প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর ধানমন্ডি মডেল থানা পুলিশের কার্যক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার বেলা ১৭ জুলাই ভোরে ধানমন্ডি ও বনানী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলেন মো. হানিফ কাজী (৫১) এবং অপরজন মো. রশিদুল ইসলাম (২৫)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা প্রথমে রিকশার যাত্রী হিসেবে গন্তব্যে পৌঁছান। এরপর চালককে বিভিন্ন অজুহাতে দোকানে সিগারেট বা অন্যান্য মালামাল আনতে পাঠিয়ে, সুযোগ বুঝে ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। এই পদ্ধতি অবলম্বন করে তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অটোরিকশা চুরি করে আসছিল।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫টি চোরাই ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অটোরিকশাগুলোর আনুমানিক মূল্য ৫ লাখ টাকা।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। পাশাপাশি চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন