ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং
কারাগারে অশোভন আচরণ

সাত খুন মামলার তারেক সাঈদকে কিশোরগঞ্জ কারাগারে স্থানান্তর


সাত খুন মামলার তারেক সাঈদকে কিশোরগঞ্জ কারাগারে স্থানান্তর

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক লে. কর্নেল (বরখাস্ত) তারেক সাঈদ মোহাম্মদকে কারাগারে উচ্ছৃঙ্খল ও অশোভন আচরণ এবং কারাবিধি লঙ্ঘনের অভিযোগে শাস্তি দেওয়া হয়েছে।

মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার জান্নাত-উল-ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

শাস্তির অংশ হিসেবে তাকে টেলিফোনে যোগাযোগ ও পারিবারিক সাক্ষাতসহ সব ধরনের যোগাযোগ এক মাসের জন্য বন্ধ রাখা হয়েছে। এছাড়া, মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে কিশোরগঞ্জ জেলা কারাগারে তাকে স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

জেল সুপার জানান, প্রশাসনিক কারণে গত ৫ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে তারেক সাঈদকে মুন্সিগঞ্জ জেলা কারাগারে আনা হয়। এরপর থেকেই তিনি কারাগারে ঔদ্ধত্যপূর্ণ আচরণ প্রদর্শন করছিলেন এবং কারাবিধি না মেনে নিজের ইচ্ছামতো চলাফেরা করতেন। কারাকর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গেও তিনি অসম্মানজনক আচরণ করতেন।

তিনি বলেন, ২ সেপ্টেম্বর মুন্সিগঞ্জ কারাগারে দায়িত্বে আসার পর অন্যান্য সেলে আটক বন্দিদের পরিদর্শনে গেলে তারেক সাঈদ তার সঙ্গে অশোভন আচরণ করেন এবং সেল এলাকা থেকে চলে যেতে বলেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। পরে কারাবিধি অনুযায়ী তার পারিবারিক সাক্ষাৎ এক মাসের জন্য বন্ধ রাখা হয়।

এছাড়া, ১৬ সেপ্টেম্বর সেল এলাকায় সাপ্তাহিক পরিদর্শনের সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক বন্দি মো. কামাল হোসেন আগে থেকে সেলে রাখা ময়লাযুক্ত পানি তার দিকে ছুড়ে মারেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

জিজ্ঞাসাবাদে কামাল হোসেন দাবি করেন, ২ সেপ্টেম্বর তারেক সাঈদকে শাস্তি দেওয়ার পর তারেকই তাকে এ ধরনের ঘটনা ঘটানোর পরিকল্পনা ও ইন্ধন দেন। বিনিময়ে প্রতিদিন পাওয়া সিগারেট তাকে দেওয়ার কথা বলা হয়েছিল বলেও কামাল জানান।

জেল সুপার বলেন, পরবর্তী জিজ্ঞাসাবাদে তারেক সাঈদের উপস্থিতিতে কামাল হোসেন জানান, এ ধরনের ঘটনা ঘটালে তাকে আর্থিক সহযোগিতা করা হবে এবং কারা কর্তৃপক্ষ বিধি অনুযায়ী ব্যবস্থা নিলে কারা কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অন্য লোক দিয়ে আদালতে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করার বিষয়েও তাকে বলা হয়েছিল।

এ ঘটনায় দুজনের বিরুদ্ধেই কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। কামাল হোসেনকে এক মাসের ডান্ডাবেড়ি পরানো এবং অন্য কারাগারে বদলির শাস্তি দেওয়া হয়। আর তারেক সাঈদের টেলিফোনে যোগাযোগ ও পারিবারিক সাক্ষাৎসহ সব ধরনের যোগাযোগ এক মাসের জন্য বন্ধ রাখার শাস্তি দেওয়া হয়।

জেল সুপার বলেন, তারেক সাঈদের আচরণ উগ্র, বদমেজাজি, ঔদ্ধত্যপূর্ণ ও উচ্ছৃঙ্খল। তাকে নিয়ন্ত্রণে কারা কর্তৃপক্ষ কঠোর ভূমিকা নিলে তিনি বিভিন্নভাবে কর্মকর্তা-কর্মচারীদের হয়রানির চেষ্টা করেন।

আরও পড়ুন: ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন

সামাজিক যোগাযোগমাধ্যমে আসা অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেল সুপার জান্নাত-উল-ফরহাদ বলেন, ৪-৫ জন কারারক্ষী দিয়ে মারধরের বিষয়টি সঠিক নয়। তার বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থার কারণে তিনি বা তার স্বজনদের মাধ্যমে কারা কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি করার উদ্দেশে এ অভিযোগ আনা হয়েছে।

প্রসঙ্গত, তারেক সাঈদ মোহাম্মদ নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা দুটি মামলাতেও তিনি বিচারাধীন বন্দি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিস্তায় উদ্ধার হওয়া হাতিশাবক ফিরে পেল মায়ের কোল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:০৩ পি.এম


তিস্তায় উদ্ধার হওয়া হাতিশাবক ফিরে পেল মায়ের কোল

ভারতের পশ্চিমবঙ্গের তিস্তা নদী থেকে একটি চরম ক্লান্ত হাতিশাবক উদ্ধার করা হয়েছে, যা পরে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই মানবিকতার নজির স্থাপন করেছে স্থানীয় সাহসী মৎস্যজীবীদের একটি দল। উদ্ধারকৃত শাবকটি সুস্থভাবে তার মায়ের সঙ্গে গভীর জঙ্গলে ফিরে গেছে।

এই ঘটনা ঘটেছিল গত ২১ সেপ্টেম্বর সকালে জলপাইগুড়ি জেলার বৈকুণ্ঠপুর বনবিভাগের গাজলডোবা এলাকায়। খবরটি প্রকাশ করেছে গাল্ফ নিউজ।

উল্লেখযোগ্য, উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরামের সদস্যরা প্রথমে তিস্তা ব্যারাজের কাছে নদীতে শাবকটিকে ভেসে থাকতে দেখেন। এরপর মৎস্যজীবী মিথু দাস, রাজেশ দাস, বিশ্বনাথ দাস, গোপাল দাস এবং বাবলু দাস নৌকায় করে দ্রুত মাঝনদীতে পৌঁছান। তারা সবাই মিলে সাবধানে হাতিশাবকটিকে তাদের নৌকায় তুলে নিরাপদে নদীর তীরে নিয়ে আসেন।

তীরে পৌঁছানোর পর শাবকটিকে বন বিভাগের কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়। যদিও নদীতে ভেসে থাকার কারণে শাবকটি ক্লান্ত হয়ে পড়েছিল, তবে শারীরিকভাবে এটি সুস্থ ছিল।

এদিকে, কিছুক্ষণের মধ্যেই শাবকের খোঁজে তার মা নদীর তীরে চলে আসে। অবশেষে বন বিভাগের তত্ত্বাবধানে মা ও শাবকের একটি আবেগঘন পুনর্মিলন ঘটে এবং তারা নিরাপদে বনের ভেতরে চলে যায়।

উল্লেখ্য, জলপাইগুড়ি জেলার গাজলডোবা এলাকায় প্রায়ই বন্য হাতির দল যাতায়াত করে। স্থানীয় মৎস্যজীবীদের হাতিশাবকের প্রতি এই মানবিক উদ্যোগ বন্যপ্রাণী রক্ষায় একটি দারুণ দৃষ্টান্ত স্থাপন করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখতে বাংলাদেশ ব্যাংককে ধর্ম মন্ত্রণালয়ের চিঠি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:০৩ পি.এম


শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখতে বাংলাদেশ ব্যাংককে ধর্ম মন্ত্রণালয়ের চিঠি

নিবন্ধিত হজযাত্রীদের সুবিধার্থে ধর্মবিষয়ক মন্ত্রণালয় আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর (শুক্রবার ও শনিবার) সারা দেশে সংশ্লিষ্ট ব্যাংকের সকল শাখা খোলা রাখার জন্য অনুরোধ করেছে।

গত রোববার (২০ সেপ্টেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে হজ নিবন্ধনের অর্থ সময়মতো জমা দেওয়ার প্রয়োজনীয় নির্দেশনা সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, ২০২৭ সালের হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধনের নির্ধারিত শেষ সময় ২৪ সেপ্টেম্বর। তবে, এর পরদিন সাপ্তাহিক ছুটির দিন শুরু হওয়ার কারণে নিবন্ধন প্রত্যাশীদের জন্য অর্থ জমা দিতে কিছুটা জটিলতা সৃষ্টি হতে পারে।

এই নির্দিষ্ট কারণে, ২৫ ও ২৬ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটির দুই দিন সারা দেশের হজ নিবন্ধনের অর্থ গ্রহণকারী ব্যাংকগুলোর নির্ধারিত শাখাগুলো সম্পূর্ণ সচল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে, ওই দুই দিন অফিসিয়াল সময়সীমা শেষ হওয়ার পরও যতক্ষণ পর্যন্ত টাকা জমা দেওয়ার জন্য হজযাত্রী বা তাদের প্রতিনিধি উপস্থিত থাকবেন, ততক্ষণ পর্যন্ত হজের অর্থ গ্রহণের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে কঠোর নির্দেশনা দেওয়া উচিত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘মিস ইউ মা’ লিখে ফেসবুকে পোস্ট, ২৪ ঘণ্টা পর বান্দরবানে মিলল নিখোঁজ শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:০৪ পি.এম


‘মিস ইউ মা’ লিখে ফেসবুকে পোস্ট, ২৪ ঘণ্টা পর বান্দরবানে মিলল নিখোঁজ শিক্ষার্থী

চাঁদপুরের মতলব উত্তর থেকে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ বান্দরবানের দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাতুল দেব নাথ (১৩) কে উদ্ধার করেছে।

এ তথ্য বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়।

রাতুল দেব নাথ ছেংগারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র এবং ছেংগারচর বাজারের স্বর্ণ ব্যবসায়ী বিশ্বজিৎ চন্দ্র দেব নাথের পুত্র।

পুলিশ জানায়, ২১ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ে আসার পর রাতুল নিখোঁজ হয়। এরপর তার পরিবার ও স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও রাতুলের সন্ধান পায়নি। এ সময় রাতুলের ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।

একই দিন সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাতুলের ফেসবুক পেজে ‘Miss you Ma’ লেখা একটি স্ট্যাটাস পরিবারের সদস্যরা দেখতে পান। এ ঘটনায় তাদের উদ্বেগ আরও বাড়ে। সম্প্রতি কুমিল্লায় ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে পরিবারে আতঙ্ক তৈরি হয়। পরবর্তীতে রাতুলের বাবা মতলব উত্তর থানায় তার নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়রি (জিডি) করেন।

চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিক নির্দেশনায় কিশোরটির সন্ধানে পুলিশ অভিযান শুরু করে।

সহকারী পুলিশ সুপার, মতলব সার্কেল জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে উপ-পরিদর্শক (এসআই) জীবন চৌধুরী ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবিউল হোসেনের সমন্বয়ে পুলিশের একটি দল নিখোঁজ কিশোরের সন্ধানে কাজ শুরু করে।

পুলিশের দাবি, বিভিন্ন তথ্য বিশ্লেষণ, সম্ভাব্য গতিবিধি পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় রাতুলের অবস্থান শনাক্ত করা হয়। পরে শনাক্তকৃত অবস্থানের ভিত্তিতে বান্দরবান সদর থানাধীন দুর্গম পাহাড়ি এলাকা ১২ মাইল দূরে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া শেষে রাতুল দেবনাথকে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়।

মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ কামরুল হাসান জানান, তথ্যপ্রযুক্তির ব্যবহার, দ্রুত পদক্ষেপ ও সমন্বিত অভিযানের মাধ্যমে দুর্গম এলাকা থেকে রাতুলকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাসের পর এবার লঞ্চের ভাড়া বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:০৫ পি.এম


বাসের পর এবার লঞ্চের ভাড়া বেড়েছে

সব ধরনের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর লঞ্চ ভাড়া বৃদ্ধি করা হয়েছে। প্রথম ১০০ কিলোমিটার দূরত্বে লঞ্চের ভাড়া প্রতি কিলোমিটারে ২৩ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারের ভাড়া ২০ পয়সা বাড়ানো হয়েছে।

সচিবালয়ে বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠক শেষে সড়ক ও নৌপরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম ভাড়া বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ব্যবস্থাপনার ব্যয় বৃদ্ধিসহ অন্যান্য বিষয় বিবেচনায় নৌযান মালিকরা ১৫ শতাংশ ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছিলেন। তবে যাত্রীদের স্বার্থে ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি সর্বনিম্ন ভাড়া আগে ৩২ টাকা ছিল, যা বর্তমানে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রী বলেন, "ভাড়া বৃদ্ধি আমাদের কাম্য না। কিন্তু বৈশ্বিক পরিস্থিতিতে তেলের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না। এজন্য জনদুর্ভোগের কথা বিবেচনা করেই আমরা সর্বনিম্ন ভাড়া বাড়ানোর চেষ্টা করেছি। ভাড়া বৃদ্ধির নামে নৈরাজ্য কিংবা তেলের দাম বৃদ্ধির সুযোগ নিয়ে কাউকে স্বেচ্ছাচারিতার সুযোগ দিইনি।"

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে যাত্রীবাহী লঞ্চের ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন মালিকরা। তারা নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলমের কাছে চিঠি দিয়ে একজন যাত্রীর যাতায়াতে প্রতি কিলোমিটারে ৫১ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছিলেন। ওই চিঠিতে তারা প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য বিদ্যমান দুই টাকা ৯৫ পয়সার স্থলে চার টাকা ৪৫ পয়সা এবং পরবর্তী প্রতি কিলোমিটার দুই টাকা ৫২ পয়সার স্থলে চার টাকা দুই পয়সা করার কথা উল্লেখ করেছেন। অন্যথায় জ্বালানি তেলের বাড়তি দাম বাতিলের প্রস্তাব করা হয়েছে।

এর আগে দেশে জ্বালানির মূল্য বৃদ্ধির ফলে বাসের ভাড়া দূরপাল্লা ও রাজধানীসহ শহরে কিলোমিটার প্রতি ১৭ পয়সা করে বাড়ানো হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহণ মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সরকারি হিসাব অনুযায়ী বাসভাড়া ২০ পয়সা বৃদ্ধি পায়। জনস্বার্থের কথা বিবেচনা করে ৩ পয়সা ভাড়া কম নিতে বলা হয়েছে। সে হিসেবে প্রতি কিলোমিটারের ভাড়া ১৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।

গত এপ্রিলে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হয়েছিল। তখন বাসের ভাড়া কিলোমিটার প্রতি ১১ পয়সা বৃদ্ধি করা হয়েছিল। এবার বাড়ানোর আগে পর্যন্ত ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া কিলোমিটার প্রতি ২ টাকা ৫৩ পয়সা ছিল। আর মিনিবাসের ভাড়া ২ টাকা ৪২ পয়সা।

অন্যদিকে দূরপাল্লার পথে ৫২ আসনের বাসে কিলোমিটার প্রতি ভাড়া ২ টাকা ২৩ পয়সা বাড়ে। তবে দূরাল্লার পথে অনেক নন–এসি বাসের আসন কমিয়ে ৪০ বা এর চেয়ে কমে নামিয়ে আরামদায়ক করা হয়েছে। সেগুলোতে ভাড়া আরও বেশি। এ ছাড়া যুক্ত হচ্ছে সেতু ও সড়কের টোল। এবার নতুন করে ১৭ পয়সা বাড়ার কারণে নতুন করে নির্ধারিত হবে বাস ভাড়া।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%