০৪:০৪ পি.এম
ফেনী জেলা প্রশাসন সন্ধ্যার পর থেকে শিক্ষার্থীদের জন্য চা-দোকানে আড্ডা ও অকারণে ঘোরাঘুরি সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য হল শৃঙ্খলা, জননিরাপত্তা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।
জেলা প্রশাসনের এই নির্দেশনার কার্যকর করার জন্য ইতোমধ্যে মাঠে নেমেছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জনসচেতনতা বৃদ্ধির জন্য জেলার বিভিন্ন স্থানে মাইকিং করে জনগণকে এই নির্দেশনার বিষয়ে অবহিত করা হচ্ছে।
প্রশাসন বলেছে, নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ এবং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সকলকে নির্দেশনা মেনে চলতে হবে। অপ্রয়োজনীয় আড্ডা থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়েছে, শিক্ষার্থীদের জন্য আড্ডা নয় বরং শিক্ষাই হতে হবে প্রধান অগ্রাধিকার।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন