ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বিদ্যুৎ মন্ত্রী সিরাজগঞ্জ ডিসি কার্যালয়ে ১৫০ কিলোওয়াট রুফটপ সোলারের উদ্বোধন


বিদ্যুৎ মন্ত্রী সিরাজগঞ্জ ডিসি কার্যালয়ে ১৫০ কিলোওয়াট রুফটপ সোলারের উদ্বোধন

ঢাকা, ১৭ জুলাই, ২০২৬ : সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে স্থাপিত ১৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন অন-গ্রিড রুফটপ সোলার বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয়ের অব্যবহৃত ছাদে নির্মিত এ সোলার বিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করেন তিনি।

এ তথ্য জানানো হয়েছে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

মন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে সিরাজগঞ্জকে সোলার বিদ্যুতের একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন। তিনি উল্লেখ করেন, ‘সিরাজগঞ্জ মডেল অনুসরণ করে সারা দেশে সোলার বিদ্যুতের বিপ্লব ঘটাতে এবং সরকারের নির্ধারিত লক্ষ্য অর্জনে কাজ করা হচ্ছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ৫ জুলাই প্রকল্পটির কমিশনিং সম্পন্ন হয়েছে। তখন থেকে বর্তমানে পর্যন্ত প্রকল্পটি থেকে ৬ দশমিক ১৩ মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদিত হয়েছে।

এ প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে মন্ত্রীপরিষদ বিভাগের অর্থায়নে এবং ব্যয় হয়েছে ৭১ লাখ ২৬ হাজার ১৬ টাকা।

গত ৯ জুলাই রুফটপ সোলার বিদ্যুৎ ব্যবস্থাটি নেট মিটারিংয়ের আওতায় আনা হয়েছে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা অব্যাহত, হরমুজে তেলের ট্যাংকারে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৯:২৯ এম


যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা অব্যাহত, হরমুজে তেলের ট্যাংকারে আগুন

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। শুক্রবার (১৭ জুলাই) টানা সপ্তম রাতের মতো যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। এর পাল্টা জবাব হিসেবে ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছে। খবর রয়টার্স ও আনাদোলুর।

সমুদ্রপথে সংঘাতের কারণে উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। হরমুজ প্রণালির কাছে একটি ট্যাংকারে মার্কিন মেরিন সেনারা অভিযান চালিয়েছে। ইরানের রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম দাবি করেছে, হরমুজ প্রণালির দক্ষিণে একটি মাইনযুক্ত এলাকা পার হওয়ার সময় দুটি তেলের ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে রেভল্যুশনারি গার্ডের বরাতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ওই অঞ্চল থেকে কোনও রাসায়নিক সার, এমনকি এক ফোঁটা তেল বা গ্যাসও রপ্তানি করতে দেয়া হবে না। রেভল্যুশনারি গার্ড আরও জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় প্রণালি দিয়ে যাওয়ার চেষ্টাকারী চারটি অনুপ্রবেশকারী জাহাজকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে থামিয়ে দেয়া হয়েছে।

গত সপ্তাহে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর থেকেই ওয়াশিংটন এবং তেহরান একে অপরের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। যার ফলে পূর্ণমাত্রায় যুদ্ধের আশঙ্কা জোরালো হয়ে উঠছে। সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেল ‘ব্রেন্ট ক্রুড’-এর দাম ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। টানা তৃতীয় সপ্তাহের মতো তেলের দাম বাড়ার ফলে নভেম্বরে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক চাপের মুখে পড়েছেন।

এদিকে শনিবার (১৮ জুলাই) ভোরে হরমুজ প্রণালির উপকূলে ইরানের হরমুজগান প্রদেশে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্যমতে, এসব হামলায় তিনজন নিহত ও আটজন আহত হয়েছেন। এ ছাড়া দুটি সেতু ও একটি টানেল ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও রেভল্যুশনারি গার্ডের সাবেক শীর্ষ কমান্ডার মোহসেন রেজাই শুক্রবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র আর কয়েক দিন হামলা অব্যাহত রাখে, তবে ইরান পূর্ণমাত্রার আক্রমণাত্মক অভিযানে নামবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক সেবনের পর এইচএসসি পরীক্ষার্থীকে ব্ল্যাকমেইল, আটক ৩

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩৪ এম


মাদক সেবনের পর এইচএসসি পরীক্ষার্থীকে ব্ল্যাকমেইল, আটক ৩

রাজধানীর ভাটারায় এক এইচএসসি পরীক্ষার্থীকে বাসায় আটকে রেখে মাদক সেবনের ভিডিও ধারণের মাধ্যমে ব্ল্যাকমেইল করার অভিযোগে পুলিশ তিনজনকে আটক করেছে। 

আটককৃতদের মধ্যে অন্যতম হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তাদের একজন এইচএসসি পরীক্ষার্থী। শুক্রবার (১৭ জুলাই) রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ বাসাটি থেকে তাদের আটক করে।

আটককৃতরা হচ্ছেন- সাকিব, ওয়াসিদ এবং জিল। ওয়াসিদ ও সাকিব একে অপরের বন্ধু এবং উভয়ই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচিত। অপরদিকে জিল হচ্ছে এইচএসসি পরীক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, রাতে বারান্দা থেকে চিৎকার শুনে ভবনের নিচে থাকা লোকজন আটকে রাখার ঘটনাটি টের পান। এরপর তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ খবর দেন, ফলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং তিনজনকে আটক করে।

আটকের বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, অভিযুক্ত ওয়াসিদের সঙ্গে জিলের কয়েকদিন আগে পরিচয় হয় এবং তাদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে। এই পরিচয়ের সূত্র ধরে জিল শুক্রবার সকালে ওয়াসিদের সঙ্গে বাসাটিতে যায়। সেখানে গিয়ে সবাই মাদক সেবন করেন। ওই সময় জিলের মাদক সেবনের ভিডিও ধারণ করে ওয়াসিদ ও সাকিব তার কাছে টাকা দাবি করেন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ঘটনাস্থল থেকে তিনজনকেই আটক করা হয়েছে এবং তাদের থানায় নেওয়া হয়েছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৬৯

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩৬ এম


ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৬৯

গত মাসে ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি পরপর শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৬৯ জনে পৌঁছেছে। একই ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন।

শুক্রবার (১৭ জুলাই) দেশটির জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) সভাপতি হোর্হে রদ্রিগেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত একটি পোস্টে এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ভূমিকম্পের ফলে ক্ষতিগ্রস্ত ১ লাখ ২৮ হাজার ৩২৪টি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। এত ডিসাইডার সঙ্গেই ক্ষতিগ্রস্তদের আশ্রয়ের জন্য ১০৬টি অস্থায়ী শিবির স্থাপন করা হয়েছে। বর্তমানে সেখানে ২১ হাজার ২৩৫ জন অবস্থান করছেন। তবে এখনো ১৭ হাজার ৯০৭ জন স্থায়ী আবাসনের বাইরে রয়েছেন।

রদ্রিগেজ বলেন, এই শক্তিশালী ভূমিকম্পে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৯০টি ভবন সম্পূর্ণভাবে ধসে পড়েছে, যার ফলে বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

গত ২৪ জুন দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় কয়েক ঘণ্টার ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর ফলে ব্যাপক প্রাণহানি এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়।

ভেনেজুয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার, ত্রাণ এবং পুনর্বাসন কার্যক্রম এখনো চলমান রয়েছে। দুর্গত এলাকায় ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র নিরূপণ এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার কাজ করে যাচ্ছে।

সূত্র: আনাদলু এজেন্সি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যাটারিচালিত অটোরিকশা চুরি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩৮ এম


ব্যাটারিচালিত অটোরিকশা চুরি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার

রাজধানীর ধানমন্ডি মডেল থানা পুলিশের কার্যক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার বেলা ১৭ জুলাই ভোরে ধানমন্ডি ও বনানী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলেন মো. হানিফ কাজী (৫১) এবং অপরজন মো. রশিদুল ইসলাম (২৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা প্রথমে রিকশার যাত্রী হিসেবে গন্তব্যে পৌঁছান। এরপর চালককে বিভিন্ন অজুহাতে দোকানে সিগারেট বা অন্যান্য মালামাল আনতে পাঠিয়ে, সুযোগ বুঝে ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। এই পদ্ধতি অবলম্বন করে তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অটোরিকশা চুরি করে আসছিল।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫টি চোরাই ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অটোরিকশাগুলোর আনুমানিক মূল্য ৫ লাখ টাকা।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। পাশাপাশি চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%