প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে এক বছর মেয়াদী কামিল (মাস্টার্স) পরীক্ষা-২০২৪ এর ফলাফল প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৮৮ দশমিক ২০ শতাংশ পরীক্ষার্থী।
সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এর পূর্বে পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. ওয়ালিউর রহমান ভাইস-চ্যান্সেলর এর কাছে পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তা। তাঁদের মধ্যে রয়েছেন প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মুহাম্মদ গোলাম রব্বানী, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. হোসাইন আহমাদ, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ কে মুহা নুরুল ইসলাম, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক জনাব মো. আবুবকর সিদ্দিক, উপ-রেজিস্ট্রার জনাব ফাহাদ আহমদ মোমতাজীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
ফলাফল ঘোষণাকালে ভাইস চ্যান্সেলর পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, "শিক্ষার্থীদের ভালো ফলাফল ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।" তিনি আরও উল্লেখ করেন, "মাদ্রাসা শিক্ষাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য শিক্ষা ব্যবস্থায় রূপ দিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে।" দ্রুত সময়ে ফলাফল প্রকাশের জন্য তিনি পরীক্ষা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
এ বছর সিজিপিএ এর ভিত্তিতে মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছে দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, ঢাকা। যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছে চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা ও সরকারি মাদ্রাসা ই-আলিয়া, ঢাকা, এবং তৃতীয় স্থানে রয়েছে চট্টগ্রামের নেছারিয়া কামিল মাদ্রাসা।
এবং এবারের পরীক্ষায় সারাদেশের মোট ৬৩টি কেন্দ্রে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল ফিকাহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে এক বছর মেয়াদী (মাস্টার্স) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষার ফলাফল সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.result.iau.edu.bd) পাওয়া যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন