ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত


বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়ার কারণে এবং বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতায় অবস্থিত চট্টগ্রাম, কক্সবাজার এবং রাঙ্গামাটি জেলার আগামীকাল ৮ জুলাই বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আজ মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৈরী আবহাওয়ার প্রভাব এবং বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনদিকে কেবল চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলার জন্য আগামীকাল বুধবারের সকল বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হচ্ছে। কিন্তু চট্টগ্রাম বোর্ডের আওতাধীন অন্যান্য জেলা যেমন— বান্দরবান এবং খাগড়াছড়ির পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই তিন জেলায় স্থগিত হওয়া পরীক্ষায় অন্তর্ভুক্ত রয়েছে— সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম, কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা।

সমন্বয় কমিটি এছাড়া জানিয়েছে, দেশের অন্যান্য ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের (এই তিন জেলা বাদে) বুধবারের পরীক্ষাগুলি যথারীতি অনুষ্ঠিত হবে।

স্থগিত হওয়া পরীক্ষাসমূহের নতুন সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: চুয়েটের অচলাবস্থা নিরসনে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাঙামাটির সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

১২:৫৭ এম


রাঙামাটির সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন

ছবি : সংগৃহীত

রাঙামাটি, ৭ জুলাই, ২০২৬,: জেলার বাঘাইছড়ি উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

অব্যাহত টানা ভারী বর্ষণের ফলে পাহাড়ি এলাকায় ভূমিধস, দুর্ঘটনার ঝুঁকি এবং যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে জেলা প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের বিষয়ে জানানো হয়।

গণবিজ্ঞপ্তি অনুযায়ী, জেলার সাজেক ভ্যালির সকল পর্যটন কেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি দুর্গম এবং ঝুঁকিপূর্ণ এলাকায় পর্যটক, ট্যুর অপারেটর এবং সাধারণ মানুষের ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে উল্লিখিত হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ঝড় সতর্কীকরণ কেন্দ্র, আগারগাঁও এর সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে পূর্বাভাসের ভিত্তিতে এবং সাম্প্রতিক সময়ে রাঙামাটি পার্বত্য জেলায় অব্যাহত ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে ভূমিধস অথবা পাহাড় ধস হয়েছে এবং যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে।

বিদ্যমান আবহাওয়ার পরিস্থিতিতে সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় ভাই ভ্রমণের নিরাপত্তা নিশ্চিতকল্পে মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলাধীন বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ সময়ে বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালির সকল পর্যটন কেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, দুর্গম এলাকা এবং ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের ভ্রমণ নিষিদ্ধ থাকবে।

এছাড়াও এই জেলায় চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের নির্দেশনাগুলি যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে, আবহওয়ার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকারই নিরাপত্তা নিশ্চিত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধারসহ ৫৫৫ জনকে গ্রেফতার করেছে ডিএমপি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

১২:৫৮ এম


বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধারসহ ৫৫৫ জনকে গ্রেফতার করেছে ডিএমপি

ঢাকা, ৭ জুলাই, ২০২৬ : রাজধানীতে আইন-শৃঙ্খলা রক্ষায় জুন মাসে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করে ৫৫৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির মাসিক অপরাধ পরিসংখ্যান অনুযায়ী, অভিযানে অস্ত্র ও মাদকসংক্রান্ত ৩৬৩টি মামলায় ৫৫৫ জনকে গ্রেফতার করার ঘটনা ঘটেছে।

আজ ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুন মাসে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করতে পরিচালিত অভিযানে ৯টি মামলা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫৪টি মামলা দায়ের করা হয়েছে। এ মাসে অস্ত্র মামলায় ১৬ জন এবং মাদক মামলায় ৫৩৯ জনকে গ্রেফতার করা হয়।

অভিযানে চারটি বিদেশি পিস্তল, ৮৮ রাউন্ড গুলি, সাতটি ম্যাগাজিন এবং ২০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ২ লাখ ৩৩ হাজার ৪১২ পিস ইয়াবা, ৪০৭ কেজি ২৮১ গ্রাম গাঁজা, ২ কেজি ৯০৯ গ্রাম হেরোইন, ৩১৯ বোতল ফেনসিডিল, ৭৬ বোতল (৪৫০ মিলিলিটার) বিদেশি মদ, ৩ লিটার দেশি মদ, ২৪ লিটার চোলাই মদ, ৩৪ ক্যান ও ৪ বোতল বিয়ার, ৭৪ পিস ট্যাপেন্টাডল এবং ১৪৪ বোতল ইস্কার্ফ উদ্ধার করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার পূর্ণাঙ্গ ই-জিপি ব্যবস্থা চালু করতে অঙ্গীকারবদ্ধ: পরিকল্পনা প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০১:০১ এম


সরকার পূর্ণাঙ্গ ই-জিপি ব্যবস্থা চালু করতে অঙ্গীকারবদ্ধ: পরিকল্পনা প্রতিমন্ত্রী

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি। ফাইল ছবি

ঢাকা, ৭ জুলাই, ২০২৬ : সরকারের নিকট সরকারি ক্রয়ে দক্ষতা, স্বচ্ছতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার জন্য দেশে পূর্ণাঙ্গ ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) ব্যবস্থা চালু করার প্রক্রিয়ায় সরকার অঙ্গীকারবদ্ধ বলে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি আজ জানিয়েছেন।

আজ রাজধানীতে অনুষ্ঠিত ‘ই-জিপি সিস্টেমের উন্নয়ন, বাধ্যতামূলক ই-জিপি বাস্তবায়ন এবং বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক দুটি অংশীজন পরামর্শ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানানো হয় যে, প্রথম কর্মশালাটি অনুষ্ঠিত হয় এনইসি-২ সম্মেলন কক্ষে এবং দ্বিতীয়টি বাংলাদেশ পরিকল্পনা কমিশন প্রাঙ্গণে বিপিপিএ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

চলমান অংশীজন পরামর্শ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) এ কর্মশালার আয়োজন করেছে। এই কর্মশালার লক্ষ্য হল ই-জিপি ব্যবস্থাকে আরও শক্তিশালী করা, সরকারি সব ক্রয়ে বাধ্যতামূলকভাবে ই-জিপি বাস্তবায়ন নিশ্চিত করা এবং বিপিপিএর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে সুপারিশ সংগ্রহ করা।

সকালের অধিবেশনে ই-জিপি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাগণ এবং প্রকল্প পরিচালকগণ উপস্থিত ছিলেন। অপরদিকে, বিকেলের অধিবেশনে ই-জিপি প্ল্যাটফর্মের উন্নয়নকে গুরুত্ব দিয়ে সরকারি ও বেসরকারি তথ্যপ্রযুক্তি খাতের প্রতিনিধি, প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিসহ শীর্ষস্থানীয় আইসিটি সংগঠনগুলোর প্রতিনিধিরা অংশ নেন।

দুই কর্মশালাতেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। কর্মশালা দুটিতে সভাপতিত্ব করেন বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) এস এম মঈন উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব শিরাজুন নূর চৌধুরী।

উভয় কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিপিপিএর পরিচালক শাহ ইয়ামিন উল ইসলাম। এছাড়া, বিকেলের অধিবেশনে জাতীয় ই-জিপি সিস্টেম উন্নয়নের রূপরেখা তুলে ধরেন বিপিপিএর সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মো. মোশাররফ হোসেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী এ সময় বলেন, উন্নয়ন প্রকল্পসমূহ সময়মতো বাস্তবায়নকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সরকারি ক্রয় ব্যবস্থায় দক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অর্থের যথাযথ মূল্য নিশ্চিত করার জন্য একটি পূর্ণাঙ্গ কার্যকর ই-জিপি ব্যবস্থা অপরিহার্য। তিনি আরও বলেন, সরকারি উন্নয়ন ব্যয়ের একটি বড় অংশই সরকারি ক্রয়ের সঙ্গে সম্পর্কিত।

এ কারণে উন্নয়ন প্রকল্পের কাঙ্ক্ষিত ফল অর্জনে ক্রয় ব্যবস্থাপনার সুশাসন জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা দেশের সব সরকারি ক্রয়ে বাধ্যতামূলকভাবে ই-জিপি বাস্তবায়ন চাই। এ লক্ষ্য অর্জনের জন্য সিস্টেমকে আরও দক্ষ, ব্যবহারবান্ধব এবং সব অংশীজনের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।’

তিনি যোগ করেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানোর পাশাপাশি পুরো ক্রয় প্রক্রিয়ায় গুণগত মান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ অতিথি হিসেবে বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ই-জিপি বাস্তবায়নের বাস্তব চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা আরও ভালোভাবে বুঝতে ঢাকা এবং ঢাকার বাইরে ধারাবাহিকভাবে অংশীজনদের সঙ্গে পরামর্শ কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।

তিনি উল্লেখ করেন, ‘ই-জিপি বাস্তবায়ন সংক্রান্ত বাস্তব অভিজ্ঞতা ও মতামত গ্রহণের জন্য ঢাকার বাইরেও আরও অংশীজন সংলাপ আয়োজন করব। এসব পরামর্শের মাধ্যমে চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় কার্যকর সমাধান তৈরি করা হবে।’ আইএমইডি সচিব শিরাজুন নূর চৌধুরী বলেন, প্রকল্প প্রণয়নের দুর্বলতা অনেক সময় কার্যকর বাস্তবায়নকে বাধাগ্রস্ত করে। অবশ্য সময়মতো বাস্তবায়ন, দক্ষতা বৃদ্ধি এবং উন্নত মানের ফল নিশ্চিত করতে শক্তিশালী ক্রয় ব্যবস্থার পাশাপাশি প্রকল্প প্রস্তুতির মানোন্নয়নও জরুরি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গার তদন্ত শুরু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০১:০৩ এম


শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গার তদন্ত শুরু

ঢাকা, ৭ জুলাই, ২০২৬ : শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গার ঘটনায় কর্তৃপক্ষ আজ তদন্ত শুরু করেছে। মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে পৌঁছেছে এবং এতে শতাধিক মানুষ আহত হয়েছেন। নিরাপত্তা জোরদার করার পর সোমবারের সংঘর্ষের পর সশস্ত্র পুলিশ ও কমান্ডো নেগোম্বো কারাগারের ভেতরে মোতায়েন না করলেও, তারা কারাগারের চারপাশে নিরাপত্তার দায়িত্ব পালন করছে। এই খবরটি কলম্বো থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে। বিচারমন্ত্রী হর্ষানা নানায়াক্কারা মঙ্গলবার পার্লামেন্টে জানান, সরকার গঠিত একটি তদন্ত কমিশনের পাশাপাশি ফৌজদারি তদন্তও শুরু হয়েছে। পুলিশ জানায়, মৃতের সংখ্যা অন্তত ২৭।

এর মধ্যে রাতের বেলা আরো একজন বন্দির মৃত্যু হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, রাজধানীর উত্তরে অবস্থিত ওই কারাগারে প্রতিদ্বন্দ্বী দু’টি চক্রের সদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে তারা কারারক্ষীদের পরাস্ত করে তাদের অস্ত্র ছিনিয়ে নেয় এবং গুলি চালায়। নানায়াক্কারা জানান, সংঘর্ষের সময় বন্দিরা একটি সিসিটিভি ক্যামেরাও ভেঙে ফেলে। চিকিৎসকরা জানান, নেগোম্বো হাসপাতালে এখনো ৯৭ জন চিকিৎসাধীন রয়েছেন, তাদের মধ্যে ২৩ জন কারারক্ষী। তারা গুলিবিদ্ধ, কাটা জখম ও গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন। এছাড়া আরো ১৯ জন বন্দি কলম্বোর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এক পুলিশ কর্মকর্তা এএফপি-কে জানান, সোমবার দাঙ্গা থামানোর চেষ্টা করতে গিয়ে সাতজন কারারক্ষী নিহত হন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%