০৪:০৩ পি.এম
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউ মার্কেটের পার্শ্ববর্তী মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডের কারণে কমপক্ষে ৯ জন মারা গেছে। নিহতদের মধ্যে ছয় জন পুরুষ, দুজন নারী এবং একটি শিশু অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া, মৃতদের মধ্যে বাংলাদেশি নাগরিক থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।
মির্জা গালিব স্ট্রিট, কলকাতা নিউ মার্কেটের একেবারে পার্শ্ববর্তী একটি এলাকা। নিউ মার্কেটের পেছনের অংশ এবং তার আশেপাশের বেশ কিছু মূল গলি, সরাসরি মির্জা গালিব স্ট্রিটের (সাবেক ফ্রি স্কুল স্ট্রিট) সঙ্গে যুক্ত হয়েছে।
পুলিশ জানায়, হোটেলটির চারতলায় বৃহস্পতিবার (১৯ আগস্ট) ভোর ৩টার দিকে আগুন লাগে। ঘটনার খবর পেয়ে পুলিশ এবং দমকল বাহিনী সেখানে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু এরই মধ্যে হোটেলের একটি অংশ পুড়ে যায় এবং ৯ জনের মৃত্যু হয়।
আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত
নিহতদের পরিচয় জানানো হয়নি এখনও। মৃতদের মধ্যে বাংলাদেশি নাগরিক থাকার আশঙ্কা রয়েছে। আগুনে আহত কয়েকজনকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধাঁচা হচ্ছে, হোটেলের একটি এসি থেকেই আগুন লাগার সূত্রপাত হয়েছে। কিন্তু আগুনের প্রকৃত কারণ জানার জন্য তদন্ত চলছে। ঘটনাস্থলে পশ্চিমবঙ্গের দমকলমন্ত্রী এবং কলকাতা পুলিশের কমিশনার উপস্থিত রয়েছেন।
সংবাদমাধ্যমের তথ্য মতে, আগুন লাগার সময় হোটেলের বিভিন্ন কক্ষে অনেকেই ঘুমিয়ে ছিলেন। বাইরে থেকে আগুনের শিখা দেখা যাচ্ছিল না বলে স্থানীয়দের দাবি। কেবল কালো ধোঁয়া দেখা যাচ্ছিল। আগুন লাগার খবর ছড়িয়ে পড়ার পর হোটেলের ভিতর থেকে বহু মানুষ বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেন।
অভিযোগ আছে, হোটেলের প্রবেশ এবং বেরোনোর পথ খুবই সংকীর্ণ। এতে হুড়োহুড়ির সৃষ্টি হয়। জানা গেছে, এখন পর্যন্ত ৬০ জনকে উদ্ধার করা হয়েছে। কিন্তু তাদের মধ্যে অনেকেই অচেতন হয়ে পড়েন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা
এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, হোটেলে আটকা থাকায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের শরীরে পোড়ার চিহ্ন রয়েছে। তবে চিকিৎসকদের প্রাথমিক মত হচ্ছে, শ্বাসরোধে তাদের মৃত্যু হয়েছে। মৃত্যুর আসল কারণ জানতে ময়নাতদন্তের ফল প্রত্যাশিত। কয়েকজনের অবস্থার অবনতি হয়েছে বলে জানা যাচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন