ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

আলভারেজকে না পেয়ে জেসুসকে আনছে বার্সেলোনা


আলভারেজকে না পেয়ে জেসুসকে আনছে বার্সেলোনা

‘লা লিগার কোনো দলের কাছে হুলিয়ান আলভারেজকে বিক্রি করব না’ এই নীতির কারণে বার্সেলোনা বাধ্য হয়েছে। অ্যাথলেটিকো মাদ্রিদের এই সিদ্ধান্তের পর কাতালান ক্লাবটি বিকল্প হিসেবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুসের দিকে মনোনিবেশ করেছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানাচ্ছে, রবার্ট লেভানডফস্কির বিদায়ের পর বার্সেলোনা জেসুসকে স্ট্রাইকার পজিশনের জন্য বেছে নিয়েছে।

জেসুসের আর্সেনালের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি রয়েছে। তবে বর্তমান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের হয়ে নিয়মিত খেলার সুযোগ তার জন্য সীমিত। কাই হাভার্টজ ও ভিক্টর গিওকারেসের কারণে একাদশে জায়গা পাওয়া তার জন্য কঠিন হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ক্লাব ছাড়ার পথ খুঁজছিলেন তিনি।

আরও পড়ুন: শূন্য রান করেও ম্যাচের নায়ক ম্যাক্স ফিল্ড, খেললেন ১৩২ বল

পালমেইরাসে খেলার সময় থেকেই বার্সেলোনায় খেলার স্বপ্ন দেখতেন জেসুস। ২০১৬ সালে ব্রাজিলিয়ান ক্লাবটি ছাড়ার আগে থেকেই কাতালান ক্লাবটির প্রতি তার আগ্রহ ছিল। এবার সেই স্বপ্ন পূরণের সুযোগ তিনি পাচ্ছেন।

২০২৫ সালের জানুয়ারিতে বাঁ হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টে (এসিএল) চোট পেয়েছিলেন জেসুস। বার্সেলোনা তাকে দলে নেওয়ার আগে তার শারীরিক অবস্থা যাচাই করেছে। তবে তিনি ওই চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন।

দলবদল বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, বার্সেলোনা গাব্রিয়েল জেসুসকে দলে নেওয়ার জন্য আর্সেনালের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে। চুক্তি সম্পন্ন হয়েছে।

রোমানোর তথ্য অনুযায়ী, সোমবার জেসুসের মেডিকেল পরীক্ষা হওয়ার কথা রয়েছে। তার স্থায়ী দলবদলের জন্য আর্সেনাল পাবে এক কোটি ইউরো। এর সঙ্গে পারফরম্যান্স ভিত্তিক অতিরিক্ত অর্থও থাকবে।

আরও পড়ুন: রিয়ালের জয় ছাপিয়ে গুলারের লাল কার্ড বিতর্ক

আর্সেনালের অনুমতি নিয়ে মেডিকেলের জন্য যাবেন জেসুস। বার্সেলোনার সঙ্গে তিনি দুই বছরের চুক্তি করবেন। চুক্তিতে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে, যা কার্যকর হলে ২০২৯ সাল পর্যন্ত কাতালান ক্লাবটিতে থাকতে পারবেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একযোগে ২৭ উপসচিবকে ডিসি অফিসে উপপরিচালক নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৯:২৪ পি.এম


একযোগে ২৭ উপসচিবকে ডিসি অফিসে উপপরিচালক নিয়োগ

সরকার ২৭ জন উপসচিব পদমর্যাদার কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে, যারা বিসিএস (প্রশাসন) ক্যাডারের অন্তর্ভুক্ত। তাদেরকে বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয়ে ‘উপ-পরিচালক, স্থানীয় সরকার’ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে রোববার (৩০ আগস্ট) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী।

এই প্রজ্ঞাপনের মাধ্যমে পদায়ন করা কর্মকর্তাদের চাকরি স্থানীয় সরকার বিভাগের অধীনে থাকবে। আগামী ৩ সেপ্টেম্বর তাদের নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত তারিখে বদলিকৃত কর্মস্থলে যোগদান না করলে, ওই দিন বিকেলে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা ‘স্ট্যান্ড রিলিজড’ হিসেবে গণ্য হবেন।

বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:

দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক তামিম আল ইয়ামীনকে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামকে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে পদায়ন করা হয়েছে।

মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল কাদেরকে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

মুন্সিগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দকে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে পদায়ন করা হয়েছে।

ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-১) সহকারী প্রকল্প পরিচালক নজরুল ইসলামকে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকারকে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে পদায়ন করা হয়েছে।

বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের উপ-পরিচালক পুষ্পেন্দু দেবকে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

পরিকল্পনা কমিশনে সংযুক্ত উপসচিব মিজ মাহমুদা সুলতানাকে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে পদায়ন করা হয়েছে।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিস, সিলেটের চার্জ অফিসার মিজ সোনিয়া সুলতানাকে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাকিব হাসান তরফদারকে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নৌপরিবহন অধিদপ্তরের মেরিন সেফটি বিভাগের স্পেশাল অফিসার দীপায়ন দাস শুভকে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মিজ শাশ্বতী শীলকে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমাকে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের উপ-পরিচালক দেবাশীষ চৌধুরীকে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বান্দরবান পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক এস. এম. মনজুরুল হককে একই জেলার জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অ্যাপ্রেইজিং অফিসার মিজ সাদিয়া আফরিন কচিকে খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমীনকে একই জেলার জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানকে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপ-পরিচালক মো. আরিফুর রহমানকে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সংযুক্ত উপসচিব মো. সফি উল্লাহকে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মিজ মোছা. আফরোজা খাতুনকে একই জেলার জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মিজ মাহমুদা আক্তারকে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) উপ-পরিচালক জনাব বিষ্ণুপদ পালকে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সদর) মোস্তফা শাহিনকে একই জেলার জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির উপ-পরিচালক মিজ জাকিয়া আফরিনকে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক এ. কে. এম. আব্দুল্লাহ-বিন-রশিদকে নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মিজ সুমী আক্তারকে একই জেলার জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-পরিচালক, স্থানীয় সরকার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান নিশ্চিত করতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার, সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। পাশাপাশি প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটে প্রকাশ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাহাড়ে ঘুরতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৯:২৪ পি.এম


পাহাড়ে ঘুরতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ

কুমিল্লার লালমাই পাহাড়ে ঘুরতে নিয়ে ১৫ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রেমিক ও চার বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ সাকিব (২২) নামের এক যুবককে আটক করেছে।

রোববার (৩০ আগস্ট) বিকেলে জেলার সদর দক্ষিণ উপজেলার লালমাই পাহাড় এলাকা থেকে সাকিবকে গ্রেপ্তার করা হয়। সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত সাকিব আদর্শ সদর উপজেলার কালীর বাজার ইউনিয়নের বাসিন্দা। কিশোরীর বরাত দিয়ে পুলিশ জানায়, গত শনিবার (২৯ আগস্ট) বিকেলে প্রেমিক সিয়ামের ফোন পেয়ে কিশোরী তার নিজ বাড়ি থেকে কুমিল্লা নগরীর ধর্মসাগর এলাকায় আসেন। পরে সিয়াম তাকে কোটবাড়ি এলাকায় ঘুরতে যাওয়ার কথা বলে মোটরসাইকেলে তুলে নেয়। সেখান থেকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালমাই পাহাড়ের সাধেরমুড়া এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়।

সেখানে আগে থেকেই সিয়ামের কয়েকজন বন্ধু উপস্থিত ছিল। সন্ধ্যা ঘনিয়ে এলে কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে সিয়ামসহ তার বন্ধুরা রাতভর ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা কিশোরীর সহায়তায় সাকিবকে আটক করার জন্য পুলিশে জরুরি সহায়তা ৯৯৯ কল করে। পরে ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ি ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে এবং সাকিবকে আটক করে।

সন্ধ্যায় দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম জানান, এ ঘটনায় ওই কিশোরীর বাবা প্রধান অভিযুক্ত হিসেবে তার প্রেমিক সিয়ামসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সাকিব নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার নিকট থেকে জড়িতদের নাম পাওয়া গেছে। বর্তমানে কিশোরীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অপর আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিন জেলায় নতুন পুলিশ সুপার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৯:২৪ পি.এম


তিন জেলায় নতুন পুলিশ সুপার

সরকার দেশের তিনটি জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে নারায়ণগঞ্জ, মাদারীপুর এবং পিরোজপুরে নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন সম্পন্ন হয়েছে

রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ -১ শাখা থেকে একটি প্রজ্ঞাপনে এই তথ্য প্রকাশ করা হয়েছে এ প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ

প্রজ্ঞাপনের নির্দেশ অনুযায়ী, মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এছাড়া, পিবিআই এর পুলিশ সুপার ফজলে এলাহীকে মাদারীপুরের পুলিশ সুপার হিসেবে এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. তালেবুর রহমানকে পিরোজপুরের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফায় বড় প্রবৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৯:২৫ পি.এম


বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফায় বড় প্রবৃদ্ধি

বাংলাদেশ ব্যাংক বিগত ২০২৫-২৬ অর্থবছরে নিট মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। কেন্দ্রীয় ব্যাংক এই অর্থবছরে প্রায় ২৫ হাজার ৯০০ কোটি টাকা নিট মুনাফা করেছে। আগের অর্থবছর ২০২৪-২৫ এ এই মুনাফার পরিমাণ ছিল ২২ হাজার ৬২০ কোটি টাকা। ফলে, এক বছরের ব্যবধানে নিট মুনাফা বেড়েছে প্রায় ৩ হাজার ২৮০ কোটি টাকা।

রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক হিসাব বিবরণী অনুমোদন করা হয়েছে। বৈঠকে উপস্থাপিত তথ্যে এই তথ্য উঠে এসেছে। এছাড়া, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য মূল বেতনের ছয় গুণ হারে প্রণোদনা বোনাস দেওয়ার প্রস্তাবও বৈঠকে অনুমোদিত হয়েছে।

গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে, কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা বৃদ্ধির পেছনে কয়েকটি কারণ চিহ্নিত করা হয়েছে। বিশেষ করে, ব্যাংক খাতে দীর্ঘদিনের তারল্যসংকটের কারণে বিভিন্ন ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে আগের তুলনায় বেশি অর্থ ধার করেছে। এর ফলে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ থেকে সুদ আয় বৃদ্ধি পেয়েছে।

এছাড়া, বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভের একটি অংশ বিভিন্ন দেশের আর্থিক ও বিনিয়োগ খাতে রাখা রয়েছে। সেখান থেকেও গত অর্থবছরে ভালো আয় হয়েছে। ঋণ ব্যবস্থাপনা থেকে বাড়তি সুদ আয় এবং বৈদেশিক বিনিয়োগের মুনাফা— এই দুইয়ের সমন্বয়ে কেন্দ্রীয় ব্যাংকের নিট মুনাফা বেড়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের প্রকৃত মুনাফা ছিল প্রায় ৪০ হাজার কোটি টাকা। ওই অর্থবছরে নিট মুনাফা ছিল ১৫ হাজার ৩০০ কোটি টাকা। পরবর্তী অর্থবছর ২০২৪-২৫ এ নিট মুনাফা বেড়ে দাঁড়ায় ২২ হাজার ৬২০ কোটি টাকা। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে তা আরও বেড়ে ২৫ হাজার ৯০০ কোটি টাকায় পৌঁছেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%