০৫:৫০ পি.এম
দেশের বিভিন্ন ছোট ছোট এলাকায় হাম-রুবেলার টিকা থেকে কিছু শিশু বাদ পড়েছে। এসব এলাকায় বিশেষভাবে টিকাদান কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কর্মসূচির জন্য মজুত থাকা মোট ১৬ লাখ টিকা ব্যবহার করা হবে।
এছাড়া, হামে আক্রান্ত রোগীদের চিকিৎসা কার্যক্রমকে আরও কার্যকর করার জন্য চিকিৎসা নির্দেশিকা ব্যাপকভাবে প্রচার এবং চিকিৎসকদের প্রশিক্ষণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
গত রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ে টিকাবিষয়ক আন্তসংস্থা সমন্বয় কমিটির সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভাটির সভাপতিত্ব করেন স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।
আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪, হাসপাতালে ভর্তি ১৮৫১ জন
সোমবার (১৭ আগস্ট) মো. কামরুজ্জামান চৌধুরী গণমাধ্যমকে জানান, হাম নিয়ে আইসিসি একটি গুরুত্বপূর্ণ সভা করেছে। সভায় প্রায় সব ধরনের অংশীজন উপস্থিত ছিলেন এবং তারা বর্তমান সমস্যা নিয়ে আলোচনা করেছেন। কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
তিনি উল্লেখ করেন, কিছু বিশেষ অঞ্চলে (ছোট এলাকা) ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী সব শিশু টিকা পায়নি। তাদের সবাইকে টিকা দিতে হবে। আমাদের কাছে এখনও ১৬ লাখ টিকা মজুদ রয়েছে। এ ছাড়া আইসিসির সভায় আলোচনায় এসেছে, কারা হামে আক্রান্ত হচ্ছেন।
সভায় আরও বলা হয়েছে, আক্রান্ত রোগীর ১০ শতাংশের বয়স ছয় মাসের কম। ৭৪ শতাংশের বয়স ৬ মাস থেকে ৫৯ মাসের মধ্যে। ৫ বছর থেকে ১০ বছরের মধ্যে ১৪ শতাংশ আক্রান্ত হয়েছে। এবং বাকি ২ শতাংশের বয়স ১০ থেকে ১৪ বছর বা তার বেশি।
মো. কামরুজ্জামান চৌধুরী আরো জানান, 'সকল পকেটের (ছোট এলাকার) ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী সব শিশু টিকা পায়নি। তাদের সবাইকে টিকা দেওয়া হবে। আমাদের কাছে ১৬ লাখ টিকা রয়েছে।'
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু
নियमিত টিকাদান কর্মসূচির টিকার মজুত নিয়েও সভায় আলোচনা হয়েছে। আগামী বছর টিকার কোনো সংকট যেন দেখা না দেয়, সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। মাঠ পর্যায়ে টিকাদান কার্যক্রমকে আরও শক্তিশালী করতে শূন্য পদে জনবল নিয়োগের প্রয়োজনীয়তার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৫ এপ্রিল থেকে ১৭ আগস্ট পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ১ কোটি ৯৩ লাখ ৬৩ হাজার ৯১২ শিশুকে হামের এক ডোজ টিকা দেওয়া হয়েছে।
চলতি বছর হামের উপসর্গে ১৭ আগস্ট পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৮১৫ জন। পাশাপাশি, এ সময় নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন। সব মিলিয়ে এ বছর হাম ও হামের উপসর্গে ৯১৪ জনের মৃত্যু হয়েছে। নিহতদের অধিকাংশের বয়স পাঁচ বছরের কম, এবং তাদের একটি বড় অংশ কোনো টিকাই পায়নি।
আরও পড়ুন: ক্যানসার হাসপাতালগুলোতে রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন