প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রে অবলম্বিত অসদুপায় অবলম্বনের জন্য ১০ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এদিকে, একই পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১ হাজার ৭১৯ জন পরীক্ষার্থী।
বুধবার বিকেলে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষার নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা স্বাক্ষরিত একটি দৈনিক তথ্য বিবরণীতে এই তথ্য প্রকাশ করা হয়।
বোর্ডের সূত্র জানায়, বিভাগের ছয় জেলার ১৪২টি পরীক্ষাকেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৫৪ হাজার ৬৫৮ জন। তাদের মধ্যে ৫২ হাজার ৯৩৯ জন অংশগ্রহণ করে। আর অনুপস্থিত ছিল ১ হাজার ৭১৯ জন পরীক্ষার্থী।
জেলাভিত্তিক তথ্যে দেখা যায়, বরিশাল জেলায় ৩ জন, ঝালকাঠি জেলায় ১ জন এবং পটুয়াখালী জেলায় ৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তবে, কোনো পরিদর্শক বা শিক্ষককে বহিষ্কার করা হয়নি।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা জানান, সার্বিকভাবে পরীক্ষাটি শান্তিপূর্ণ এবং সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন