প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বগুড়া শহরে আরিফ শেখ (৩৫) নামে একাধিক মামলার একটি আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন যে, পাওনা টাকার কারণেই মামা ভাড়াটে খুনি দিয়ে আরিফকে খুন করিয়েছেন। তবে পুলিশ বলছে, হত্যার মূল কারণ এখনও নিশ্চিত নয় এবং জড়িত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান চলমান।
শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার সময় শহরের কলোনি লতিফপুর এলাকার প্রীতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ হত্যাকাণ্ডটি ঘটেছে।
নিহত আরিফ শেখ একই এলাকার আজিজ শেখের ছেলে। পুলিশের সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
আরিফের স্বজনদের সূত্রে জানা গেছে, আরিফের সাথে টাকাসহ আরো কিছু বিষয়ে তার ঘনিষ্ঠ লোকজনের মাঝে দ্বন্দ্ব চলছিল। এর ফলে শুক্রবার বিকেলে একদল দুর্বৃত্ত আরিফকে খোঁজার জন্য বের হয়েছিল। পরে রাতে লতিফপুর এলাকায় তাকে একা পেয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে এবং মরদেহ ফেলে রেখে যায়। রাত ১টার সময় স্থানীয়রা তার মরদেহ দেখে পুলিশকে খবর দেন।
আরিফের বোন রুমি জানান, ‘আমাদের মামা বাদলের কাছে ১০ লাখ টাকা পেত আরিফ। মামা টাকা ফেরত দিচ্ছিলেন না। এই টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে সেলিম, জীবন, নাহিদসহ আরো কয়েকজন আরিফকে হত্যা করে। মামা একজন লোক ভাড়া করে আমার ভাইকে হত্যা করিয়েছেন।’
হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার মূল কারণ পুলিশ এখনও জানে না। তবে এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন