০৪:৩৬ পি.এম
দক্ষিণ ভারতীয় সিনেমার তারকা বিজয় দেবারাকোন্ডা ও রাশমিকা মান্দানা চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। দীর্ঘ আট বছরের সম্পর্কের পর তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। সম্পর্ক নিয়ে বিভিন্ন গুঞ্জন থাকলেও, এতদিন তারা প্রকাশ্যে কিছু বলেননি। তবে বিয়ের পর নিজেদের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে খোলামেলা আলোচনা করছেন এই তারকা দম্পতি।
সম্প্রতি, ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর শুভঙ্কর মিশ্রের সঙ্গে একটি সাক্ষাৎকারে নিজেদের দাম্পত্য জীবন ও ভালোবাসার সম্পর্ক নিয়ে কথা বলেন বিজয় ও রাশমিকা। সাক্ষাৎকারে বিজয় জানান, সম্পর্কের সৌন্দর্য বজায় রাখতে ভালোবাসার প্রকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, রাশমিকা প্রতিদিন তাকে অন্তত ১০ থেকে ১৫ বার ‘আই লাভ ইউ’ বলেন।
বিজয় আরও বলেন, "আমরা সম্পর্কের দিক দিয়ে সবচেয়ে ম্যাচিওর। ওর দিকে দেখুন, কীভাবে আমার সঙ্গে কথা বলে। ভালোবাসার ব্যাপারটা সবসময় নিশ্চিত করে।" তিনি উল্লেখ করেন যে, রাশমিকা প্রতিদিন তাকে অন্তত ১০ থেকে ১৫ বার ‘আই লাভ ইউ’ বলার পাশাপাশি, এই ভালোবাসার প্রকাশের গুরুত্বও তুলে ধরেন।
আরও পড়ুন: বিয়ের জন্য এক বছর বিজয়ের পেছনে লেগেছিলেন রাশমিকা
সাক্ষাৎকারে একটি বিষয় বিশেষভাবে নজর কাড়ে। কথা বলার সময় বিজয় ও রাশমিকা পরস্পরকে পা দিয়ে স্পর্শ করে রেখেছিলেন। এই বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে, বিজয় জানান, শারীরিক স্পর্শও তাদের ভালোবাসা প্রকাশের একটি গুরুত্বপূর্ণ অংশ।
তার ভাষায়, "এটা আমাদের সবসময় চলতে থাকে। আসলে, কোনো না কোনোভাবে শারীরিক স্পর্শ থাকা লাগেই। এটাই আমাদের ভালোবাসার ধরন।"
দীর্ঘদিন পর আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন বিজয় ও রাশমিকা। ‘রানাবালি’ নামের সিনেমাটি আগামী ১৬ অক্টোবর মুক্তির কথা রয়েছে। বর্তমানে সিনেমাটির প্রচারণা নিয়েই তারা ব্যস্ত সময় কাটাচ্ছেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে গান গাইতে গিয়ে চরম হেনস্তার শিকার ইমন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন