প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের খেদাপাড়া গ্রামে এক গৃহবধূর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে, যা ঘটেছে পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে।
স্থানীয় সূত্র এবং পরিবারের অভিযোগ অনুযায়ী, খেদাপাড়া গ্রামের মোতালেব বিশ্বাসের ছেলে টোকন বিশ্বাসের স্ত্রী মোবাইল ফোনের মাধ্যমে রাজশাহীর রনি নামে এক যুবকের সঙ্গে পরিচিত হন। এই পরিচয়ের ফলশ্রুতিতে তাদের মধ্যে একটি প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের সৃষ্টি করে।
পরে, ওই যুবক গৃহবধূকে একটি মোবাইল ফোন উপহার দেন। এ নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে টোকন বিশ্বাস তার স্ত্রীকে মারধর করেন এবং তার মাথার চুল কেটে দেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গৃহবধূর তিনটি সন্তান রয়েছে এবং তাদের প্রায় ১০ বছরের সংসার একসঙ্গে। তিনি বর্তমানে স্বামীর সঙ্গে সংসার করতে চাচ্ছেন না এবং রাজশাহীর ওই যুবকের সঙ্গে চলে যাওয়ার ইচ্ছার কথা প্রকাশ করেছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে বলে জানা গেছে।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেছেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন