ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

জাপানে ভূমিকম্পের ফলে নিহতের সংখ্যা বেড়ে ২৮, উদ্ধার অভিযান চলছে তীব্র গরমের মধ্যে


জাপানে ভূমিকম্পের ফলে নিহতের সংখ্যা বেড়ে ২৮, উদ্ধার অভিযান চলছে তীব্র গরমের মধ্যে

ঢাকা, ৩০ জুলাই, ২০২৬ (বাসস/এএফপি) : জাপানে একটি শক্তিশালী ভূমিকম্পের ফলে নিহতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। জরুরি উদ্ধারকর্মীরা বৃহস্পতিবার ধ্বংসস্তূপে আটকে পড়া জীবিতদের উদ্ধার করার অভিযান চালিয়ে যাচ্ছেন, যেটি তীব্র গরমের মধ্যে হচ্ছে।

সরকার সর্বশেষ নিহতের এ সংখ্যা জানিয়েছে। একই সঙ্গে কুমামোতো কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবারের ভূমিকম্পের পর সন্দেহভাজন গ্যাস বিস্ফোরণে ধসে পড়া এইয়ন (অবড়হ) শপিংমলের ধ্বংসস্তূপ থেকে প্রায় একই সময়ে আরও চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপে রয়েছে কংক্রিট, ইস্পাত ও তারের স্তূপ।

জাপানের কিউশু দ্বীপের কুমামতো প্রিফেকচারের রাজধানী শহর কুমামোতো থেকে বার্তা সংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের এক কর্মকর্তা এএফপিকে বলেন, ‘শপিংমল থেকে আমরা ১০ জনকে উদ্ধার করেছি। তাদের মধ্যে চারজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আরও একজনের শরীরে প্রাণের কোনো লক্ষণ নেই। বাকি পাঁচজন গুরুতর ও সামান্য আহত হয়েছেন।’

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

মঙ্গলবার রিখটার স্কেলে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অসংখ্য বাড়িঘর ধসে পড়েছে, সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন স্থানে আগুন লেগেছে। এ কারণে কয়েক হাজার মানুষ বিদ্যুৎ ও পানি ছাড়াই দিন কাটাচ্ছেন। সপ্তাহের শেষে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ প্রবীণ জনগোষ্ঠীর দেশ জাপানে উকি শহরের একটি কমিউনিটি সেন্টারের লবিতে কয়েক শত বয়স্ক মানুষ পাতলা মাদুর বিছিয়ে আশ্রয় নিয়েছেন। প্রচণ্ড গরম থেকে বাঁচতেই তারা সেখানে অবস্থান করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, ‘এই আশ্রয়কেন্দ্রগুলোর জন্য ঈশ্বরকে ধন্যবাদ।’ তারা সেখানে চেয়ার-টেবিলের মাঝখানে ঘুমাচ্ছেন বা টেলিভিশনের সামনে বসে খবর দেখছেন।

একজন বলেন, ‘আমি বাড়িতে থাকার বা গাড়িতে বিশ্রাম নেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু গরম খুব বেশি, আর মশারও উপদ্রব রয়েছে।’ চার সন্তানের বাবা ও সুপারমার্কেট কর্মী ৫৩ বছর বয়সী হিরোইউকি মাতসুশিমা বলেন, ‘এমন গরমে বিদ্যুৎ ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকলে পরিস্থিতি খুবই কঠিন হয়ে যায়।’ ভূমিকম্পের পর শপিংমলটি খালি করে ফেলা হয়েছিল, তবে প্রায় ৫০ মিনিট পর সেখানে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। তখন ঠিক কতজন কর্মী ভেতরে ছিলেন, তা জানা যায়নি।

৫৬ বছর বয়সী ব্যবসায়ী ফুমিহিকো মাতসুউরা এএফপিকে বলেন, সপ্তাহখানেক আগে তিনি ওই শপিংমলেই সর্বশেষ ‘টয় স্টোরি’ চলচ্চিত্রটি দেখেছিলেন। তিনি বলেন, ‘আমি এখানে ছিলাম। ঠিক এখানেই ছিলাম। মনে হচ্ছে অল্পের জন্য বিপদ থেকে বেঁচে গেছি।’ ঘটনার স্থানে উদ্ধারকর্মীরা বিপদের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছেন। একজন সরকারি কর্মকর্তা বুধবার এএফপিকে জানান, ইয়াতসুশিরো শহরের নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজ কারখানার একটি লাল-সাদা চিমনির অংশ ধসে পড়ে। এতে পাঁচজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং আরও চারজন নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

-বিদ্যুৎ ও পানির সংকট-

বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২২ হাজার ৬৭০টি পরিবার ও স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। বুধবার পর্যন্ত প্রায় ৮৪ হাজার বাড়িতে পানির সরবরাহ ব্যাহত ছিল। টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, মানুষ পেট্রোল ও বিশুদ্ধ পানির জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন। আশ্রয়কেন্দ্রগুলোতে কর্তৃপক্ষ কয়েক শত শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র পাঠিয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনলাইন জুয়া চক্রের আট সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০১:২১ পি.এম


অনলাইন জুয়া চক্রের আট সদস্য গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইনে জুয়া খেলার অভিযোগে আটজনকে আটক করা হয়েছে। এই সময়ে জুয়া পরিচালনায় ব্যবহৃত সাতটি মোবাইল ফোন ও ৬০ হাজার ৭১০ টাকা জব্দ করা হয়।

বুধবার (২৯ জুলাই) রাত ৮টার দিকে শহরের নিউ মার্কেট এলাকার শফিক প্লাজার চতুর্থ তলায় এই অভিযান পরিচালনা করে র‍্যাব।

আটককৃতরা হলেন সদর উপজেলার পূর্ব পাইকপাড়ার সুজন দেবনাথ (৪৮), কান্দিপাড়ার সালমান ভূঁইয়া (২৫), গোকর্ণঘাট এলাকার ঝন্টু কর্মকার (৩৪), কান্দিপাড়ার আকরাম হোসেন (৩৯), কান্দিপাড়ার কায়েস মিয়া (৪২), নাসিরনগর উপজেলার হরিণবেড় ইউনিয়নের নরহা গ্রামের শাহাদাত হোসেন চৌধুরী (৩৮), কসবা উপজেলার শ্যামবাড়ি এলাকার জহর (২৫) এবং সদর উপজেলার কাজীপাড়া (ব্যাপারিপাড়া) এলাকার আলামিন (৪৫)।

র‍্যাব জানায়, অভিযানের সময় অনলাইনে জুয়া খেলার অভিযোগে আটজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে জুয়া পরিচালনায় ব্যবহৃত সাতটি মোবাইল ফোন ও নগদ ৬০ হাজার ৭১০ টাকা জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়ার সঙ্গে জড়িত ছিলেন। জব্দ করা আলামত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এ চক্রের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য তথ্য-উপাত্ত যাচাই করা হচ্ছে।

র‍্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার নুর নবী বলেন, আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একইসঙ্গে অনলাইন জুয়া পরিচালনাকারী চক্রের অন্য সদস্যদের শনাক্তে তদন্ত ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, অনলাইনে জুয়া, মাদক, চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে র‍্যাব নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গৃহবধূর মরদেহ সেপটিক ট্যাংকে মিলল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০১:২৩ পি.এম


গৃহবধূর মরদেহ সেপটিক ট্যাংকে মিলল

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত এলাকায় গীতা রাণী বিশ্বাস (৫০) নামের এক গৃহবধূকে হত্যা করে বাড়ির সেপটিক ট্যাংকের মধ্যে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। নিহত গীতা আটঘরিয়া উপজেলার একদন্ত গ্রামের নন্দ লালের স্ত্রী।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২টার দিকে বাড়ির সেফটি ট্যাঙ্গের ভেতর থেকে তার মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, গীতা রাণীর স্বামী নন্দলাল তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ঢাকায় বসবাস করেন। গ্রামের বাড়িতে গীতা রাণী একলাই বসবাস করতেন। স্থানীয়রা জানান, বুধবার রাতে দুর্বৃত্তরা তার বাড়িতে ঢুকে তাকে অপহরণ করেছে। পুলিশকে খবর দেওয়া হলে তাঁকে বাড়ির আশেপাশে খুঁজে পাওয়া যায়নি। পরে বাড়ির সেফটি ট্যাংক থেকে তার মরদেহটি উদ্ধার করে প্রতিবেশীরা।

খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। কে বা কারা কী কারণে তাকে হত্যা করলো তা পরে জানাতে পারবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের কেশমে শিশুসহ একই পরিবারের তিন সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০১:২৮ পি.এম


যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের কেশমে শিশুসহ একই পরিবারের তিন সদস্য নিহত

ঢাকা, ৩০ জুলাই, ২০২৬ : ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের এক হামলার ফলে দুই বছর বয়সী এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। ওই হামলায় আহত হয়েছে আরও দুই শিশু।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে 'ভারী মাত্রার' হামলা শেষ করার ঘোষণা দেওয়ার পর ইরানের বার্তা সংস্থা ফার্স বৃহস্পতিবার এ বিষয়টি জানিয়েছেন।

হোরমোজগান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সেসের সূত্র অবলম্বন করে ফার্স জানায়, ‘কেশমের চাহ তাঙ্গু এলাকার একটি আবাসিক বাড়িতে যুক্তরাষ্ট্রের হামলায় একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন বাবা, মা এবং তাদের দুই বছর বয়সী সন্তান।’

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ বিষয়টি জানায়।

প্রতিবেদনে বলা হয়, হামলায় পরিবারের আরও দুই শিশু আহত হয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিবন্ধী তিন নাগরিক পেলেন প্রধানমন্ত্রীর হাত থেকে নিয়োগপত্র

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০১:৩২ পি.এম


প্রতিবন্ধী তিন নাগরিক পেলেন প্রধানমন্ত্রীর হাত থেকে নিয়োগপত্র

ঢাকা, ৩০ জুলাই, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন।

বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তিনি এ নিয়োগপত্র তাঁদের হাতে তুলে দিয়েছেন।

এ নিয়োগপত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে তিনি আজ সচিবালয়ে তাঁর দিনের কর্মসূচি শুরু করেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান।

কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে তোলা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যেই তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্ত তিনজন হলেন, গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়শা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মো. হাসমত আলী।

হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে তাঁরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

তাঁদের জন্য দিনটি ছিল নতুন কর্মজীবনের পাশাপাশি নতুন স্বপ্নেরও সূচনা।

উল্লেখ্য, আয়শা আক্তার ও নীলা খাতুন দুজনই শারীরিক প্রতিবন্ধী।

জন্ম থেকেই দুই হাত না থাকা নীলা খাতুন পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

তাঁকে রাজধানীর মিরপুরের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আয়শা আক্তারও পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

হাত না থাকায় মুখ দিয়ে নিয়োগপত্র গ্রহণ করেন তিনি।

তাহাকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে দৃষ্টি প্রতিবন্ধী মো. হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীন ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল আলম এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব।

এদিকে প্রতিবন্ধী তিন ব্যক্তিকে চাকরি দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা আবদুস সাত্তার দুলাল।

নিয়োগপত্র প্রদানের পরপরই তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁকে ধন্যবাদ জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%