০৩:৩৪ এম
বরিশালের বানারীপাড়ার কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফজলে রাব্বীকে পুলিশ রাজধানী থেকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (৩০ জুন) তাকে মিরপুর মডেল থানায় দায়ের করা একটি সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকার সি এম এম আদালতে তোলা হয়েছে।
এসময় আসামি পক্ষের আইনজীবী রাজুহাওলাদার পলাশ জামিনের আবেদন করেন।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
ঢাকার সি এম এম আদালতের (২৩ নং আদালত) বিচারক কামাল উদ্দিন জামিন না মঞ্জুর করে আসামী ফজলে রাব্বীকে জেল হাজতে প্রেরণ করেন।
এর আগে সোমবার (২৯ জুন) সকালে রাজধানীর মিরপুর-১০ নম্বরের মেট্রোরেল স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, দলীয় কোন পদপদবী না থাকলেও ফজলে রাব্বী অদম্য মেধাবী, নম্র-ভদ্র ও আদর্শবান উদীয়মান ছাত্রনেতা হিসেবে পরিচিত ছিলেন।
বানারীপাড়ায় ছাত্রলীগের রাজনীতিতে তিনি ব্যাপক সক্রিয় ছিলেন।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
তিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে যেকোন একটি পদের প্রত্যাশী ছিলেন।
এদিকে দলীয় নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফজলে রাব্বীকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন