প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তের রাত্রিকালীন টহল দেওয়ার সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি ছুড়েছে। রবিবার (১২ জুলাই) সকালে ভোর সাড়ে চারটায় সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধীনস্থ তলুইগাছা সীমান্ত ফাঁড়ির (বিওপি) দায়িত্বপূর্ণ অঞ্চলে এই ঘটনা ঘটে।
বিজিবির একটি সূত্র জানাচ্ছে, ভোররাতে তলুইগাছা বিওপির একটি নিয়মিত টহল দল সীমান্ত মেইন পিলারের ১৩ নম্বর সংলগ্ন বাংলাদেশে কিছু মানুষের নড়াচড়া ও কথাবার্তার শব্দ দেখতে পায়। বিষয়টি তাদের কাছে সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা শব্দের উৎসের দিকে সতর্কতার সঙ্গে এগিয়ে যেতে থাকেন। একপর্যায়ে শূন্যরেখা (জিরো লাইন) থেকে বাংলাদেশের প্রায় ৫০ গজ ভেতরে 'চারাবাড়ি' নামক স্থানে দুজনকে অবস্থান করতে দেখা যায়।
টহল দলের উপস্থিতি তারা টের পেয়ে দ্রুত স্থান পরিবর্তনের চেষ্টা করে। বিজিবি সদস্যরা তাদের থামার নির্দেশ দিলেও তারা তা অমান্য করে ভারতের দিকে পালানোর চেষ্টা করে। তখন টহল দল তাদের ধাওয়া করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে।
বিজিবি দাবি করেছে, এই অনমনীয় ও তাৎক্ষণিক পদক্ষেপের ফলে চোরাকারবারিদের চোরাচালানের চেষ্টা ব্যর্থ হয়েছিল। তারা আতঙ্কিত হয়ে সীমান্তসংলগ্ন ঝোপঝাড়ের মধ্যে দিয়ে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থল এবং আশপাশের এলাকায় তল্লাশি চালালেও কাউকে আটক করতে পারেননি। তবে গুলিবর্ষণের ঘটনায় কেউ হতাহত হয়নি বলে বিজিবি নিশ্চিত করেছে। রবিবার দুপুরে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে কর্নেল কাজী আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়ে দিয়েছেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং চোরাচালান রোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি বিজিবির টহল জোরদার করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন