈলঝাড়ায় মাদক ব্যবসায়ীদের হামলায় ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় আহত ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গত ২৬ জুন শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামের স্থানীয় আওরাঙ্গ মুন্সির বাড়ির পিছনের একটি বড় বাগানে মাদক সেবন ও বিক্রির সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবকরা। আহতরা এবং স্থানীয়রা জানায়, দক্ষিণ শিহিপাশা গ্রামের মৃত নুরু হাওলাদারের ছেলে মাদক ব্যবসায়ী আমিনুর হাওলাদার দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলায় গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামের স্থানীয় আওরাঙ্গ মুন্সির বাড়ির পিছনের একটি বড় বাগানে মাদক সেবন করছিলো আমিনুর হাওলাদার। এ সময় স্থানীয়রা তাকে ধাওয়া করে আটক করে। পরে মাদক ব্যবসায়ী আমিনুরকে নিয়ে তার বড় ভাই নীমতলা বাসষ্ট্যান্ডের ব্যবসায়ী আল আমিনের কাছে নিয়ে গেলে, তাদের দুই ভাইয়ের হামলায় নিরব সিকদার, মারুফ কাজী, সিফাত মৃধা, জিহাদ বেপারী ও রাফসান আহত হয়।

আহতদের মধ্যে নিরব সিকদার, মারুফ কাজী, সিফাত মৃধাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় রাকিবুল ইসলাম সোমবার রাতে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ করেন। এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক বলেন, মাদক কারবারিদের হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তালতলীতে সরকারি রাস্তা কেটে ফেলায় দুর্ভোগে ২ গ্রামের মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৪ এম


তালতলীতে সরকারি রাস্তা কেটে ফেলায় দুর্ভোগে ২ গ্রামের মানুষ

বরগুনার তালতলীতে স্থানীয় বাবুল দফাদার নামে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি সরকারি রাস্তা কেটে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার কাজ করেছেন। এর ফলে দুর্ভোগে পড়ছে মোট দেড় হাজার মানুষ দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে। মৌরভী গ্রামের বাবুল দফাদারের বিরুদ্ধে এমন অভিযোগ স্থানীয়দের তরফ থেকে করা হয়েছে। বাবুল দফাদার একই এলাকার তৈয়বুর রহমান দফাদারের ছেলে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে, রাস্তা কেটে ফেলার কারণে মৌরভী এবং মোয়াপাড়া গ্রামের প্রায় দেড় হাজার মানুষ চলাচলে চরম দুর্ভোগে পড়েছেন।

তাদের স্বাভাবিক চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বর্ষা মৌসুমে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। এর ফলে স্কুল ও মাদ্রাসাগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। স্থানীয়রা জানাচ্ছেন যে, মৌরভী গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মক্তব রয়েছে এবং মোয়াপাড়া গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় ও সুবাহানপাড়া গ্রামে একটি দাখিল মাদ্রাসা অবস্থিত। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ দুই গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে ওই রাস্তাটি ব্যবহার করে আসছে। ভুক্তভোগী আব্দুস সোবাহান, নবী হোসেন, হুমায়রা বেগম ও আসমা বেগম বলেছেন, ‘আমাদের সন্তানরা নিয়মিত এই রাস্তা দিয়ে স্কুল-মাদ্রাসায় যাতায়াত করে। রাস্তা কেটে ফেলায় আমাদের চলাচলে যেমন বিঘ্ন হচ্ছে, তেমনি বাচ্চাদের লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।’ মাওলানা এবাদুল হক বলেছেন, ‘মৌরভী এবং মোয়াপাড়া গ্রামের যোগাযোগের প্রধান মাধ্যম ছিল এই রাস্তাটি। এটি বন্ধ হয়ে যাওয়ায় হাট-বাজারসহ বিভিন্ন কাজে যেতে কয়েক কিলোমিটার ঘুরে যেতে হবে।’

উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের মোয়াপাড়া-মৌরভী সংযোগ ব্রিজ থেকে মৌরভী দফাদার বাড়ি পর্যন্ত রাস্তাটি ২০২৪-২৫ অর্থবছরে কাবিটা প্রকল্পের আওতায় ২ লাখ টাকা ব্যয়ে মাটি দিয়ে সংস্কার করা হয়। স্থানীয়দের অভিযোগ, গত ২৮ জুন রবিবার রাতে বাবুল দফাদার তার লোকজন নিয়ে বাড়ির সামনের মসজিদ থেকে উত্তর দিকে প্রায় ৪০০ ফুট রাস্তা কেটে কৃষিজমির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। ওই ঘটনার পর স্থানীয় মজিবুর রহমান তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগটির বিষয়টি দেখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি তদন্তের জন্য ৬ নম্বর নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান বাচ্চুর কাছে পাঠিয়ে দিয়েছেন। এদিকে সোমবার (২৯ জুন) রাস্তা কেটে দেওয়ার প্রতিবাদে দুই গ্রামের শত শত নারী-পুরুষ ও শিক্ষার্থীরা রাস্তায় নেমে বিক্ষোভ করেন। তারা রাস্তার পাশে অবস্থান নিয়ে রাস্তা কাটায় বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত রাস্তা পুনর্নির্মাণের দাবী করেন।

৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিক জমাদ্দার বলেছেন, ‘ইউনিয়ন পরিষদের বরাদ্দ দিয়ে রাস্তাটির মাটির সংস্কার করা হয়েছিল। কিন্তু বাবুল দফাদার ও তার গোষ্ঠী ক্ষমতার দাপটে তাদের বাড়ির সামনের প্রায় ৪০০ ফুট রাস্তা কেটে ফেলেছে। এর ফলে দুই গ্রামের দশ হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন।’ নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান বাচ্চু বলেছেন, ‘ওই রাস্তার জন্য ইউপি সদস্য শফিক জমাদ্দারের মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ অভিযোগের বিষয়ে বাবুল দফাদারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি। তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেছেন, ‘লিখিত অভিযোগ পেয়ে ইউপি চেয়ারম্যানকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। রাস্তার ক্ষেত্রে যদি এটি ইউনিয়ন পরিষদের অর্থায়নে করা হয়ে থাকে, তাহলে সিপিসি হিসেবে ইউপি সদস্যকে মামলা করার নির্দেশ দিয়েছি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুলাদীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৯ এম


মুলাদীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

বরিশালের মুলাদীতে মোটরসাইকেলের ধাক্কায় একজন বৃদ্ধ নিহত হয়েছেন, যাঁর নাম তাজেম আলী হাওলাদার এবং তাঁর বয়স ৬৫ বছর। এই দুর্ঘটনা আজ মঙ্গলবার মুলাদী পৌরসভার মোল্লা ব্রিজ এলাকায় ঘটেছে। নিহত তাজেম আলী হাওলাদার পৌরসভার চরডিক্রী গ্রামের মৃত কালুহাওলাদারের ছেলে।

নিহতের ছেলে ইব্রাহীম হাওলাদার জানান, আজ দুপুরে যখন মোল্লা ব্রিজের দক্ষিণে মুলাদী-মৃধারহাট সড়কটি পার হচ্ছিলেন, তখন একটি দ্রুতগতির মোটরসাইকেল তাঁর বাবাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজন বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। নিহতের পরিবারের কাছে মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে কারণ কোনো অভিযোগ নেই।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে বড় ভাইয়ের মৃত্যু, হাসপাতালে ভর্তি ছোট ভাই

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৩ এম


ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে বড় ভাইয়ের মৃত্যু, হাসপাতালে ভর্তি ছোট ভাই

ভোলার বোরহানউদ্দিনে সুপারি গাছ কাটতে গিয়ে এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। এ ছাড়া, নিহতের ছোট ভাই মোশাররফ হোসেন (৪৫) গুরুতর আহত হয়ে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩০ জুন) দুপুর আনুমানিক সাড়ে ১২টার সময় উপজেলার টগবী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দালালপুর গ্রামের পন্ডিত বাড়িতে।

নিহত আবুল কালাম (৬০) ওই এলাকার বাসিন্দা মোফাজ্জল হোসেনের ছেলে ছিলেন। তিনি একজন দিনমজুর হিসেবে কাজ করতেন। এ ছাড়া, আবুল কালামের ছোট ভাই আহত মোশাররফ বিদেশ ফেরত ছিলেন এবং সম্প্রতি তিনি ছুটি কাটাতে দেশে এসেছিলেন।

নিহত আবুল কালামের ছোট ভাই ফিরোজ ও স্বজনরা জানিয়েছেন, বৃষ্টির মধ্যে দুই ভাই আবুল কালাম ও মোশাররফ বাড়ির সামনের নিজেদের বাগান থেকে একটি সুপারি গাছ কাটছিলেন। হঠাৎ করে গাছটির পাশে ছিড়ে থাকা ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির বৈদ্যুতিক কেবলের স্পর্শে মুহূর্তেই তারা দুই ভাই আক্রান্ত হন।

এ সময় আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে চিকিৎসার জন্য বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ভোলা জেনারেল হাসপাতালে রেফার করা হয়। দুপুর ১টার দিকে সেখানেও নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবুল কালামকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নিশ্চিত করেছেন ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক লামিয়া বিনতে হোসাইন। তিনি জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া দুজন রোগী হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে একজনকে আমরা মৃত পেয়েছি। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%