ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি প্রাণ হারালেন


কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি প্রাণ হারালেন

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউ মার্কেটের পার্শ্ববর্তী মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এই অগ্নিকাণ্ডের কারণে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে ছয়জন পুরুষ, দুজন নারী এবং একটি শিশু, এবং তারা সবাই বাংলাদেশি নাগরিক।

বুধবার (১৯ আগস্ট) ভোর ৩টার দিকে হোটেলটির চারতলায় আগুন লাগার খবর পায় পুলিশ ও দমকল বাহিনী।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

মির্জা গালিব স্ট্রিট কলকাতা নিউ মার্কেটের একেবারে পাশে অবস্থিত। নিউ মার্কেটের পেছনের অংশ এবং এর আশেপাশের বেশ কিছু প্রধান গলি সরাসরি মির্জা গালিব স্ট্রিটের (সাবেক ফ্রি স্কুল স্ট্রিট) সঙ্গে যুক্ত রয়েছে।

নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। আগুনে আহত কয়েকজনকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলের একটি এসি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানার জন্য তদন্ত চলছে। ঘটনাস্থলে রয়েছেন পশ্চিমবঙ্গের দমকলমন্ত্রী ও কলকাতা পুলিশের কমিশনার।

আগুন লাগার সময় হোটেলের বিভিন্ন কক্ষে অনেকে ঘুমিয়ে ছিলেন। স্থানীয়রা দাবি করেছেন, বাইরে থেকে আগুনের শিখা দেখা যাচ্ছিল না। তবে শুধু কালো ধোঁয়া বের হতে দেখা যাচ্ছিল। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই হোটেলের ভেতর থেকে বহু মানুষ বাইরে বের হওয়ার চেষ্টা করেন।

অভিযোগ রয়েছে, হোটেলের প্রবেশ-বেরোনোর পথ খুবই সংকীর্ণ। সংকীর্ণ পথে হুড়োহুড়ির সৃষ্টি হয়। এখন পর্যন্ত ৬০ জনকে উদ্ধার করা হয়েছে। কিন্তু তাদের মধ্যে অনেকেই অচেতন হয়ে পড়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

এদিকে হাসপাতাল সূত্রে বলা হয়েছে, হোটেলে আটকা থাকা অবস্থাতেই অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের শরীরে পোড়ার চিহ্ন রয়েছে। তবে চিকিৎসকদের প্রাথমিক অনুমান, শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে তাঁদের। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর নিশ্চিত কারণ জানানো হবে। কিছু ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এলাকাটি ঘিরে রেখেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে, এই ঘটনার মাত্র একটি বিল্ডিং পরেই রয়েছে দমকলের অফিস। এবং সেখানেই অগ্নিনির্বাপণের ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে চলছিল এই হোটেল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আগামী বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট দেবেন সংসদ সদস্যরা। ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে সরাসরি ভোট প্রক্রিয়া চলেব।

এদিকে, রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা কীভাবে ভোট দেবেন, ব্যালট গ্রহণ ও কীভাবে পূরণ করবেন এবং ভোট গণনা শেষে ফলাফল কীভাবে ঘোষণা করা হবে, সেইসব তথ্য জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (১৮ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন।

ইসি সচিব উল্লিখিত টীব অভিযোগ করেছেন, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময় মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত ছিল। নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে আসন্ন ২০ আগস্টের নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তিনি জানান, আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে ভোট গ্রহণ করা হবে। ভোট শুরুর পূর্বে নির্বাচনকর্তা প্রধান নির্বাচন কমিশনার ভোট গ্রহণের পদ্ধতি সম্পর্কে সংসদ সদস্যদের অবহিত করবেন। এরপর ভোট গ্রহণের প্রক্রিয়া শুরু হবে।

ভোট দেওয়ার প্রক্রিয়া তুলে ধরে আখতার আহমেদ বলেন, ব্যালট পেপারের দুটি অংশ থাকবে। একটি হবে মুড়ি অংশ এবং অন্যটি মূল ব্যালট পেপার। মুড়ি অংশে থাকবে ক্রমিক নম্বর, ভোটদানকারী সংসদ সদস্যের নাম এবং বিভক্তি নম্বর। এর নিচে একটি নির্দিষ্ট স্থানে সংশ্লিষ্ট সংসদ সদস্য পূর্ণ নাম লিখে স্বাক্ষর করবেন। এরপর ব্যালট পেপার গ্রহণ করতে হবে।

মূল ব্যালট পেপারের ডান পাশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম বাংলা বর্ণমালার আদ্যাক্ষর অনুযায়ী মুদ্রিত থাকবে। প্রার্থীদের নামের পাশে নির্ধারিত স্থানে সংসদ সদস্যরা পূর্ণ নাম লিখে স্বাক্ষর করার মাধ্যমে ভোট দেবেন।

ভোট দেওয়ার পর নির্ধারিত ব্যালট বাক্সে ব্যালট পেপার জমা দিতে হবে। বিকেল ৫টা পর্যন্ত ব্যালট গ্রহণ করা চলবে। ভোট গ্রহণ শেষ হওয়ার পরেই ব্যালট গণনা শুরু হবে।

ইসি সচিব জানান, মোট ভোটার ৩৪৯ জন রয়েছে। গণনার সময় কতজন ভোট দিয়েছেন, কতটি ব্যালট বৈধ হয়েছে, কতটি বাতিল হয়েছে এবং কতটি ব্যালট অব্যবহৃত রয়েছে, তা হিসাব করা হবে। এরপর প্রার্থীদের প্রাপ্ত বৈধ ভোটের হিসাব করা হবে। যে প্রার্থী বেশি ভোট পাবেন, তাকে নির্বাচনকর্তা বিজয়ী ঘোষণা করবেন। পরবর্তীতে নির্বাচন কমিশনে ফিরে ফলাফল অনুযায়ী গেজেট প্রকাশ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেল

যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান উত্তেজনার কারণে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কার জন্য অপরিশোধিত তেলের দাম টানা চতুর্থ দিনের মতো বৃদ্ধি পেতে শুরু করেছে।

বুধবার (১৯ আগস্ট) এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯১ দশমিক ২৮ ডলারে পৌঁছায়। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৮৫ দশমিক ৩১ ডলারে।

গত ২৪ জুলাইয়ের পর মঙ্গলবার অপরিশোধিত তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনার সম্ভাবনা ক্রমে ক্ষীণ হয়ে আসায় এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিনিয়োগকারী মহলে সরবরাহ সংকটের আশঙ্কা বৃদ্ধি পেয়েছে।

হরমুজ প্রণালী, যা বিশ্বব্যাপী জ্বালানি পরিবহনের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ, এ পথ দিয়ে তেল পরিবহন প্রক্রিয়া ব্যাহত হলে আন্তর্জাতিক বাজারে সরবরাহ সংকট আরও গভীর হয়ে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে। এ কারণে তেলের দাম বৃদ্ধির প্রবণতা অব্যাহত রয়েছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে দ্রুত কোনও কূটনৈতিক সমাধান না হলে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও অস্থির হয়ে উঠতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বুধবার ঢাকার মার্কেটগুলো যেগুলো বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


বুধবার ঢাকার মার্কেটগুলো যেগুলো বন্ধ থাকবে

মানুষ বিভিন্ন প্রয়োজনে দোকানপাট ও মার্কেটে যাতায়াত করে থাকে। তবে তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখা যায় সকল দোকানপাট বন্ধ, তাহলে উপেক্ষিত হবে সব কিছু।

তাহলে চলুন বুধবার (১৯ আগস্ট) রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে সেটি জানা যাক।

যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে সেগুলো হলো বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক এবং উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত।

যেসব মার্কেট বন্ধ থাকবে সেগুলি হলো যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স এবং মাসকট প্লাজা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম গ্রহণের খবর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৪:০৮ পি.এম


ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম গ্রহণের খবর

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন, এই সংবাদ আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে, ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকার পক্ষ থেকে ইসলাম গ্রহণের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এ তথ্য প্রথম জোরালোভাবে সামনে আনে তুরস্কের বিভিন্ন গণমাধ্যম। তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সংসদ সদস্য আলী শাহিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সাও পাওলোতে ব্রাজিলের মুসলিম কমিউনিটির প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের একটি ছবি প্রকাশ করেছেন।

সেখানে আলী শাহিন জানান, সাও পাওলোর বিশিষ্ট ইসলামিক স্কলার শেখ জিহাদ হামাদার সঙ্গে তার বৈঠক হয়েছে। আলী শাহিনের দাবি অনুযায়ী, শেখ জিহাদ হামাদা তাকে জানিয়েছেন রবার্তো কার্লোস দীর্ঘকাল ধরে তার সঙ্গে যোগাযোগ রেখে চলেছিলেন এবং প্রায় চার সপ্তাহ আগে এক সাক্ষাতে শাহাদা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

এই দাবির পর ইন্টারনেটে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে এবং রবার্তো কার্লোসের ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়।

এদিকে, গুঞ্জনের সঙ্গে সম্প্রতি কার্লোসের ব্যক্তিগত জীবনের একটি ঘটনা যুক্ত হয়েছে। স্পেনের মরক্কো বংশোদ্ভূত ফিফা-স্বীকৃত প্লেয়ার্স এজেন্ট সৌহাইলা এল তাহিরির সঙ্গে তার বিয়ের কিছু ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হচ্ছে, গত ২৫ জুলাই পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তারপরে ১৭ আগস্টে বিয়ের ছবিগুলো নতুন করে সামনে আসে। সৌহাইলা এল তাহিরির মরক্কো ও উত্তর আফ্রিকার মুসলিম সংস্কৃতির সঙ্গে সম্পর্কের বিষয়টি রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুজবকে আরও উসকে দিয়েছে।

তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ৫৩ বছর বয়সী রবার্তো কার্লোস এখনও নিজে অথবা তার কোনো আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট বা মুখপাত্রের মাধ্যমে ইসলাম গ্রহণের বিষয়ে কোনো নিশ্চিত বক্তব্য দেননি।

আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যমগুলোর কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, পুরো বিষয়টি মূলত তুরস্কের এমপি আলী শাহিন এবং ব্রাজিলের ইসলামিক স্কলার শেখ জিহাদ হামাদার দাবির ভিত্তিতে ছড়িয়ে পড়েছে। তাই, রবার্তো কার্লোস নিজে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত না করা পর্যন্ত খবরটিকে শতভাগ নিশ্চিত হিসেবে দেখা সম্ভব নয়।

ফুটবল ক্যারিয়ারে অসংখ্য সাফল্যের অধিকারী রবার্তো কার্লোস। তিনি ব্রাজিলের হয়ে ২০০২ সালে বিশ্বকাপ জেতেন এবং ১৯৯৮ বিশ্বকাপে রানার্সআপ দলের সদস্য ছিলেন। ক্লাব ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগাসহ অসংখ্য শিরোপা।

বিশেষ করে তার শক্তিশালী ও বাঁকানো ফ্রি-কিক তাকে ফুটবল বিশ্বে আলাদা পরিচিতি এনে দিয়েছে। এবার সেই কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।

কিন্তু সব গুঞ্জনের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, রবার্তো কার্লোস নিজে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তাই তার ইসলাম গ্রহণের খবরটি আপাতত বিভিন্ন সূত্রের দাবির ওপর নির্ভরশীল এবং আনুষ্ঠানিক নিশ্চিতকরণের অপেক্ষায় রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%