০৫:৪৮ পি.এম
ফরিদপুর শহরের কমলাপুর এলাকায় একটি বোনের বাড়িতে বেড়াতে গিয়ে প্রেমিকার মৃত্যুর খবর শুনে বিষপানে আত্মহত্যা করেছেন অল্প বয়সী যুবক তানভীর হোসেন (১৯)।
এ ঘটনা ঘটেছে সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় ফরিদপুর শহরের কমলাপুর চানমারী এলাকায়।
নিহত যুবক তানভীর ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মফিজদ্দিন খালাসীর ডাঙ্গী (এমপি ডাঙ্গী) গ্রামের মৃত মো. আশরাফ হোসেনের ছেলে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, তানভীর ফরিদপুর শহরের কমলাপুর চানমারী এলাকায় তার বোন তানজিলা আক্তারের বাসায় বেড়াতে এসেছিলেন। এক বিকেলে, তার প্রেমিকার স্ট্রোকজনিত কারণে আকস্মিক মৃত্যুর তথ্য পেয়ে তানভীরের মনে চরম মানসিক আঘাত আসে। এই খবর শুনে তিনি শোক সহ্য করতে না পেয়ে বিকেল ৪টার দিকে বিষ পান করে এবং ঘরের ভেতরে অসুস্থ হয়ে পড়েন। এরপর, তার বোন ও মা ছালেহা বেগম তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে তার মৃত্যু ঘটে।
পরে নিহত যুবকের বড় ভাই মো. সাইফুর রহমান (৩৮) তার মা ছালেহা বেগমকে সাথে নিয়ে কোতয়ালী থানায় উপস্থিত হয়ে লিখিতভাবে একটি অপমৃত্যুর সংবাদ জমা দেন।
নিহত তানভীরের বোন তানজিলা আক্তার জানিয়েছেন, তানভীরের সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। সেই মেয়েটির স্ট্রোকজনিত কারণে আকস্মিক মৃত্যু ঘটে। মৃত্যুর শোক সহ্য করতে না পেরে তানভীর বিষপান করে। পরে, তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়, কিন্তু সেখানে তার মৃত্যু ঘটে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানিয়েছেন, নিহতের বড় ভাই সাইফুর রহমান থানায় হাজির হয়ে অপমৃত্যুর তথ্য জানিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা: বিভাগীয় কমিশনার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন