ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় বরিশাল বোর্ডে বহিষ্কারের সংখ্যা ১০


ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় বরিশাল বোর্ডে বহিষ্কারের সংখ্যা ১০

বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রে অবলম্বিত অসদুপায় অবলম্বনের জন্য ১০ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে, একই পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১ হাজার ৭১৯ জন পরীক্ষার্থী।

বুধবার বিকেলে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষার নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা স্বাক্ষরিত একটি দৈনিক তথ্য বিবরণীতে এই তথ্য প্রকাশ করা হয়।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

বোর্ডের সূত্র জানায়, বিভাগের ছয় জেলার ১৪২টি পরীক্ষাকেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৫৪ হাজার ৬৫৮ জন। তাদের মধ্যে ৫২ হাজার ৯৩৯ জন অংশগ্রহণ করে। আর অনুপস্থিত ছিল ১ হাজার ৭১৯ জন পরীক্ষার্থী।

জেলাভিত্তিক তথ্যে দেখা যায়, বরিশাল জেলায় ৩ জন, ঝালকাঠি জেলায় ১ জন এবং পটুয়াখালী জেলায় ৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তবে, কোনো পরিদর্শক বা শিক্ষককে বহিষ্কার করা হয়নি।

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা জানান, সার্বিকভাবে পরীক্ষাটি শান্তিপূর্ণ এবং সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালী উপজেলা পোস্ট অফিসের নতুন ভবন নির্মাণ থমকে গেছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

১০:১৪ পি.এম


কাউখালী উপজেলা পোস্ট অফিসের নতুন ভবন নির্মাণ থমকে গেছে

পিরোজপুরের কাউখালীতে উপজেলা পোস্ট অফিসের নতুন ভবন নির্মাণকাজ বন্ধ হয়ে থাকায় ভবনটির ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। কবে নাগাদ এই নির্মাণকাজ শেষ হবে এবং কবে নাগাদ ডাকসেবা নিজস্ব ভবনে চালু হবে, তা নিয়ে স্থানীয় গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে। এদিকে কাজ বন্ধ থাকার কারণ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ও ডাক বিভাগের কর্মকর্তাদের বক্তব্যে ভিন্নতাও দেখা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা পোস্ট অফিসের পুরাতন ভবনটি ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষণা করার পর ২০১৮ সালের ১ জুন থেকে কাউখালী বাজারের দুটি ছোট কক্ষ ভাড়া নিয়ে কোনোমতে পোস্ট অফিসের কার্যক্রম চালানো হচ্ছে। ৮ বছর ধরে এই সংকীর্ণ ও জরাজীর্ণ জায়গায় অফিস পরিচালনা করতে গিয়ে কর্মকর্তা ও কর্মচারীরা চরম ভোগান্তির সম্মুখীন হয়েছেন। পর্যাপ্ত জায়গা নেই বলেই গুরুত্বপূর্ণ আসবাবপত্র, নথিপত্র এবং সরকারি ফাইলপত্র সঠিকভাবে সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না। ফলে অবহেলা ও অযত্নের কারণে অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জনবল সংকটও রয়েছে। ডাক বিভাগ সূত্রে জানা যায়, ২০২২ সালে নতুন ভবনের কাজ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু তা ২০২৫ সালের ২৭ ডিসেম্বর নির্মাণকাজ শুরু হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান ভবনের গ্রেড বিম ও কলামের ঢালাই কাজ সম্পন্ন করার পর হঠাৎ করেই কাজ বন্ধ করে দেয়। এরপর থেকে দীর্ঘ ৮ মাস পেরিয়ে গেলেও আর কোনো অগ্রগতি হয়নি। ফলে ভবন নির্মাণ সম্পন্ন হওয়ার ব্যাপারে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মোঃ জালাল হোসেন জানান, তাদের কাজের কোনো গাফিলতি নেই। তিনি বলেন, “ডিপার্টমেন্টের কিছু অভ্যন্তরীণ ও কারিগরি জটিলতার কারণে আপাতত কাজ বন্ধ রাখতে হয়েছে।” জানান, সমস্যাগুলোর সমাধান হলে দ্রুত সময়ের মধ্যে নির্মাণকাজ পুনরায় শুরু করা যাবে। বরিশাল অঞ্চলের ডাক বিভাগের সুপারিনটেনডেন্ট মোঃ মোশারফ হোসেন জানান, নির্মাণকাজ বন্ধ থাকার বিষয়টি তারা অবগত আছেন। তিনি বলেন, “আমরা সার্বিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।” প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দ্রুত কাজ চালুর চেষ্টা চলছে। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামান জানান, উপজেলা পোস্ট অফিসের মতো একটি জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ভবন নির্মাণকাজ এভাবে ঝুলিয়ে রাখা অত্যন্ত দুঃখজনক। এতে সাধারণ মানুষ সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি বলেন, “আমি বিষয়টি সংশ্লিষ্ট ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অবগত করেছি। যাতে দ্রুততম সময়ে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে এবং জনগণের ভোগান্তি দূর হয়।”

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটুয়াখালীতে ৮৫৭ শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম অনিশ্চয়তায়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

১০:২৬ পি.এম


পটুয়াখালীতে ৮৫৭ শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম অনিশ্চয়তায়

পটুয়াখালীতে একটি বিদ্যালয় শুধুমাত্র পাঠদানের স্থান নয়, বরং এটি শিশুদের নিরাপদ বেড়ে ওঠা, শারীরিক-মানসিক বিকাশ এবং ভবিষ্যৎ গঠনের ভিত্তি। কিন্তু, পটুয়াখালীর ঐতিহ্যবাহী শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে গত বহু বছর ধরে জলাবদ্ধতা এবং জরাজীর্ণ ভবনের কারণে সেই পরিবেশ ব্যাহত হচ্ছে। যার ফলে, বিদ্যালয়ের ঝুঁকির পাশাপাশি নিয়মিত পাঠদান, খেলাধুলা এবং সহশিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই কারণে শিক্ষার্থীদের শেখার সময় কমে যাচ্ছে এবং তারা প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছে।

১৯৬৯ সালে প্রতিষ্ঠিত দক্ষিণাঞ্চলের অন্যতম প্রাচীন বিদ্যালয়ে বর্তমানে ৮৫৭ জন শিক্ষার্থী এবং ৩০ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। যদিও বিদ্যালয়ে পাঁচটি ভবন রয়েছে, অধিকাংশই বহু বছর আগে নির্মিত। সর্বশেষ ১৯৯৬ সালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে একটি একাডেমিক ভবন নির্মাণ করা হয়। এরপর, প্রায় ২৯ বছর কেটে গেলেও নতুন কোনো ভবন নির্মাণ হয়নি।

বিদ্যালয়ের বিভিন্ন ভবনের দেয়ালে বড় বড় ফাটল, ছাদের পলেস্তারা খসে পড়া এবং ক্ষতিগ্রস্থ বারান্দাগুলি নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ের মাঠ, চলাচলের পথ এবং শ্রেণিকক্ষের সামনের অংশ পানিতে তলিয়ে যাচ্ছে। কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায়, পানি জমে থাকার কারণে কিছুদিন ধরে শিক্ষার্থীদের পানি মাড়িয়ে শ্রেণিকক্ষে যেতে হচ্ছে। অনেক সময় সাপ, বিচ্ছু এবং অন্যান্য বিষধর প্রাণীর আতঙ্কও তৈরি হচ্ছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানাচ্ছে, জলাবদ্ধতার কারণে প্রতিবছর অন্তত: তিন-চার দিন বিদ্যালয় সম্পূর্ণ বন্ধ রাখতে হয়। বর্ষা মৌসুম জুড়ে নিয়মিত পাঠদান ব্যাহত হওয়ার ফলে অন্যান্য বিদ্যালয়ের তুলনায় প্রতি বছর প্রায় ১০ শতাংশ কম ক্লাস অনুষ্ঠিত হয়ে থাকে। এর ফলে, নির্ধারিত সময়ে পাঠ্যসূচি শেষ করতে শিক্ষক এবং শিক্ষার্থীদের অতিরিক্ত চাপ নিতে হচ্ছে।

জলাবদ্ধতার প্রভাব শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়। বিদ্যালয়ের বৃহৎ খেলার মাঠটি বছরের প্রায় ছয় মাস পানির নিচে থাকায় নিয়মিত খেলাধুলা, শারীরিক শিক্ষা (পিটি), কুচকাওয়াজ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং অন্যান্য সহশিক্ষা কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। এর ফলে শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা, নেতৃত্বগুণ, দলগত কাজের দক্ষতা এবং মানসিক বিকাশ বাধাগ্রস্থ হচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহিমা মিনি বলেন, নতুন ভবন নির্মাণ এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে একাধিকবার আবেদন করা হয়েছে। তৎকালীন জেলা প্রশাসকের সুপারিশও ছিল। কিন্তু, এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। জলাবদ্ধতার কারণে প্রতিবছর কয়েকদিন বিদ্যালয় বন্ধ রাখতে হয় এবং নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে।

বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী মিম, তাজনিন, সাম্মী, বিথি জানাচ্ছে, বৃষ্টি হলেই মাঠে হাঁটু সমান পানি জমে যায় এবং অনেক সময় ভিজে শ্রেণিকক্ষে যেতে হয়। যদি পানি বেশি জমে যায়, তাহলে বিদ্যালয়টি বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় মাঠ পানির নিচে থাকায় খেলাধুলা ও পিটি কার্যক্রমও বন্ধ থাকে।

বিদ্যালয় অভিভাবক আবুল কাশেম, মনোজ কান্তি, মঞ্জু মিয়া জানান, ঝুঁকিপূর্ণ ভবনে সন্তানদের পাঠাতে তারা সবসময় উদ্বেগে থাকেন। একই সঙ্গে, নিয়মিত ক্লাস ব্যাহত হওয়ায় শিক্ষার্থীরা পড়াশোনায় পিছিয়ে পড়ছে। দ্রুত নতুন ভবন নির্মাণ এবং স্থায়ী জলাবদ্ধতা নিরসনের দাবি জানান তারা।

পটুয়াখালী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. মনিরুল কবির বলেন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন পৌরসভার সঙ্গে সমন্বয় করে বাস্তবায়ন করতে হবে। নতুন ভবন নির্মাণ সরকারি অনুমোদন ও বরাদ্দের ওপর নির্ভরশীল। স্থানীয় সংসদ সদস্যের পাঠানো অগ্রাধিকার তালিকায় বিদ্যালয়টির নাম রয়েছে। অনুমোদন পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেন, বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের বিষয়ে তিনি ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ডিও লেটার দিয়েছেন এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

শিক্ষাবিদদের মতে, এই সংকট শুধুমাত্র একটি বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যা নয়; বরং এটি শিক্ষার মান এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের সঙ্গেও জড়িত। বছরের পর বছর পাঠঘণ্টা কমে যাওয়া, খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম বন্ধ থাকা এবং ঝুঁকিপূর্ণ পরিবেশে পাঠদান চলতে থাকলে একটি পুরো প্রজন্ম ক্ষতিগ্রস্থ হবে। তাই দ্রুত নতুন ভবন নির্মাণ, ঝুঁকিপূর্ণ ভবনের সংস্কার এবং স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত শিক্ষা পরিবেশ গড়ে তোলার দাবি জানিয়েছেন শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় সচেতন মহল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত, সিদ্ধান্ত বন্যা পরিস্থিতিতে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

১০:৩১ পি.এম


চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত, সিদ্ধান্ত বন্যা পরিস্থিতিতে

বৈরী আবহাওয়া এবং বন্যা পরিস্থিতির কারণে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে বুধবারের (৮ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, বন্যা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে সব জেলা প্রশাসকের প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। এর ফলে, চট্টগ্রাম শিক্ষা বোর্ড (সকল জেলা) এবং চট্টগ্রামের আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আজকের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত থাকবে। স্থগিত হওয়া এসব পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আতাউর রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, চট্টগ্রাম বাদে দেশের অন্যান্য শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের (চট্টগ্রামের বাইরের জেলাগুলো) আজকের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য যে, এবার সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে, একটানা দুই দিনের অতি ভারী বর্ষণে চট্টগ্রাম, কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। চট্টগ্রাম নগরীতে সোমবার (৬ জুলাই) বিকেল ৩টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বন্দরনগরী দ্বিতীয় সর্বোচ্চ এবং ৪২ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে ১৯৮৩ সালের ৪ আগস্ট ২৪ ঘণ্টায় সর্বাধিক ৫১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।

ভারী বর্ষণজনিত কারণে দেয়াল ও পাহাড়ধসের ঘটনা ঘটেছে; চট্টগ্রাম নগর, রাঙ্গুনিয়া উপজেলা, রাঙামাটির বাঘাইছড়ি এবং কক্সবাজারের মধ্যে মৃত্যুর খবর পাওয়া গেছে। পাহাড়ি ঢলে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের মাইসছড়ি এলাকা তলিয়ে যাওয়ায় দুই জেলার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেঘনায় ঘূর্ণি স্রোতের কবলে ধান-চাল বোঝাই ট্রলার ডুবি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৪ পি.এম


মেঘনায় ঘূর্ণি স্রোতের কবলে ধান-চাল বোঝাই ট্রলার ডুবি

চাঁদপুর মেঘনা নদীতে বৈরী আবহাওয়া ও স্রোতের কবলে বিপুল পরিমাণ ধান ও চাল বোঝাই ট্রলার ডুবির ঘটনায় প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকালে মেঘনা নদী থেকে চাঁদপুর নদী বন্দরের ডাকাতিয়া নদীতে প্রবেশের সময় শহর রক্ষাবাঁধ সংলগ্ন পুরানবাজার মদিনা মসজিদ ট্রলার ঘাট এলাকায় এই ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে স্থানীয় ব্যবসায়ীদের ৩৮০০ বস্তা চাউল ও ১৪০০ বস্তা ধানসহ ট্রলারটি ডুবে যায়। তবে অল্প সময়ের জন্য রক্ষা পান মাঝিমাল্লাসহ ৫ জন ট্রলারে থাকা আরোহীরা।

ট্রলার চালক এরশাদ মাঝি জানান, গতকাল পাবনা নগরবাড়ি ঘাট থেকে ৩ হাজার ৮'শ বস্তা চাল ও ১ হাজার ৪'শ বস্তা ধান নিয়ে ট্রলারটি রওনা দেয়। পরে, বুধবার সকাল সাড়ে ৭টায় পুরানবাজার ঘাটের কাছে আসার পর তিন নদীর মিলনস্থলে প্রচন্ড ঘূর্ণিস্রোতে পড়ে। প্রথমে স্রোতের টানে ট্রলারটি একদিকে হেলে পড়ে এবং এক পর্যায়ে মালামালসহ ট্রলারটি উল্টে যায়।

জাহাজটিতে থাকা সকল মালামাল (ধান-চাল বস্তা) স্রোতে ভেসে গেছে। এ সময় কার্গোতে থাকা ৫ জন শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন। পরে উল্টে যাওয়া কার্গোটি ডাকাতিয়া নদীর ভূঁইয়ার ঘাট এলাকায় পাড়ে ভিড়ানো হয়। চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক ও চাউল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন পাটোয়ারী জানান, ডুবে যাওয়া চাল-ধানগুলো পুরানবাজারের ৭ জন ব্যবসায়ীর। এতে তাদের প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে নৌ-পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। চাঁদপুর চেম্বার অব কমার্সের আরেক পরিচালক ও ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসলাম তালুকদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান এবং ব্যবসায়ীদের ডুবে যাওয়া মালামাল উদ্ধারে নিজে সশরীরে উপস্থিত ছিলেন।

চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষচন্দ্র রায় বলেন, বিপুল পরিমাণ ধান চালসহ ট্রলার ডুবির ঘটনা জেলা প্রশাসককে অবহিত করেছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন- খাজা বাবা অটো রাইস মিল, রফরফ ট্রেডার্স, ভাই ভাই আটামিল, জোসনা আটামিল, মা মনসা ভান্ডার, ইসমাইল খান, মেঘনা ট্রেডার্স ও হাজী সিরাজ খান।

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে পদ্মা-মেঘনা নদী উত্তাল রয়েছে। সকাল থেকে চাঁদপুরে থেমে থেমে বৃষ্টিও হচ্ছে। ফলে সৃষ্ট ঘূর্ণিস্রোতের মধ্য দিয়েই চাঁদপুরের পদ্মা, মেঘনা ও ডাকাতিয়ার তিন নদীর মোহনা পাড়ি দিচ্ছে শত শত ছোট-বড় নৌযান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%