ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী


কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী

কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি আরও বলেন, কৃষক কার্ডের মাধ্যমে উৎপাদন, প্রণোদনা, ভর্তুকি ও বাজার ব্যবস্থাপনাকে একটি সমন্বিত কাঠামোর আওতায় এনে কৃষকের স্বার্থ সুরক্ষিত করা হবে। আজ শনিবার চট্টগ্রাম সার্কিট হাউসে মৎস্য অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। চট্টগ্রাম বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বিশ্বাস করে কৃষক অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলে জাতীয় অর্থনীতিও শক্তিশালী হবে। এ লক্ষ্য বাস্তবায়নে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে আধুনিক, পরিকল্পিত ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার আওতায় এনে উৎপাদন বৃদ্ধি, কার্যকর বিপণন ব্যবস্থা এবং কৃষকের আয় নিশ্চিত করতে সরকার ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়ন করছে। কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, সরকার ঘোষিত নীতি, কর্মপরিকল্পনা ও নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। সরকারের গতির সঙ্গে নিজেদের কাজের গতি ও সক্ষমতা সমন্বয় করতে না পারলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহির মুখোমুখি হতে হবে। সরকার প্রধানের নির্দেশনা বাস্তবায়নে দায়িত্বশীলতা, আন্তরিকতা ও কর্মদক্ষতার কোনো বিকল্প নেই। নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া বিএনপির ৩১ দফা প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে সরকারের পক্ষ থেকে সেই অর্থ পরিশোধ করা হয়েছে বলে জানান কৃষিমন্ত্রী। দেশের কৃষকদের জন্য একটি সমন্বিত ডিজিটাল ডাটাবেজ গড়ে তুলতে কৃষক কার্ড কার্যক্রম চালু করা হয়েছে বলে জানিয়ে মন্ত্রী বলেন, পাইলট প্রকল্প সফলভাবে সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে প্রান্তিক, ক্ষুদ্র এবং অন্যান্য সব কৃষককে এই কার্ডের আওতায় আনা হবে। এর মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্তকরণ, সরকারি প্রণোদনা ও ভর্তুকি সরাসরি বিতরণ, উৎপাদন পরিকল্পনা প্রণয়ন এবং কৃষিপণ্যের বাজার ব্যবস্থাপনা আরও কার্যকর ও স্বচ্ছ করা সম্ভব হবে। এসময় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক, চট্টগ্রাম স্থানীয় সরকার বিভাগের পরিচালক মনোয়ারা বেগম, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ, বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. আনোয়ার হোসেন, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মো. আতিয়ার রহমান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল চট্টগ্রাম, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট-সহ চট্টগ্রাম অঞ্চলের মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রণালয়ের চট্টগ্রাম জেলার বিভিন্ন দপ্তর ও সংস্থা প্রধানগণ উপস্থিত ছিলেন। কৃষি খাতের ওপর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আপ্রু মারমা, প্রাণিসম্পদ খাতের ওপর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর এবং মৎস্য খাতের ওপর জেলা মৎস্য কর্মকর্তা সালমা আক্তার পৃথক পৃথক তথ্যবহুল উপস্থাপনা তুলে ধরেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে আধুনিক ডাম্পিং স্টেশনের জমি উদ্ধার করল প্রশাসন, প্রকল্প ব্যয় ৬২ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩৬ পি.এম


মাদারীপুরে আধুনিক ডাম্পিং স্টেশনের জমি উদ্ধার করল প্রশাসন, প্রকল্প ব্যয় ৬২ কোটি টাকা

দীর্ঘদিনের জমি-সংক্রান্ত জটিলতার অবসান ঘটিয়ে মাদারীপুরে ৬২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন আধুনিক ডাম্পিং স্টেশন প্রকল্পের নির্ধারিত জমি উদ্ধার করলো জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের উদ্যোগে আজ শনিবার সকাল থেকে দিনব্যাপী সদর উপজেলার ব্রাহ্মন্দী এলাকায় জমির পরিমাপ, সীমানা নির্ধারণ এবং লাল পতাকা টানিয়ে সরকারি দখল নিশ্চিত করার কার্যক্রম পরিচালিত হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এর মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা প্রকল্প বাস্তবায়নের অন্যতম প্রধান বাধা দূর হয়েছে।

জানা গেছে, বাংলাদেশের ২৫টি শহরে অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন উন্নয়ন প্রকল্পের আওতায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতে মাদারীপুর পৌরসভায় একটি আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৬২ কোটি টাকা। আর এ লক্ষ্যে সদর উপজেলার ব্রাহ্মন্দী এলাকায় প্রায় সাড়ে পাঁচ একর জমি নির্ধারণ করা হয়। তবে স্থানীয় কিছু ব্যক্তির দখলে থাকায় জমি-সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘদিন প্রকল্পের নির্মাণকাজ শুরু করা সম্ভব হয়নি।

প্রশাসনের উদ্যোগে প্রকল্পের অচলাবস্থা নিরসনে গতকাল ৩ জুন ব্রাহ্মন্দী এলাকায় একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান्दার আলী জাহান, মাদারীপুর স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ও পৌর প্রশাসক জেসমিন আক্তার বানু, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হাওলাদারসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, পৌর কর্তৃপক্ষ ও এলাকাবাসী অংশ নেন। সভায় প্রকল্পের প্রয়োজনীয়তা তুলে ধরে দ্রুত জমি-সংক্রান্ত জটিলতা নিরসনের ওপর গুরুত্বারোপ করা হয়।

এরই ধারাবাহিকতায় আজ জেলা প্রশাসনের সার্ভেয়ার, আমিন, সহকারী কমিশনার (ভূমি) এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা ডাম্পিং স্টেশনের জন্য নির্ধারিত জমির সীমানা চিহ্নিত করে লাল পতাকা টানিয়ে সরকারি দখল নিশ্চিত করেন।

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান বলেন, ‘দীর্ঘদিনের জটিলতা নিরসনের মাধ্যমে ডাম্পিং স্টেশন নির্মাণের পথ উন্মুক্ত হয়েছে। আধুনিক ডাম্পিং স্টেশন নির্মিত হলে মাদারীপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্তের সূচনা হবে। পরিবেশ দূষণ কমবে, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে এবং নগরবাসী আধুনিক ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনার সুফল ভোগ করবেন।’

মাদারীপুর স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ও পৌর প্রশাসক জেসমিন আক্তার বানু বলেন, ‘মাদারীপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরে নানা সমস্যা ছিল। নির্দিষ্ট ডাম্পিং স্টেশন না থাকায় বর্জ্য সংগ্রহ, সংরক্ষণ ও অপসারণে জটিলতা সৃষ্টি হতো। আধুনিক ডাম্পিং স্টেশন নির্মিত হলে এসব সমস্যার স্থায়ী সমাধান হবে। পৌরবাসী আধুনিক ও পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনার সুবিধা পাবেন এবং পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল হবে।’

পৌরসভার স্থানীয় বাসিন্দা শফিক স্বপন বলেন, ‘দীর্ঘদিন ধরে মাদারীপুর পৌরসভার ময়লা মহাসড়কের পাশে ফেলা হচ্ছে। এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পাশাপাশি পরিবেশ দূষিত হচ্ছে। আধুনিক ডাম্পিং স্টেশন নির্মিত হলে এলাকাবাসী পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা পাবে এবং বর্জ্য ব্যবস্থাপনায় স্থায়ী সমাধান আসবে।’

মাদারীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি অ্যাড. মাসুদ পারভেজ বলেন, ‘প্রায় দেড়শ বছরের পুরোনো মাদারীপুর পৌরসভায় এখনো কোনো আধুনিক ডাম্পিং স্টেশন নেই। এটি পৌরবাসীর দীর্ঘদিনের দাবি। প্রকল্পটি বাস্তবায়িত হলে শুধু বর্জ্য ব্যবস্থাপনাই নয়, শহরের পরিবেশ ও জনস্বাস্থ্যেরও উল্লেখযোগ্য উন্নতি হবে।’

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ডাম্পিং স্টেশনের জন্য প্রায় সাড়ে পাঁচ একর জমি নির্ধারিত থাকলেও আপাতত ৩ একর জমি উদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়েছে। জমি-সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা নিরসনের ফলে এখন দ্রুত নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

তারা আরও বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে মাদারীপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। একই সঙ্গে পরিবেশ দূষণ হ্রাস, জনস্বাস্থ্য সুরক্ষা এবং একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য শহর গড়ে তুলতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান, মাদারীপুর স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ও পৌর প্রশাসক জেসমিন আক্তার বানু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তারসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৎবাবার ধর্ষণচেষ্টার ৯ বছরের মেয়েকে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


সৎবাবার ধর্ষণচেষ্টার ৯ বছরের মেয়েকে

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তার সৎবাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহষ্পতিবার (২ জুলাই) সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানাধীন সিদলাই ৫ নং ওয়ার্ডের লাড়ুচৌ গ্রামের জাকিরের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, ভুক্তভোগী শিশুর মা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে জানান যে- তার ৯ বছরের মেয়েকে সৎবাবা ধর্ষণ করার চেষ্টা করেছেন। পরে ৯৯৯ থেকে তাৎক্ষনিকভাবে বিয়ষটি ব্রাহ্মণপাড়া থানায় জানানো হলে ব্রাহ্মণপাড়া থানার একটি দল গিয়ে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত মো. জলিলকে (৪৮) গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর মায়ের লিখিত অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর জীবিত উদ্ধার কুকুর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর জীবিত উদ্ধার কুকুর

ভেনেজুয়েলায় এক শক্তিশালী ভূমিকম্পের আট দিন পরে একটি অলৌকিক উদ্ধারকাজের ঘটনা ঘটেছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কারাবাল্লেদা শহরে একটি ধসে পড়া বাড়ির ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধারকর্মীরা ‘বাডি’ নামের একটি ৬ বছর বয়সী কুকুরকে জীবিত উদ্ধার করেছেন। এই তথ্য বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

ভেনেজুয়েলায় সাম্প্রতিক সময়ে আঘাত হানা জোড়া ভূমিকম্পে লা গুয়াইরা ও কারাবাল্লেদা শহরে কঠিন বিপর্যয় ঘটেছে। এই দুর্গত এলাকায় বর্তমানে একটি ম্যাকডোনাল্ডস রেস্তোরাঁ জরুরি অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র এবং হারিয়ে যাওয়া পোষা প্রাণীদের রক্ষণাবেক্ষণ কেন্দ্র হিসেবে রূপান্তরিত হয়েছে। ভূমিকম্পের ফলে শত শত ঘরবাড়ি ধসে পড়ার পর, এই ফাস্টফুড চেইনের আউটলেটটি এখন বেঁচে যাওয়া মানুষ এবং তাদের প্রাণীদের জন্য আশার আলো হয়ে উঠেছে।

গ্যাব্রিলা আলভেস নামের একজন নারী ভূমিকম্পের এক সপ্তাহ পর তার প্রিয় কুকুর ‘বাডি’কে জীবিত অবস্থায় এই ম্যাকডোনাল্ডস কেন্দ্রে খুঁজে পান। বর্তমানে এই কেন্দ্রে আহত বা অসুস্থ মানুষদের জরুরি চিকিত্সা সেবা দেওয়া হচ্ছে স্যালাইন দিয়ে, পাশাপাশি মানুষ এখানে এসে তাদের হারিয়ে যাওয়া বিড়াল বা কুকুর খুঁজে পাচ্ছেন।

ম্যাকডোনাল্ডসের ভেতরে এই পরিস্থিতিতে বেশ কয়েকজন স্বেচ্ছাসেবী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারা উদ্ধার হওয়া এবং আহত সব প্রাণীর জন্য প্রয়োজনীয় চিকিত্সা সেবা প্রদান করে চলছেন।

ভেনেজুয়েলার যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ভূমিকম্পের ফলে দেশটিতে হতাহত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেশের উত্তরাঞ্চলে আঘাত হানা ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৬৪৫ জনে দাঁড়িয়েছে। এটি ছাড়াও আরও ১২ হাজার ৬৬৬ জন আহত হয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে, ভূমিকম্পের পর থেকে উদ্ধারকারীরা দ্রুততরভাবে অভিযান চালাচ্ছেন। তারা দিনরাত কাজ করে যাচ্ছেন এবং ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এতে ৮৬ হাজার ১১৭টি ক্ষতিগ্রস্ত পরিবারকে জরুরি মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

প্রাথমিক হিসাব অনুযায়ী, ভূমিকম্পে ওই অঞ্চলের মোট ৮৮৫টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৮৯টি ভবন পুরোপুরি ভেঙে গুঁড়িয়ে গেছে।

বিপর্যস্ত উত্তর ভেনেজুয়েলায় কারাকাস প্রশাসনের পাশাপাশি আন্তর্জাতিক মহলও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় বর্তমানে ৩ হাজার ৩০০ জনেরও বেশি আন্তর্জাতিক উদ্ধারকর্মী মোতায়েন রয়েছেন। পাশাপাশি ভেনেজুয়েলা সরকার দুর্গত মানুষের কাছে ত্রাণ পৌঁছাতে এবং উদ্ধার অভিযান চালাতে প্রায় ৩০ হাজার কর্মী ও উদ্ধারকারী মোতায়েন করেছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, গত ২৪ জুন উত্তর ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে যথাক্রমে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এর মধ্যে প্রথম ৭ দশমিক ৫ মাত্রার মূল ভূমিকম্পটি আঘাত হানে ইয়ারাকুই রাজ্যের ইয়ুমারে শহর থেকে ২৩ কিলোমিটার (১৪.৩ মাইল) দক্ষিণ-পূর্বে। ৩৯ সেকেন্ড পরে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটি একই রাজ্যের সান ফেলিপ শহর থেকে ২৩ দশমিক ৯ কিলোমিটার (১৪.৯ মাইল) উত্তর-পূর্বে আঘাত হানে।

যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় শুক্রবার আরও জানিয়েছে, প্রধান দুটি ভূমিকম্পের পর ওই অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত ৮৯০টি আফটারশক বা অনুকম্পন অনুভূত হয়েছে, যা এই উদ্ধারকাজ এবং স্থানীয় বাসিন্দাদের জন্য নতুন করে ভীতি তৈরি করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরকীয়ার জন্য গৃহবধূর চুল কেটে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


পরকীয়ার জন্য গৃহবধূর চুল কেটে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের খেদাপাড়া গ্রামে এক গৃহবধূর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে, যা ঘটেছে পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে।

স্থানীয় সূত্র এবং পরিবারের অভিযোগ অনুযায়ী, খেদাপাড়া গ্রামের মোতালেব বিশ্বাসের ছেলে টোকন বিশ্বাসের স্ত্রী মোবাইল ফোনের মাধ্যমে রাজশাহীর রনি নামে এক যুবকের সঙ্গে পরিচিত হন। এই পরিচয়ের ফলশ্রুতিতে তাদের মধ্যে একটি প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের সৃষ্টি করে।

পরে, ওই যুবক গৃহবধূকে একটি মোবাইল ফোন উপহার দেন। এ নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে টোকন বিশ্বাস তার স্ত্রীকে মারধর করেন এবং তার মাথার চুল কেটে দেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গৃহবধূর তিনটি সন্তান রয়েছে এবং তাদের প্রায় ১০ বছরের সংসার একসঙ্গে। তিনি বর্তমানে স্বামীর সঙ্গে সংসার করতে চাচ্ছেন না এবং রাজশাহীর ওই যুবকের সঙ্গে চলে যাওয়ার ইচ্ছার কথা প্রকাশ করেছেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে বলে জানা গেছে।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেছেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%