প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে ১৩ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের মামলায় প্রধান পলাতক আসামি মো. শফিউদ্দিন খান সিফাত (২৬) কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)।
সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে কামরাঙ্গীরচর থানাধীন বড়গ্রাম চেয়ারম্যান বাড়ি চৌরাস্তা মোড় সংলগ্ন বাবুল হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) এসআরবির-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী ইমরান সিদ্দিকী এ তথ্য জানান।
তিনি বলেন, গ্রেপ্তারকৃত সিফাত খুলনার তেরখাদা উপজেলার বারাসাত এলাকার বাসিন্দা এবং একটি মাদরাসার প্রধান শিক্ষক। ১৩ বছর বয়সী ভুক্তভোগী শিশুটি প্রায় দেড় বছর আগে ওই মাদরাসার হেফজ বিভাগে আবাসিক শিক্ষার্থী হিসেবে ভর্তি হয়।
মামলার এজাহার ও অনুসন্ধানের বরাত দিয়ে এসআরবির এই কর্মকর্তা জানান, মাদরাসায় ভর্তি হওয়ার কিছুদিন পর থেকে রাতে অন্যরা ঘুমিয়ে পড়লে অভিযুক্ত আসামি শিশুটিকে নিজের শয়নকক্ষে নিয়ে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করতেন বলে অভিযোগ উঠেছে।
গত ২ অক্টোবর রাতে শিশুটিকে খাবার নিয়ে মাদরাসায় যেতে বলা হলে সে যেতে অস্বীকৃতি জানিয়ে কান্নাকাটি করে। পরে তার মা বিষয়টি জানতে চাইলে বলাৎকারের অভিযোগের কথা জানায়। এরপর তার মা বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় মামলা করেন।
এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় ৩ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। মামলার তদন্তে আসামির অবস্থান শনাক্ত হওয়ার পর কামরাঙ্গীরচর থানার অধিযাচনের ভিত্তিতে এসআরবি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন