ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সৎবাবার ধর্ষণচেষ্টার ৯ বছরের মেয়েকে


সৎবাবার ধর্ষণচেষ্টার ৯ বছরের মেয়েকে

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তার সৎবাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহষ্পতিবার (২ জুলাই) সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানাধীন সিদলাই ৫ নং ওয়ার্ডের লাড়ুচৌ গ্রামের জাকিরের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, ভুক্তভোগী শিশুর মা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে জানান যে- তার ৯ বছরের মেয়েকে সৎবাবা ধর্ষণ করার চেষ্টা করেছেন। পরে ৯৯৯ থেকে তাৎক্ষনিকভাবে বিয়ষটি ব্রাহ্মণপাড়া থানায় জানানো হলে ব্রাহ্মণপাড়া থানার একটি দল গিয়ে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত মো. জলিলকে (৪৮) গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

এ ঘটনায় ভুক্তভোগীর মায়ের লিখিত অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর জীবিত উদ্ধার কুকুর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর জীবিত উদ্ধার কুকুর

ভেনেজুয়েলায় এক শক্তিশালী ভূমিকম্পের আট দিন পরে একটি অলৌকিক উদ্ধারকাজের ঘটনা ঘটেছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কারাবাল্লেদা শহরে একটি ধসে পড়া বাড়ির ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধারকর্মীরা ‘বাডি’ নামের একটি ৬ বছর বয়সী কুকুরকে জীবিত উদ্ধার করেছেন। এই তথ্য বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

ভেনেজুয়েলায় সাম্প্রতিক সময়ে আঘাত হানা জোড়া ভূমিকম্পে লা গুয়াইরা ও কারাবাল্লেদা শহরে কঠিন বিপর্যয় ঘটেছে। এই দুর্গত এলাকায় বর্তমানে একটি ম্যাকডোনাল্ডস রেস্তোরাঁ জরুরি অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র এবং হারিয়ে যাওয়া পোষা প্রাণীদের রক্ষণাবেক্ষণ কেন্দ্র হিসেবে রূপান্তরিত হয়েছে। ভূমিকম্পের ফলে শত শত ঘরবাড়ি ধসে পড়ার পর, এই ফাস্টফুড চেইনের আউটলেটটি এখন বেঁচে যাওয়া মানুষ এবং তাদের প্রাণীদের জন্য আশার আলো হয়ে উঠেছে।

গ্যাব্রিলা আলভেস নামের একজন নারী ভূমিকম্পের এক সপ্তাহ পর তার প্রিয় কুকুর ‘বাডি’কে জীবিত অবস্থায় এই ম্যাকডোনাল্ডস কেন্দ্রে খুঁজে পান। বর্তমানে এই কেন্দ্রে আহত বা অসুস্থ মানুষদের জরুরি চিকিত্সা সেবা দেওয়া হচ্ছে স্যালাইন দিয়ে, পাশাপাশি মানুষ এখানে এসে তাদের হারিয়ে যাওয়া বিড়াল বা কুকুর খুঁজে পাচ্ছেন।

ম্যাকডোনাল্ডসের ভেতরে এই পরিস্থিতিতে বেশ কয়েকজন স্বেচ্ছাসেবী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারা উদ্ধার হওয়া এবং আহত সব প্রাণীর জন্য প্রয়োজনীয় চিকিত্সা সেবা প্রদান করে চলছেন।

ভেনেজুয়েলার যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ভূমিকম্পের ফলে দেশটিতে হতাহত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেশের উত্তরাঞ্চলে আঘাত হানা ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৬৪৫ জনে দাঁড়িয়েছে। এটি ছাড়াও আরও ১২ হাজার ৬৬৬ জন আহত হয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে, ভূমিকম্পের পর থেকে উদ্ধারকারীরা দ্রুততরভাবে অভিযান চালাচ্ছেন। তারা দিনরাত কাজ করে যাচ্ছেন এবং ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এতে ৮৬ হাজার ১১৭টি ক্ষতিগ্রস্ত পরিবারকে জরুরি মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

প্রাথমিক হিসাব অনুযায়ী, ভূমিকম্পে ওই অঞ্চলের মোট ৮৮৫টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৮৯টি ভবন পুরোপুরি ভেঙে গুঁড়িয়ে গেছে।

বিপর্যস্ত উত্তর ভেনেজুয়েলায় কারাকাস প্রশাসনের পাশাপাশি আন্তর্জাতিক মহলও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় বর্তমানে ৩ হাজার ৩০০ জনেরও বেশি আন্তর্জাতিক উদ্ধারকর্মী মোতায়েন রয়েছেন। পাশাপাশি ভেনেজুয়েলা সরকার দুর্গত মানুষের কাছে ত্রাণ পৌঁছাতে এবং উদ্ধার অভিযান চালাতে প্রায় ৩০ হাজার কর্মী ও উদ্ধারকারী মোতায়েন করেছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, গত ২৪ জুন উত্তর ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে যথাক্রমে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এর মধ্যে প্রথম ৭ দশমিক ৫ মাত্রার মূল ভূমিকম্পটি আঘাত হানে ইয়ারাকুই রাজ্যের ইয়ুমারে শহর থেকে ২৩ কিলোমিটার (১৪.৩ মাইল) দক্ষিণ-পূর্বে। ৩৯ সেকেন্ড পরে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটি একই রাজ্যের সান ফেলিপ শহর থেকে ২৩ দশমিক ৯ কিলোমিটার (১৪.৯ মাইল) উত্তর-পূর্বে আঘাত হানে।

যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় শুক্রবার আরও জানিয়েছে, প্রধান দুটি ভূমিকম্পের পর ওই অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত ৮৯০টি আফটারশক বা অনুকম্পন অনুভূত হয়েছে, যা এই উদ্ধারকাজ এবং স্থানীয় বাসিন্দাদের জন্য নতুন করে ভীতি তৈরি করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরকীয়ার জন্য গৃহবধূর চুল কেটে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


পরকীয়ার জন্য গৃহবধূর চুল কেটে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের খেদাপাড়া গ্রামে এক গৃহবধূর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে, যা ঘটেছে পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে।

স্থানীয় সূত্র এবং পরিবারের অভিযোগ অনুযায়ী, খেদাপাড়া গ্রামের মোতালেব বিশ্বাসের ছেলে টোকন বিশ্বাসের স্ত্রী মোবাইল ফোনের মাধ্যমে রাজশাহীর রনি নামে এক যুবকের সঙ্গে পরিচিত হন। এই পরিচয়ের ফলশ্রুতিতে তাদের মধ্যে একটি প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের সৃষ্টি করে।

পরে, ওই যুবক গৃহবধূকে একটি মোবাইল ফোন উপহার দেন। এ নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে টোকন বিশ্বাস তার স্ত্রীকে মারধর করেন এবং তার মাথার চুল কেটে দেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গৃহবধূর তিনটি সন্তান রয়েছে এবং তাদের প্রায় ১০ বছরের সংসার একসঙ্গে। তিনি বর্তমানে স্বামীর সঙ্গে সংসার করতে চাচ্ছেন না এবং রাজশাহীর ওই যুবকের সঙ্গে চলে যাওয়ার ইচ্ছার কথা প্রকাশ করেছেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে বলে জানা গেছে।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেছেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরায় ভারতীয় মাদক ও বিভিন্ন মালামাল উদ্ধার, গ্রেপ্তার একজন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫০ পি.এম


সাতক্ষীরায় ভারতীয় মাদক ও বিভিন্ন মালামাল উদ্ধার, গ্রেপ্তার একজন

জেলার শ্যামনগরে দুটি কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল, ওষুধ ও পাতার বিড়িসহ মো.আব্দুল মজিদ শেখ (৩৬) নামে এক চোকারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা আজ শনিবার সকালে উপজেলার মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করে। জব্দকৃত মালামালের বাজার মূল্য ২৮ লাখ ৮৩ হাজার টাকা। র‌্যাব জানায়, ভারত থেকে অবৈধ পথে মাদকের একটি বড় চালান কাভার্ড ভ্যান যোগে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় সেখানে থাকা দুটি ব্যাটারিচালিত কাভার্ড ভ্যান থেকে ১ হাজার ৮৮৩ বোতল কোডিনযুক্ত মাদক সিরাপ উইনকেরেক্স, এসকাপ ও ফেয়ারডিল (Wincerex, Eskuf, Fairdzl) সিরাপ, ১ হাজার ৫০০ পাতা ভারতীয় (L-HIST Mont) ওষুধ, ৬০ পাতা (Alpha-Ketozox) ওষুধ এবং ৩২০ ব্যাগ ভারতীয় বাপ্পা বিড়ি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের বাজারমূল্য ১৮ লাখ ৮৩ হাজার টাকা। এসময় মাদক চোরকারবারী আব্দুল মজিদ শেখকে গ্রেপ্তার করা হয়। তবে, তার সহযোগীরা এসময় পালিয়ে যাওয়ায় র‌্যাব সদস্যরা তাদের আটক করতে সক্ষম হননি। র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ বিষয়টি নিশ্চিত করে বাসস’কে বলেন, এ ঘটনায় জব্দকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্যামনগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাস্থ্যসেবা সম্প্রসারণে ১ লাখ কর্মী নিয়োগ দেবে সরকার: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৩ পি.এম


স্বাস্থ্যসেবা সম্প্রসারণে ১ লাখ কর্মী নিয়োগ দেবে সরকার: অর্থমন্ত্রী

 সরকার ১ লাখ কর্মী নিয়োগ দিচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি উল্লেখ করেন, প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা শক্তিশালী করার লক্ষ্যে এই নিয়োগ। তিনি আরও বলেন, যদি প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হয়, তাহলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালসহ দেশের বড় হাসপাতালগুলোর ওপর রোগীর চাপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

আজ দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানের সময় তিনি এই তথ্য প্রকাশ করেন।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেন, শুধুমাত্র বাজেট বরাদ্দ বা বিনিয়োগ বৃদ্ধি করলেই স্বাস্থ্যসেবার প্রত্যাশিত উন্নয়ন হবে না। পুরো স্বাস্থ্যব্যবস্থাকে নতুনভাবে সাজিয়ে গুণগত পরিবর্তন আনতে হবে। চিকিৎসক, শিক্ষক এবং সংশ্লিষ্ট পেশাজীবীদের নিজ নিজ দায়িত্ব ও পেশাদারিত্বের জায়গা থেকে পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করতে হবে।

তিনি বলেন, সরকার প্রকল্প বাস্তবায়ন করতে প্রয়োজনীয়তা, অগ্রাধিকার, কার্যকারিতা এবং পরিবেশগত বিষয়গুলিকে গুরুত্ব দিচ্ছে। স্বাস্থ্যখাতেও একই নীতি অনুসরণ করা হবে। সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে প্রস্তুত রয়েছে। তবে, সেই অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে এবং বৈশ্বিক সেরা চর্চা অনুসরণ করে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিনসহ অন্যান্য সংশ্লিষ্টরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%