ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ভাগ্নেকে হত্যার অভিযোগ


পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ভাগ্নেকে হত্যার অভিযোগ

বগুড়া শহরে আরিফ শেখ (৩৫) নামে একাধিক মামলার একটি আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন যে, পাওনা টাকার কারণেই মামা ভাড়াটে খুনি দিয়ে আরিফকে খুন করিয়েছেন। তবে পুলিশ বলছে, হত্যার মূল কারণ এখনও নিশ্চিত নয় এবং জড়িত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান চলমান।

শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার সময় শহরের কলোনি লতিফপুর এলাকার প্রীতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ হত্যাকাণ্ডটি ঘটেছে।

নিহত আরিফ শেখ একই এলাকার আজিজ শেখের ছেলে। পুলিশের সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

আরিফের স্বজনদের সূত্রে জানা গেছে, আরিফের সাথে টাকাসহ আরো কিছু বিষয়ে তার ঘনিষ্ঠ লোকজনের মাঝে দ্বন্দ্ব চলছিল। এর ফলে শুক্রবার বিকেলে একদল দুর্বৃত্ত আরিফকে খোঁজার জন্য বের হয়েছিল। পরে রাতে লতিফপুর এলাকায় তাকে একা পেয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে এবং মরদেহ ফেলে রেখে যায়। রাত ১টার সময় স্থানীয়রা তার মরদেহ দেখে পুলিশকে খবর দেন।

আরিফের বোন রুমি জানান, ‘আমাদের মামা বাদলের কাছে ১০ লাখ টাকা পেত আরিফ। মামা টাকা ফেরত দিচ্ছিলেন না। এই টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে সেলিম, জীবন, নাহিদসহ আরো কয়েকজন আরিফকে হত্যা করে। মামা একজন লোক ভাড়া করে আমার ভাইকে হত্যা করিয়েছেন।’

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার মূল কারণ পুলিশ এখনও জানে না। তবে এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের পারমাণবিক স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল সিএনএন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০১:২৮ পি.এম


ইরানের পারমাণবিক স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল সিএনএন

ইরানের পারমাণবিক স্থাপনা সম্পর্কিত চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ প্রতিষ্ঠান সিএনএন। তারা একটি বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, স্যাটেলাইট চিত্রে ইরানের পারমাণবিক স্থাপনায় পুনর্নির্মাণের আলামত দেখা গেছে। শনিবার (১১ জুলাই) এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ইরান তাদের পারমাণবিক স্থাপনাগুলো পুনর্নির্মাণের চেষ্টা চালাচ্ছে। ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির সহযোগিতায় সিএনএনের বিশ্লেষণ করা স্যাটেলাইট চিত্রের ভিত্তিতে এই তথ্য উপস্থাপন করা হয়েছে। ওই চিত্র অনুযায়ী, জুন মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক লঙ্ঘন করা হয়ে থাকতে পারে ইরানের পক্ষ থেকে।

প্রতিবেদনে পারচিনের একটি স্থানের বিষয়টি উল্লেখ করা হয়েছে যেখানে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ব্যবহৃত বিস্ফোরক উপাদান মজুত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ওই স্থানটি একাধিকবার হামলার শিকার হয়েছে। জুন ও জুলাই মাসের নতুন স্যাটেলাইট চিত্র সম্পর্কে সিএনএনের কেটি পোলগ্লেস বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, ইরান ওই স্থানটি মেরামত ও পুনর্নির্মাণের জন্য পদক্ষেপ নিচ্ছিল বলে মনে হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘হামলার ফলে তৈরি হওয়া গর্তগুলোর ওপর অস্থায়ী ঢাকনা বসানো হয়েছে। কয়েক সপ্তাহ পরে, যখন সমঝোতা স্মারক কার্যকর থাকছে, তখন ঢাকনাগুলো সরিয়ে সেখানে একটি জাল বসানো হয়েছে। কাছাকাছি কংক্রিট মেশানোর ট্রাকও দেখা গেছে।’

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এসব ট্রাক থেকে অনুমান করা যাচ্ছে যে, ইরান গর্তগুলো বন্ধ করার পরিকল্পনা করছে। পিক্যাক্স মাউন্টেনে অবস্থিত আরেকটি সন্দেহভাজন পরমাণু স্থাপনার সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে টানেলের ভেতরে ট্রাক চলাচল করতে দেখা গেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভেনেজুয়েলার ভূমিকম্পে বাড়ছেই প্রাণহানি, নিহত ৪ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০১:২৯ পি.এম


ভেনেজুয়েলার ভূমিকম্পে বাড়ছেই প্রাণহানি, নিহত ৪ হাজার ছাড়াল

ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা শক্তিশালী দুটি ভূমিকম্পের কারণে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ১১৮ জনে পৌঁছেছে। এই ভয়াবহ দুর্যোগে আহত হয়েছেন আরও ১৬ হাজার ৭৪০ জন। হাজার হাজার মানুষ এখনো গৃহহীন অবস্থায় রয়েছে। একই সঙ্গে বিশেষজ্ঞরা দুর্যোগ-পরবর্তী সময়ে দেশটিতে মারাত্মক স্বাস্থ্য সংকটের আশঙ্কা করছে।

স্থানীয় সময় শুক্রবার (১০ জুলাই) ভেনেজুয়লার পার্লামেন্টের প্রধান হোর্হে রদ্রিগেজ যোগাযোগমাধ্যম টেলিগ্রামে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

হোর্হে রদ্রিগেজ উল্লেখ করেছেন, ২৪ জুন পরপর আঘাত হানা দুটি ভূমিকম্পে এখনও পর্যন্ত অন্তত ৪ হাজার ১১৮ জন নিহত এবং ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন। উপকূলীয় লা গুয়াইরার পুরো এলাকাজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। এছাড়া আরও কয়েক হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।

পোস্টে তিনি আরও লিখেছেন, এখন পর্যন্ত ৮৬ হাজার ৭৯৪টি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে ৬ হাজার ৪৬২ জনকে। ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ৮৫৬টি ভবন। এর মধ্যে ১৯০টি ভবন পুরোপুরি ধসে পড়েছে। গৃহহীন মানুষের জন্য ৮৯টি অস্থায়ী আশ্রয়শিবির খোলা হয়েছে।

গার্ডিয়ানের খবর অনুযায়ী, গত ২৪ জুন ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ৫ মাত্রা ও ৭ দশমিক ২ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প ভেনেজুয়েলায় আঘাত হানে। এটি গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে দেশের জন্য সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসাবে নথিভুক্ত হয়েছে।

এতে উপকূলীয় লা গুয়াইরা রাজ্যের বিস্তীর্ণ এলাকার বিপুল ক্ষতি হয়েছে এবং বহু উঁচু ভবনের আবাসিক ব্লক সম্পূর্ণভাবে ধসে পড়ে।

কর্তৃপক্ষ জানায়, ধ্বংসস্তূপে চাপা পড়াদের মধ্যে জীবিত থাকার সম্ভাবনা প্রায় শূন্য হওয়ায় উদ্ধারকারী দলগুলো ‘জীবিত’ মানুষদের সন্ধানে অভিযান বন্ধ করে দিয়েছে। তবে নিখোঁজ স্বজনদের সন্ধানে এখনও ধ্বংসস্তূপে খোঁজ চালাচ্ছেন তাদের পরিবার সদস্যরা। তারা আশা করছেন, জীবিত নয় হলেও অন্তত মরদেহ অথবা দেহাবশেস উদ্ধার হলে প্রিয়জনদের মর্যাদাপূর্ণভাবে দাফনের সুযোগ পাবেন।

এদিকে শুক্রবারও দক্ষিণ আমেরিকার দেশটির রাজধানী কারাকাসের কেন্দ্রীয় এলাকায় ৩ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েকটি সুউচ্চ ও ঝুঁকিপূর্ণ ভবন খালি করে দেওয়া হয়।

বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটে রাষ্ট্রীয় সেবাব্যবস্থা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়া ভেনেজুয়েলার জন্য এই বিপর্যয়ের পর পুনর্গঠন কার্যক্রম একটি বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

জাতিসংঘ বুধবার ভূমিকম্প-পরবর্তী ত্রাণ কার্যক্রমের জন্য জরুরি ভিত্তিতে দেশটির জন্য প্রায় ৩০ কোটি ডলার সহায়তার আবেদন করেছে। সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় জরুরি সহায়তা প্রয়োজন এমন মানুষের সংখ্যা প্রায় ১৩ লাখ।

বর্তমানে লা গুয়াইরা রাজ্যের বিভিন্ন জনবহুল এলাকায় ভ্রাম্যমাণ রান্নাঘর, চিকিৎসাকেন্দ্র এবং অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হয়েছে। এই রাজ্যেই ভূমিকম্পের সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ ঘটেছে।

জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক কার্যালয় জানিয়েছে, বাড়িঘর ও অবকাঠামোর সরাসরি ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩ হাজার ৭০০ কোটি ডলার।

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজও বিদেশে আটকে থাকা সম্পদ পুনরুদ্ধার করে তা ভূমিকম্প-পরবর্তী পুনর্বাসন কাজে ব্যবহারের আহ্বান জানিয়েছেন।

বুধবার তিনি জানান, যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার আওতায় আটকে থাকা ভেনিজুয়েলার প্রায় ৩০ টন সোনা ছাড় করতে তিনি ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের কাছে অনুরোধ করেছেন।

দেলসি রদ্রিগেজ জোড়া ভূমিকম্পের পর সরকারের জরুরি তৎপরতার পক্ষে সাফাই দিয়েছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, দেশটি আর সামাজিক অস্থিরতার দিকে যাবে না।

তবে অনেক ভেনেজুয়েলাবাসী অভিযোগ করেন, আন্তর্জাতিক উদ্ধারকারী দল আসার আগে যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারের দুর্যোগ মোকাবেলায় কার্যক্রম যথেষ্ট ছিল না। এ নিয়ে অনেকের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোনারগাঁ থেকে আত্মসাৎ হওয়া ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার, ট্রাকচালক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০১:৩১ পি.এম


সোনারগাঁ থেকে আত্মসাৎ হওয়া ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার, ট্রাকচালক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে রংপুরে পাঠানো প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭৫০ কার্টন ফ্রেশ সয়াবিন তেল আত্মসাতের ঘটনায় ট্রাকচালককে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ ট্রাকচালকের দেওয়া তথ্যের ভিত্তিতে আত্মসাৎ হওয়া ৭১৬ কার্টন সয়াবিন তেল ও একটি ট্রাক উদ্ধার করেছে।

শনিবার (১০ জুলাই) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে অভিযুক্ত ট্রাকচালক মো. আল আমিন গাজী (৩০)কে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে ঢাকার সাভারের আমিনবাজার এলাকা থেকে প্রায় ১৩ টন ওজনের ৭১৬ কার্টন সয়াবিন তেল এবং ব্যবহৃত ট্রাকটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, গত ৬ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগরে অবস্থিত মেঘনা ফ্রেশ কোম্পানি থেকে সিলেট-ট ১১-০৬৫৮ নম্বরের একটি ট্রাকে ৭৫০ কার্টন সয়াবিন তেল রংপুরের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল। এসব তেলের আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা। কিন্তু নির্ধারিত গন্তব্যে পণ্য পৌঁছে না দিয়ে ট্রাকচালক আল আমিন উধাও হয়ে যান।

এ ঘটনায় ফাহিমা ই-ট্রান্সপোর্টের ব্যবস্থাপক মো. হাছান আলী বাদী হয়ে সোনারগাঁও থানায় প্রতারণার মামলা করেন।

মামলার পর নারায়ণগঞ্জ জেলা পুলিশের তত্ত্বাবধানে সোনারগাঁ থানার একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে কালিয়াকৈর থেকে আল আমিনকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আত্মসাৎ হওয়া অধিকাংশ সয়াবিন তেল ও ট্রাকটি উদ্ধার হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার বাকি মালামাল উদ্ধারে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসপাতালের সেবার মান উন্নয়নে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০১:৩৩ পি.এম


হাসপাতালের সেবার মান উন্নয়নে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

দেশের জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর চিকিৎসাসেবা আরও উন্নত ও কার্যকর করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

এর আগে সকালে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে পৌঁছান প্রধানমন্ত্রী। তার আগমনকে ঘিরে সকাল থেকেই ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এই সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী এবং ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান।

সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা অতিক্রম করে ঢাকা মেডিকেলের উদ্দেশে যাত্রা শুরু করে। শহীদ মিনার এলাকায় পৌঁছালে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজ এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রদলের নেতাকর্মীরা সড়কের দুই পাশে অবস্থান নিয়ে স্লোগান ও শুভেচ্ছার মাধ্যমে তাকে স্বাগত জানান।

সফরসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় নির্মিতব্য দুটি ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%