ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ব্যাংককে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ৩০-এ পৌঁছেছে, মরদেহ শনাক্ত করছেন স্বজনরা


ব্যাংককে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ৩০-এ পৌঁছেছে, মরদেহ শনাক্ত করছেন স্বজনরা

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে পৌঁছে গিয়েছে। মঙ্গলবার নিহতদের স্বজনরা হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত ও গ্রহণ করেছেন।

গত রোববার রাতে দেশটির রাজধানীর রং বিয়ার না লাট ফ্রাও বার ও রেস্তোরাঁয় লাইভ মিউজিক চলাকালীন আগুন ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে আগুন পুরো স্থাপনায় ছড়িয়ে পড়লে আতঙ্কগ্রস্ত মানুষ বেরিয়ে আসার চেষ্টা করেন। এ সময় অনেকের পোশাকে আগুন ধরে যায়।

বার্তা সংস্থা এএফপি’র খবর অনুযায়ী, সোমবার ভোরে ২৭ জনকে মৃত ঘোষণা করা হয়, পরে একই দিনে আরও একজনের মৃত্যু ঘটে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

এদিকে, মঙ্গলবার সকালে ব্যাংককের চাতুচাক জেলা কার্যালয় জানায়, অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ৩০ জনে দাঁড়িয়েছে এবং এতে আহত হয়েছেন ৭৫ জন। তাদের মধ্যে ২৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার নিহতদের স্বজনরা তাদের প্রিয়জনের মরদেহ গ্রহণ করতে পুলিশ জেনারেল হাসপাতালে ভিড় করেন। এএফপির এক প্রতিবেদক জানান, একটি কফিনের ওপর ধূপকাঠি ধরে এক ব্যক্তিকে প্রার্থনা করতে দেখা গিয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, নিহত তিনজনের পরিচয় এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।

অগ্নিকাণ্ডের পর ব্যাংককের গভর্নর চাডচার্ট সিট্টিপান্ট বলেছেন, ধারণা করা হচ্ছে বেশিরভাগ মানুষ ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা গেছেন।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছিল এবং কেন তা এত প্রাণঘাতী হয়ে উঠেছিল, জানতে ফরেনসিক পুলিশ ধ্বংসস্তূপ পরিদর্শন করছে। তদন্তে সম্ভাব্য বৈদ্যুতিক ত্রুটি এবং জরুরি বহির্গমন পথ বন্ধ ছিল কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, মধ্যরাতের আগে তারা ভেতরে ধোঁয়া দেখতে পান এবং হঠাৎ আলো নিভে যায়। এরপর বিস্ফোরণ ও তীব্র আগুন ছড়িয়ে পড়লে উপস্থিত লোকজন আতঙ্কে বাইরে বের হওয়ার চেষ্টা করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা উনসিত সামপুনথারাত মঙ্গলবার নিশ্চিত করেছেন যে, ওই বারের লাইসেন্স নিয়েও তদন্ত চলছে। বিশেষ করে সেখানে লাইভ মিউজিক আয়োজনের অনুমতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাপ্তাইয়ে জাতীয় ফল মেলা এবং কৃষি উপকরণ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০২:৪১ পি.এম


কাপ্তাইয়ে জাতীয় ফল মেলা এবং কৃষি উপকরণ বিতরণ

জেলার কাপ্তাইয়ে আজ জাতীয় ফল মেলার উদ্বোধন সহ কৃষকদের মাঝে চারা, সার ও বীজ বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার, কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসনের আওতায় সকাল ১১টায় কাপ্তাই কৃষি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে কৃষি উপকরণ বিতরণ এবং জাতীয় ফল মেলার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা কৃষি অফিসার আহসান হাবীব এর সভাপতিত্বে সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি নুরুল হক বাচাসহ কৃষি বিভাগের মাঠ পর্যায়ের উপ সহকারী কৃষি অফিসারগণ এবং কৃষকরা উপস্থিত ছিলেন।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে পার্বত্য এলাকায় কৃষকদের মাঝে বৃক্ষের চারাসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

তিনি কৃষকসহ সকলের উদ্দেশ্যে আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা আশা করছি, আপনারা প্রত্যেকে এই চারা গুলো নেবেন এবং নিজেদের আঙ্গিনা ও জমিতে লাগাবেন। এর মাধ্যমে আমরা কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হতে পারবো।

অনুষ্ঠানে কাপ্তাইয়ের ৬শ’ ১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষের চারা, জৈব সার, বাঁশের খুটি, লেবুর চারা, গ্রীষ্মকালীন সবজি ও সার বিতরণ করা হয়। এর আগে অতিথিরা জাতীয় ফল মেলার উদ্বোধন করেন এবং স্টল পরিদর্শন করেন।

কাপ্তাই উপজেলা কৃষি অফিসার মো. আহসান হাবীব বাসস’কে জানান, ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসনের আওতায় কাপ্তাইয়ের ৪শ’ ১০ জন কৃষককে জনপ্রতি ৫টি করে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা, ৫টি বাঁশের খুঁটি এবং ৪০ কেজি জৈব সার বিতরণ করা হয়। এছাড়া ২শ’ জন কৃষককে গ্রীষ্মকালিন সবজির বীজ, ১৫ কেজি ডিএপি সার, ১৫ কেজি এমওপি সার, ৩০টি লেবুর চারা ও ৩০ কেজি জৈব সার বিতরণ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০২:৪৩ পি.এম


সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যারা উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে চাচ্ছেন, তাদের সহযোগিতার জন্যে সরকার সবসময় পাশে রয়েছে।

তিনি যোগ করেন, ‘এখন কাজ করার সময়। যারা নতুন উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে চান, তারা জানেন, কাজটি অনেক কঠিন। কিন্তু যদি ইচ্ছাশক্তি থাকে, তবে সবকিছু সম্ভব।’

তিনি আরও বলেন, ‘আপনাদের অনেক কষ্টের মধ্যদিয়ে যেতে হবে। তবে মনে রাখবেন, সরকার আপনাদের পাশে আছে সহযোগিতা করার জন্য। সরকারের উদ্দেশ্য আপনাদের পথ দেখানো। আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করবো।’

‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, এখানে আপনাদের অনেকেই বেশ এগিয়ে গেছেন। মানুষ ও সমাজের জন্য, সামগ্রিকভাবে দেশের উপকার করছেন। দেশের লাখো কোটি মানুষের আপনাদের দরকার। এই দেশেরও প্রয়োজন আপনাদের।

অনুষ্ঠানে দেশের আটটি বিশ্ববিদ্যালয়ের ২৩০ জনের বেশি শিক্ষার্থীসহ সফল অনেক উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

বিস্তারিত আসছে..

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওয়াশিংটনে বৈঠকে ইরাকের প্রধানমন্ত্রী ট্রাম্পের সাথে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০২:৪৬ পি.এম


ওয়াশিংটনে বৈঠকে ইরাকের প্রধানমন্ত্রী ট্রাম্পের সাথে

বাগদাদের ওপর যুক্তরাষ্ট্রের চাপ বাড়ানোর লক্ষ্যে ইরানের প্রভাব কমানোর মধ্যে মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি।

এ সফর মার্কিন ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটের মধ্যে হচ্ছে। উভয় দেশই ইরাকের গুরুত্বপূর্ণ মিত্র।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বাগদাদ থেকে এ খবর এসেছে।

ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে দীর্ঘদিনের বৈরিতার কারণে ইরাক বহুদিন পরোক্ষ সংঘাতের ক্ষেত্র হয়ে রয়েছে। এর ফলে দুই প্রতিপক্ষের মধ্যে ভারসাম্য বজায় রাখা দেশটির ধারাবাহিক সরকারগুলোর জন্য কঠিন হয়ে পড়ছে।

জাইদি দায়িত্ব গ্রহণের পর প্রথম আন্তর্জাতিক সফরে সোমবার ওয়াশিংটনে পৌঁছান। তিনি এক সপ্তাহের এই সফরে ট্রাম্প, মার্কিন কর্মকর্তাদের এবং তেল কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

ব্যবসায়ী থেকে রাজনীতিতে আগত জাইদি চলতি বছর ট্রাম্পের সমর্থনে প্রধানমন্ত্রী হন, যখন ট্রাম্প অন্য এক প্রার্থীর মনোনয়ন নাকচ করেন। তিনি ইরাকের দুর্বল অর্থনীতি শক্তিশালী করার এবং যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলোতে হামলা চালানো ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার প্রতিশ্রুতি দিয়েছেন।

সফরের পূর্বে ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক নিবন্ধে জাইদি উল্লেখ করেছেন, তিনি এমন একটি সরকারের নেতৃত্ব দিচ্ছেন, যে সরকার ‘রাষ্ট্রের হাতে বৈধভাবে শক্তি প্রয়োগের একচ্ছত্র অধিকার নিশ্চিত করতে’ অঙ্গীকারবদ্ধ।

ওয়াশিংটনের মতে, সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে তার সরকার ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিরস্ত্র হওয়ার সময়সীমা দিয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জঙ্গিবিরোধী জোটের মিশনও শেষ হবে।

নাম প্রকাশ না করার শর্তে, জন জ্যেষ্ঠ ইরাকি রাজনীতিক এএফপিকে জানান, বর্তমান সরকার অর্থনীতিকে অগ্রাধিকার দিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি আরও ইতিবাচক অবস্থান গ্রহণ করলেও, ‘এর অর্থ এই নয় যে ইরাক ইরানের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।’

তিনি উল্লেখ করেন, ইরাককে দীর্ঘদিনের ভারসাম্য বজায় রাখতে হবে তার দুই মিত্রের মধ্যে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় তেহরানে নিহত আলী খামেনির বিশাল জানাজা অনুষ্ঠিত হয় ইরাকের পবিত্র শহরগুলোতে। এই শহরগুলো শিয়া ইসলামের সবচেয়ে পবিত্র ধর্মীয় স্থাপনাগুলোর জন্য পরিচিত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরগুনা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০২:৪৮ পি.এম


বরগুনা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

বরগুনায় আজ সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এ, এস এম কাসেম।

বক্তব্য রাখেন সিভিল সার্জন আবুল ফাত্তাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, সহকারী পুলিশ সুপার রুহুল আমীন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ রিংকু।

লোকাল কমিউনিটি রেডিও লোক বেতারের পরিচালক মনির হোসেন কামাল, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আসাদুজ্জামানও বক্তব্য দেন।

সভায় বক্তাগণ বলেন, প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ে জেলার সাইক্লোন সেল্টারগুলোকে প্রস্তুত রাখতে হবে। এই সময় যেসব সাইক্লোন সেল্টার মেরামত প্রয়োজন, সেগুলো দ্রুত মেরামত করতে হবে এবং সাইক্লোন সেল্টারে যাওয়ার সংযোগ সড়কগুলো মেরামত করার জন্য সংশ্লিষ্ট বিভাগের প্রতি অনুরোধ জানানো হয়।

এ সময়ে বক্তাগণ বরগুনায় ডেঙ্গু ও হাম প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%