০১:৫৪ পি.এম
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনার ফলে আনুমানিক ৬০ বছর বয়সী এক বৃদ্ধ, যিনি পরিচয়হীন, নিহত হয়েছেন।
রোববার (২৬ জুলাই) খুব ভোরে কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছিল।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, পোনা এলাকায় একটি দ্রুতগামী অজ্ঞাত গাড়ি ওই ব্যক্তিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পরে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরে থানায় নিয়ে আসেন।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
তিনি আরও উল্লেখ করেন, এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে পুলিশ পরিচয় নিশ্চিত করতে কাজ করছে। প্রাথমিকভাবে জানা গেছে, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন