০২:৪৩ পি.এম
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যারা উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে চাচ্ছেন, তাদের সহযোগিতার জন্যে সরকার সবসময় পাশে রয়েছে।
তিনি যোগ করেন, ‘এখন কাজ করার সময়। যারা নতুন উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে চান, তারা জানেন, কাজটি অনেক কঠিন। কিন্তু যদি ইচ্ছাশক্তি থাকে, তবে সবকিছু সম্ভব।’
তিনি আরও বলেন, ‘আপনাদের অনেক কষ্টের মধ্যদিয়ে যেতে হবে। তবে মনে রাখবেন, সরকার আপনাদের পাশে আছে সহযোগিতা করার জন্য। সরকারের উদ্দেশ্য আপনাদের পথ দেখানো। আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করবো।’
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, এখানে আপনাদের অনেকেই বেশ এগিয়ে গেছেন। মানুষ ও সমাজের জন্য, সামগ্রিকভাবে দেশের উপকার করছেন। দেশের লাখো কোটি মানুষের আপনাদের দরকার। এই দেশেরও প্রয়োজন আপনাদের।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
অনুষ্ঠানে দেশের আটটি বিশ্ববিদ্যালয়ের ২৩০ জনের বেশি শিক্ষার্থীসহ সফল অনেক উদ্যোক্তা উপস্থিত ছিলেন।
বিস্তারিত আসছে..
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন