ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের কেশমে শিশুসহ একই পরিবারের তিন সদস্য নিহত


যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের কেশমে শিশুসহ একই পরিবারের তিন সদস্য নিহত

ঢাকা, ৩০ জুলাই, ২০২৬ : ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের এক হামলার ফলে দুই বছর বয়সী এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। ওই হামলায় আহত হয়েছে আরও দুই শিশু।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে 'ভারী মাত্রার' হামলা শেষ করার ঘোষণা দেওয়ার পর ইরানের বার্তা সংস্থা ফার্স বৃহস্পতিবার এ বিষয়টি জানিয়েছেন।

হোরমোজগান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সেসের সূত্র অবলম্বন করে ফার্স জানায়, ‘কেশমের চাহ তাঙ্গু এলাকার একটি আবাসিক বাড়িতে যুক্তরাষ্ট্রের হামলায় একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন বাবা, মা এবং তাদের দুই বছর বয়সী সন্তান।’

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ বিষয়টি জানায়।

প্রতিবেদনে বলা হয়, হামলায় পরিবারের আরও দুই শিশু আহত হয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিবন্ধী তিন নাগরিক পেলেন প্রধানমন্ত্রীর হাত থেকে নিয়োগপত্র

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০১:৩২ পি.এম


প্রতিবন্ধী তিন নাগরিক পেলেন প্রধানমন্ত্রীর হাত থেকে নিয়োগপত্র

ঢাকা, ৩০ জুলাই, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন।

বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তিনি এ নিয়োগপত্র তাঁদের হাতে তুলে দিয়েছেন।

এ নিয়োগপত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে তিনি আজ সচিবালয়ে তাঁর দিনের কর্মসূচি শুরু করেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান।

কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে তোলা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যেই তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্ত তিনজন হলেন, গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়শা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মো. হাসমত আলী।

হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে তাঁরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

তাঁদের জন্য দিনটি ছিল নতুন কর্মজীবনের পাশাপাশি নতুন স্বপ্নেরও সূচনা।

উল্লেখ্য, আয়শা আক্তার ও নীলা খাতুন দুজনই শারীরিক প্রতিবন্ধী।

জন্ম থেকেই দুই হাত না থাকা নীলা খাতুন পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

তাঁকে রাজধানীর মিরপুরের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আয়শা আক্তারও পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

হাত না থাকায় মুখ দিয়ে নিয়োগপত্র গ্রহণ করেন তিনি।

তাহাকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে দৃষ্টি প্রতিবন্ধী মো. হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীন ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল আলম এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব।

এদিকে প্রতিবন্ধী তিন ব্যক্তিকে চাকরি দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা আবদুস সাত্তার দুলাল।

নিয়োগপত্র প্রদানের পরপরই তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁকে ধন্যবাদ জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৩৪ কোটি টাকার উটপাখি গবেষণা প্রকল্পে ২২টির মধ্যে ১৫টি জবাই

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০১:৪২ পি.এম


১৩৪ কোটি টাকার উটপাখি গবেষণা প্রকল্পে ২২টির মধ্যে ১৫টি জবাই

দেশে বাণিজ্যিকভাবে উটপাখি পালনের সম্ভাবনা যাচাই এবং গরু-খাসির বিকল্প মাংসের উৎস অনুসন্ধানে নেওয়া প্রায় ১৩৪ কোটি টাকার একটি গবেষণা প্রকল্পে আনা ২২টি উটপাখির মধ্যে ১৫টি জবাই করা হয়েছে। তাছাড়া, আরও তিনটি উটপাখি মারা গেছে। বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) জানায়, বর্তমানে প্রকল্পে মাত্র চারটি উটপাখি রয়েছে।

বিএলআরআইয়ের ‘পোলট্রি গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ’ প্রকল্পের আওতায় ২০২০ সালে আফ্রিকা থেকে দুই দফায় সাতটি এবং পরে ১৫টি অপ্রাপ্তবয়স্ক উটপাখি আমদানি করা হয়। ২০১৯-২০ অর্থবছরে শুরু হওয়া প্রকল্পটির পরিচালক ছিলেন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সাজেদুল করিম সরকার।

প্রকল্পের উদ্দেশ্য ছিল বাংলাদেশের আবহাওয়ায় উটপাখির অভিযোজন, প্রজনন সক্ষমতা এবং বাণিজ্যিক সম্ভাবনা মূল্যায়ন করা। প্রকল্প শুরুর সময় দাবি করা হয়েছিল, দেশের পরিবেশে উটপাখি সহজেই অভিযোজিত হতে পারবে এবং একটি পূর্ণবয়স্ক উটপাখি থেকে উল্লেখযোগ্য পরিমাণ মাংস উৎপাদন সম্ভব হবে।

তবে প্রকল্পের মেয়াদ শেষ হলেও দৃশ্যমান কোনো সফল ফলাফল পাওয়া যায়নি বলে সূত্র জানিয়েছে। বিএলআরআইর তথ্য অনুযায়ী, মাংসের গুণগত মান ও স্বাদ মূল্যায়নের জন্য পর্যায়ক্রমে ১৫টি উটপাখি জবাই করা হয়েছে। বিভিন্ন সময়ে তিনটি উটপাখি মারা গিয়েছে।

গবেষণার নামে এত সংখ্যক প্রাণী জবাই করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, গবেষণায় প্রাণী ব্যবহারের ক্ষেত্রেও বৈজ্ঞানিক ও নৈতিক সীমাবদ্ধতা রয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও বন্যপ্রাণী গবেষক ড. কামরুল হাসান জানান, উটপাখি বাংলাদেশের দেশীয় প্রাণী নয়। এ কারণে বাংলাদেশি পরিবেশে তাদের অভিযোজন সহজ নয়। গবেষণার প্রয়োজন থাকলেও ২২টির মধ্যে ১৫টি উটপাখি জবাই করার সিদ্ধান্ত নিয়ে শুরুতেই আরও গভীরভাবে ভাবা উচিত ছিল।

উটপাখি নিয়ে পিএইচডি গবেষণা করা হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী খন্দকার তৌহিদুল ইসলাম বলেন, গবেষণায় সব সময় সফলতা আসে না। তিনি জানান, বাংলাদেশের আবহাওয়ায় উটপাখির অভিযোজন নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি ও ধাপে ধাপে গবেষণা প্রয়োজন। ১৫টি উটপাখি জবাইয়ের বিষয়ে তিনি বলেন, এটি মাংসের স্বাদ ও গুণগত মান পরীক্ষার জন্য করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা প্রকল্প পরিচালক দিতে পারবেন বলে মন্তব্য করেন।

এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও প্রকল্প পরিচালক ড. সাজেদুল করিম সরকারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, প্রকল্প বাস্তবায়নে স্বজনপ্রীতি, নিয়োগ ও ফেলোশিপ বণ্টনে অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগও উঠেছে ড. সাজেদুল করিম সরকারের বিরুদ্ধে। এসব অভিযোগের বিষয়ে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিএলআরআইয়ের মহাপরিচালক (সাময়িক দায়িত্ব) ড. শাকিলা ফারুক জানান, উটপাখি বাংলাদেশের দেশীয় প্রজাতি নয়। গবেষণার অংশ হিসেবে তাদের অভিযোজন, খাদ্যাভ্যাস ও মাংসের গুণগত মান মূল্যায়নের জন্য কিছু উটপাখি জবাই করা হয়েছে। তবে প্রকল্পের বিস্তারিত বিষয়ে প্রকল্প পরিচালকই ভালো বলতে পারবেন।

এর আগে ২০২৩ সালে গবেষণাধীন ৩৮টি মোরগ জবাই করে খাওয়ার অভিযোগ ওঠে, যদিও তখন সেগুলো চুরি হয়েছে বলে দাবি করা হয়েছিল। সেই ঘটনার তদন্ত প্রতিবেদন এখনো প্রকাশ করা হয়নি। সৈয়দপুর কেন্দ্রে ১ হাজার ২০০টি কোয়েল পাখির মৃত্যুর তথ্য গোপন রাখার অভিযোগও রয়েছে।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, বিএলআরআইয়ের বিভিন্ন অনিয়ম তদন্তে ইতোমধ্যে কমিটি গঠন করা হয়েছে। তদন্তে উটপাখি প্রকল্পের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হবে এবং তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাধীনতা যুদ্ধের পর মুক্তিযুদ্ধ নিয়ে অনেকে ব্যবসা করেছেন: তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০১:৪৩ পি.এম


স্বাধীনতা যুদ্ধের পর মুক্তিযুদ্ধ নিয়ে অনেকে ব্যবসা করেছেন: তথ্যমন্ত্রী

স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধ নিয়ে অনেকেই ব্যবসা করছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২টায় তথ্য ভবনে অনুষ্ঠিত এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, ‘জুলাই নিয়ে যেন কেউ ব্যবসা করতে না পারে। জুলাইয়ের চেতনার উৎস বিন্দু হলো স্বাধীনতা।’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন আরও জানান, আমাদের সমাজে যখনই অন্যায় এসে জনগণকে শোষণ করে এবং রক্তাক্ত করে, তখনই স্বাধীনতার উজ্জ্বল চেতনা অনির্বাণ হয়ে ওঠে সমাজ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্ত্রীকে বাড়ি ফিরতে বাধা দিতে বাঁধ কেটে বন্যার সৃষ্টি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০১:৪৮ পি.এম


স্ত্রীকে বাড়ি ফিরতে বাধা দিতে বাঁধ কেটে বন্যার সৃষ্টি

যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম আলোচিত ও বিতর্কিত অপরাধ ঘটে ১৯৯৩ সালে। অভিযোগ রয়েছে যে, স্ত্রীকে বাড়ি ফিরতে বাধা দিতে এক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটি বাঁধ কেটে দেন। এর ফলে সৃষ্টি হয় ভয়াবহ বন্যা এবং হাজার হাজার একর এলাকা প্লাবিত হয়।

১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রের মিডওয়েস্ট অঞ্চলে ভয়াবহ ‘গ্রেট ফ্লাড’-এর সময় মিসৌরির ওয়েস্ট কুইন্সি এলাকার একটি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনার জন্য জেমস স্কট নামে একজন ব্যক্তি দায়ী হন। বাঁধটি ভেঙে যাওয়ার পর প্রবল স্রোতের পানির কারণে প্রায় ১৪ হাজার একর এলাকা প্লাবিত হয়ে যায়। এতে একটি গুরুত্বপূর্ণ সেতু বন্ধ হয়ে যায় এবং বন্যাকবলিত অঞ্চলের দুর্ভোগ আরও বেড়ে উঠে।

মামলার আলোচিত দিক ছিল এর উদ্দেশ্য। আদালতে সরকারি কৌঁসুলিরা দাবি করেন, স্কট চেয়েছিলেন যে তার স্ত্রী বন্যার কারণে বাড়িতে ফিরতে না পারেন। সেই সুযোগটি কাজে লাগিয়ে তিনি বন্ধুদের সঙ্গে নির্বিঘ্নে পার্টি করতে চেয়েছিলেন। আদালত উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে তাকে দোষী সাব্যস্ত করে এবং যাবজ্জীবন কারাদণ্ড দেন।

তবে এই মামলাটি পরবর্তী সময়ে বিতর্কের জন্ম দিয়েছে। বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদন ও প্রামাণ্যচিত্রে তদন্তপ্রক্রিয়া এবং স্কটের বিরুদ্ধে উপস্থাপিত কিছু প্রমাণের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সমালোচকরা মনে করেন, মামলার কিছু দিক পুনর্বিবেচনার প্রয়োজন ছিল। তবে আদালতের দেওয়া রায় এখনও বহাল রয়েছে।

আজও জেমস স্কটের এই ঘটনাটি বিশ্বের অন্যতম অদ্ভুত ও আলোচিত অপরাধের উদাহরণ হিসেবে বিভিন্ন গণমাধ্যম ও অপরাধবিষয়ক আলোচনায় উল্লেখ করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%