১২:১৭ এম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের সহকারী অধ্যাপক সাঈদ ইব্রাহিম আহমেদ সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অব্যাহত রাখার জন্য বৃত্তি প্রদান করেছেন।
রোববার (১২ জুলাই) ফুটস্টেপস বাংলাদেশ এবং বৃত্ত ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে তিনি নির্বাচিত শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ এবং সনদ তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে নিজের বক্তব্যে সাঈদ ইব্রাহিম বলেছেন, 'অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে অনেক মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষা অর্জন করা কঠিন হয়ে যায়। যদি সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠান এগিয়ে আসে, তবে এসব শিক্ষার্থী তাদের শিক্ষা নির্বিঘ্নে চালিয়ে যেতে পারবেন।'
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
তিনি আরও উল্লেখ করেছেন, 'শিক্ষায় বিনিয়োগ মানে ভবিষ্যতে দেশের জন্য বিনিয়োগ করা। আজ যাদের সহায়তা করা হচ্ছে, তারাই ভবিষ্যতে দেশের উন্নয়ন, গবেষণার উদ্ভাবন এবং নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।'
সাঈদ ইব্রাহিম ব্যক্তি, করপোরেট প্রতিষ্ঠান এবং দাতব্য সংস্থাগুলোকে শিক্ষাবৃত্তি কার্যক্রমে আরও সম্পৃক্ত হতে আহ্বান জানান। তার মতে, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি সমাজ গড়ে তোলা সম্ভব, যেখানে কোনো মেধাবী শিক্ষার্থী কেবল আর্থিক সংকটের কারণে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হবে না।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এই সহায়তার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং তাদের স্বপ্নপূরণে সহায়তা করাই এই উদ্যোগের লক্ষ্য। ভবিষ্যতেও এই ধরনের বৃত্তি কার্যক্রম অব্যাহত রাখার আশা প্রকাশ করেছেন তারা।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন