০৪:৫৯ পি.এম
রাজধানী মিরপুরের পল্লবী থানাধীন সিটি ক্লাব এলাকায় রাতে আতশবাজির আগুনে চার যুবক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে নাম রয়েছে, মো. সাকিব (২১), রিফাত (২০), সজীব (২২) এবং তাহসিন (২২) ।
রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ২টার সময় এই আগুনের ঘটনাটি ঘটে।
পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে রাত ৩টার দিকে জাতীয় বার্নের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছেন। তবে বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন সাকিব।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
তাদের হাসপাতালে নিয়ে আসার সময় মো. আরাফাত জানিয়েছেন, রাতে মিরপুরের সিটি ক্লাব এলাকায় তারা আতশবাজি দিয়ে উদযাপন করছিলেন। এরপর হঠাৎই আগুন লেগে চারজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্নে নিয়ে আসা হয়। তাদের মধ্যে তাহাসিন, সজীব ও রিফাতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
তিনি উল্লেখ করেছেন, দগ্ধ সাকিব মিরপুরের একটি কলেজের ইকোনমিক্স প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাসা মিরপুর-১২ নম্বর এলাকায় অবস্থিত। তাহাসিন, সজীব এবং রিফাতের বাসাও একই এলাকায়।
এদিকে এ বিষয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, মিরপুর থেকে আতশবাজির আগুনে চার যুবক দগ্ধ হয়ে এসেছেন। তাদের মধ্যে সাকিব নামের যুবকের দুই পা দগ্ধ হয়েছে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন