ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সাগরে নিম্নচাপ, ঢাকার পাশাপাশি ১৫ অঞ্চলে রাতে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা


সাগরে নিম্নচাপ, ঢাকার পাশাপাশি ১৫ অঞ্চলে রাতে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় স্থানে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ধীরে ধীরে ঘনীভূত হয়ে বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল ও পশ্চিমবঙ্গ উপকূলের এলাকাসমূহে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ক্রমশ উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সক্রিয় মৌসুমি বায়ু এবং এই নিম্নচাপের প্রভাবে দেশের সব সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর, ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে। সেইসঙ্গে ঢাকাসহ বাংলাদেশের ১৫টি অঞ্চলে অস্থায়ী ঝড়ের কারণে বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রাতের মধ্যে।

সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে রাত ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাস থেকে এ বিষয়ে জানা গেছে।

আরও পড়ুন: আগামী চার দিন আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক, চট্টগ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা

পূর্বাভাস অনুযায়ী, এদিন দিবাগত রাত ১টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড় বয়ে যেতে পারে। সেইসঙ্গে এই সময়ে মাঝারী থেকে ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ অবস্থায় উপরোক্ত এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, সাগরে এই নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রদর্শন করতে বলা হয়েছে। একইসঙ্গে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সাবধানে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে।

আরও পড়ুন: উপকূলীয় খুলনা, চট্টগ্রাম ও বরিশালে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা কমার আশঙ্কা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকিতে প্রায় ৪০ লাখ টাকার মাছ নিয়ে ব্যবসায়ী উধাও

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৪৮ পি.এম


বাকিতে প্রায় ৪০ লাখ টাকার মাছ নিয়ে ব্যবসায়ী উধাও

খুলনার পাইকগাছার বিভিন্ন মাছ কাটার আড়ত ব্যবসায়ী থেকে চিংড়িসহ বিপুল পরিমাণ মাছ বাকিতে নিয়ে একজন ব্যবসায়ী উধাও হয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। মাছ নেওয়ার পর তিনি পাওনা টাকা পরিশোধ না করে মোবাইল ফোন বন্ধ করে দেওয়ায় একাধিক আড়তদার বিপাকে পড়েছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, সব মিলিয়ে প্রায় ৪০ লাখ টাকার মাছ ও লেনদেনের হিসাব পাওয়া গেছে।

অভিযুক্ত ব্যবসায়ী হারুনার রশিদ উপজেলার গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা। সংশ্লিষ্টদের সূত্র অনুযায়ী, তিনি পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির কোষাধ্যক্ষ ছিলেন।

অভিযোগ ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতি, শুক্র ও শনিবার তিন দিনে হারুনার রশিদ পাইকগাছার বিভিন্ন মাছ ব্যবসায়ীর কাছ থেকে বাকিতে মাছ সংগ্রহ করেন। ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিনের পরিচিতি, সমিতির সঙ্গে সম্পৃক্ততা এবং আগের লেনদেনের কারণে তার কথায় বিশ্বাস করে অনেকেই বাকিতে মাছ দিয়েছেন। মাছ নেওয়ার সময় তিনি রোববার (১৬ আগস্ট) ব্যাংক থেকে টাকা তুলে পাওনা পরিশোধ করবেন বলে আড়তদারদের আশ্বস্ত করেন। কিন্তু রোববার পাওনা টাকা পরিশোধ না করে তার мобাইল ফোন বন্ধ করে রেখেছেন। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দেওয়া হিসাব অনুযায়ী, বিভিন্ন আড়ত থেকে হারুনার রশিদ অন্তত ৩২ লাখ ৩২ হাজার ২২০ টাকার মাছ নিয়েছেন। হিসাব অনুযায়ী, কাগজী মৎস্য আড়ত থেকে ৪ লাখ ২০ হাজার ২১০ টাকা, মুরশিদ আড়ত থেকে ৩ লাখ ৫ হাজার ১০ টাকা, পিয়া আড়ত থেকে ৪ লাখ ৯৮ হাজার টাকা, সোলাদানা আড়ত থেকে ৪ লাখ টাকা, মিজানুর আড়ত থেকে ১ লাখ ৯০ হাজার টাকা এবং আপন মৎস্য আড়ত থেকে ১ লাখ ৫০ হাজার টাকার মাছ নেওয়া হয়েছে।

এছাড়া প্রাপ্ত আড়ত থেকে ৩ লাখ ৫০ হাজার টাকা, যমুনা আড়ত থেকে ৫০ হাজার টাকা, দাশ আড়ত থেকে ১ লাখ ১০ হাজার টাকা, ইমন এন্টারপ্রাইজ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা, থ্রি স্টার আড়ত থেকে ১ লাখ ৫০ হাজার টাকা, ডানা আড়ত থেকে ১ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা, রাহাদ আড়ত থেকে ২১ হাজার টাকা, সানা আড়ত থেকে ২৬ হাজার টাকা, তাহমিদ আড়ত থেকে ১ লাখ ৪৫ হাজার টাকা, ফ্রেন্ড আড়ত থেকে ৩৯ হাজার টাকা, ব্রাদার্স আড়ত থেকে ১৫ হাজার টাকা এবং ভাই ভাই আড়ত থেকে ৫০ হাজার টাকার মাছ নেওয়ার হিসাব পাওয়া গেছে।

তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, শুধু এসব আড়ত থেকে নেওয়া মাছের হিসাব নয়, আরও কয়েকটি স্থানে লেনদেন থাকায় সব মিলিয়ে পাওনার পরিমাণ প্রায় ৪০ লাখ টাকা হতে পারে। পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির সাধারণ সম্পাদক বিল্লাল মোড়ল বলেছেন, শুধু আড়তদারদের কাছ থেকেও মাছ নিয়ে টাকা পরিশোধ না করার ঘটনা নয়। যেসব আড়তে মাছ বিক্রি করেছে, সেখান থেকেও বেশি মাছ দেওয়ার কথা বলে বেশি টাকা নিয়েছে বলে আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত আমাদের কাছে প্রায় ৪০ লাখ টাকার হিসাব এসেছে।

তিনি আরও বলেন, হারুন আমাদের সমিতির কোষাধ্যক্ষ ছিলেন। তবে আর্থিক অনিয়মের অভিযোগে কয়েক মাস আগে তাকে বহিষ্কার করা হয়েছে। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি, রোববার তিনি ব্যাংক থেকে প্রায় ২০ লাখ টাকা উত্তোলন করেছেন। কিন্তু আড়তদারদের পাওনা টাকা না দিয়ে মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপন করেছেন। তার বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি।

মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির সভাপতি আব্দুল জব্বার বলেছেন, হারুনার রশিদ গত তিন দিনে বিভিন্ন মাছ কাটার কাছ থেকে বিপুল পরিমাণ মাছ বাকিতে নিয়ে গেছেন। পরে মাছের টাকা পরিশোধের বিষয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বিষয়টি জানাজানি হওয়ার পর সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

এ ঘটনায় পাওনা টাকা উদ্ধারের দাবিতে আজিবর রহমান নামে এক ব্যবসায়ী পাইকগাছা থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে হারুনার রশিদের কাছ থেকে পাওনা টাকা উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কামিল পরীক্ষার ফলাফল প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৪৯ পি.এম


কামিল পরীক্ষার ফলাফল প্রকাশ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে এক বছর মেয়াদী কামিল (মাস্টার্স) পরীক্ষা-২০২৪ এর ফলাফল প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৮৮ দশমিক ২০ শতাংশ পরীক্ষার্থী।

সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এর পূর্বে পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. ওয়ালিউর রহমান ভাইস-চ্যান্সেলর এর কাছে পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তা। তাঁদের মধ্যে রয়েছেন প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মুহাম্মদ গোলাম রব্বানী, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. হোসাইন আহমাদ, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ কে মুহা নুরুল ইসলাম, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক জনাব মো. আবুবকর সিদ্দিক, উপ-রেজিস্ট্রার জনাব ফাহাদ আহমদ মোমতাজীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

ফলাফল ঘোষণাকালে ভাইস চ্যান্সেলর পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, "শিক্ষার্থীদের ভালো ফলাফল ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।" তিনি আরও উল্লেখ করেন, "মাদ্রাসা শিক্ষাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য শিক্ষা ব্যবস্থায় রূপ দিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে।" দ্রুত সময়ে ফলাফল প্রকাশের জন্য তিনি পরীক্ষা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

এ বছর সিজিপিএ এর ভিত্তিতে মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছে দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, ঢাকা। যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছে চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা ও সরকারি মাদ্রাসা ই-আলিয়া, ঢাকা, এবং তৃতীয় স্থানে রয়েছে চট্টগ্রামের নেছারিয়া কামিল মাদ্রাসা।

এবং এবারের পরীক্ষায় সারাদেশের মোট ৬৩টি কেন্দ্রে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল ফিকাহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে এক বছর মেয়াদী (মাস্টার্স) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষার ফলাফল সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.result.iau.edu.bd) পাওয়া যাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন ২৭৭ জন কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৪৯ পি.এম


উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন ২৭৭ জন কর্মকর্তা

প্রশাসনে সিনিয়র সহকারী সচিব পদ থেকে উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন মোট ২৭৭ জন কর্মকর্তা।

সোমবার (১৭ আগস্ট) তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক এই পদোন্নতি সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এ পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের অন্তর্ভুক্ত রয়েছে বিদেশে বিভিন্ন দূতাবাস এবং মিশনে কর্মরত ১৫ জন সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাও।

পদোন্নতির তালিকা দেখতে ক্লিক করুন: তালিকা-১ এবং তালিকা-২।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দি গ্রেগরিয়ান জাদুঘরের নির্মাণে সমঝোতা চুক্তি স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৫০ পি.এম


দি গ্রেগরিয়ান জাদুঘরের নির্মাণে সমঝোতা চুক্তি স্বাক্ষর

‘রক্ষা এবং সংরক্ষণ’— এই স্লোগান নিয়ে সেন্ট গ্রেগরি স্কুলের মূল্যবান ইতিহাস এবং ঐতিহ্যের সংরক্ষণ করার উদ্যোগ নিয়েছে দি গ্রেগরিয়ান সোসাইটি (টিজিএস)। দেশের কোনো বিদ্যালয়ে এটি প্রথম জাদুঘর তৈরির একটি যুগান্তকারী পদক্ষেপ।

একদল সাবেক গ্রেগরিয়ানদের একনিষ্ঠ পরিশ্রম এবং প্রচেষ্টার ফলস্বরূপ এই গ্রেগরিয়ান জাদুঘর প্রতিষ্ঠা হলো। স্কুল প্রাঙ্গনে নির্মিত হওয়া জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী ১৩ নভেম্বর।

সম্প্রতি, স্কুল প্রাঙ্গনে জাদুঘর নির্মাণের বিষয়ে গ্রেগরিয়ান স্কুল এন্ড কলেজের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করে টিজিএস। চুক্তিতে স্বাক্ষর করেন টিজিএসএর সহ-সভাপতি ১৯৭৪ ব্যাচের রিজওয়ান খাইর এবং সেন্ট গ্রেগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার প্লাসিড পিটার রেবেইরো সিএসসি। এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৯৮২ ব্যাচের মোঃ হাফিজ, ১৯৮৭ সালের রিচার্ড গোমেজ এবং প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা, স্কুলের শিক্ষকবৃন্দ ও টিজিএসের অন্যান্য সদস্যবৃন্দ।

দি গ্রেগরিয়ান সোসাইটির সদস্যবৃন্দ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জাদুঘরটির নির্মাণে অবদান রেখেছেন। শত বছরের পুরনো স্কুলটির ইতিহাস সংরক্ষণে এবং শিক্ষার্থীদের অর্জনকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে এটি একটি বিশেষ ভূমিকা পালন করবে বলে মনে করেন দি গ্রেগরিয়ান সোসাইটির সদস্যবৃন্দ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%