প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় স্থানে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ধীরে ধীরে ঘনীভূত হয়ে বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল ও পশ্চিমবঙ্গ উপকূলের এলাকাসমূহে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ক্রমশ উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সক্রিয় মৌসুমি বায়ু এবং এই নিম্নচাপের প্রভাবে দেশের সব সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর, ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে। সেইসঙ্গে ঢাকাসহ বাংলাদেশের ১৫টি অঞ্চলে অস্থায়ী ঝড়ের কারণে বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রাতের মধ্যে।
সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে রাত ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাস থেকে এ বিষয়ে জানা গেছে।
পূর্বাভাস অনুযায়ী, এদিন দিবাগত রাত ১টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড় বয়ে যেতে পারে। সেইসঙ্গে এই সময়ে মাঝারী থেকে ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ অবস্থায় উপরোক্ত এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, সাগরে এই নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রদর্শন করতে বলা হয়েছে। একইসঙ্গে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সাবধানে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন