প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ছবি : সংগৃহীত
রাঙামাটি, ৭ জুলাই, ২০২৬,: জেলার বাঘাইছড়ি উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
অব্যাহত টানা ভারী বর্ষণের ফলে পাহাড়ি এলাকায় ভূমিধস, দুর্ঘটনার ঝুঁকি এবং যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে জেলা প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন।
আজ মঙ্গলবার সন্ধ্যায় রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের বিষয়ে জানানো হয়।
গণবিজ্ঞপ্তি অনুযায়ী, জেলার সাজেক ভ্যালির সকল পর্যটন কেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি দুর্গম এবং ঝুঁকিপূর্ণ এলাকায় পর্যটক, ট্যুর অপারেটর এবং সাধারণ মানুষের ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে উল্লিখিত হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ঝড় সতর্কীকরণ কেন্দ্র, আগারগাঁও এর সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে পূর্বাভাসের ভিত্তিতে এবং সাম্প্রতিক সময়ে রাঙামাটি পার্বত্য জেলায় অব্যাহত ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে ভূমিধস অথবা পাহাড় ধস হয়েছে এবং যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে।
বিদ্যমান আবহাওয়ার পরিস্থিতিতে সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় ভাই ভ্রমণের নিরাপত্তা নিশ্চিতকল্পে মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলাধীন বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
এ সময়ে বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালির সকল পর্যটন কেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, দুর্গম এলাকা এবং ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের ভ্রমণ নিষিদ্ধ থাকবে।
এছাড়াও এই জেলায় চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের নির্দেশনাগুলি যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে, আবহওয়ার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকারই নিরাপত্তা নিশ্চিত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন