ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

‘মিস ইউ মা’ লিখে ফেসবুকে পোস্ট, ২৪ ঘণ্টা পর বান্দরবানে মিলল নিখোঁজ শিক্ষার্থী


‘মিস ইউ মা’ লিখে ফেসবুকে পোস্ট, ২৪ ঘণ্টা পর বান্দরবানে মিলল নিখোঁজ শিক্ষার্থী

চাঁদপুরের মতলব উত্তর থেকে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ বান্দরবানের দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাতুল দেব নাথ (১৩) কে উদ্ধার করেছে।

এ তথ্য বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়।

রাতুল দেব নাথ ছেংগারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র এবং ছেংগারচর বাজারের স্বর্ণ ব্যবসায়ী বিশ্বজিৎ চন্দ্র দেব নাথের পুত্র।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

পুলিশ জানায়, ২১ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ে আসার পর রাতুল নিখোঁজ হয়। এরপর তার পরিবার ও স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও রাতুলের সন্ধান পায়নি। এ সময় রাতুলের ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।

একই দিন সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাতুলের ফেসবুক পেজে ‘Miss you Ma’ লেখা একটি স্ট্যাটাস পরিবারের সদস্যরা দেখতে পান। এ ঘটনায় তাদের উদ্বেগ আরও বাড়ে। সম্প্রতি কুমিল্লায় ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে পরিবারে আতঙ্ক তৈরি হয়। পরবর্তীতে রাতুলের বাবা মতলব উত্তর থানায় তার নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়রি (জিডি) করেন।

চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিক নির্দেশনায় কিশোরটির সন্ধানে পুলিশ অভিযান শুরু করে।

সহকারী পুলিশ সুপার, মতলব সার্কেল জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে উপ-পরিদর্শক (এসআই) জীবন চৌধুরী ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবিউল হোসেনের সমন্বয়ে পুলিশের একটি দল নিখোঁজ কিশোরের সন্ধানে কাজ শুরু করে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

পুলিশের দাবি, বিভিন্ন তথ্য বিশ্লেষণ, সম্ভাব্য গতিবিধি পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় রাতুলের অবস্থান শনাক্ত করা হয়। পরে শনাক্তকৃত অবস্থানের ভিত্তিতে বান্দরবান সদর থানাধীন দুর্গম পাহাড়ি এলাকা ১২ মাইল দূরে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া শেষে রাতুল দেবনাথকে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়।

মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ কামরুল হাসান জানান, তথ্যপ্রযুক্তির ব্যবহার, দ্রুত পদক্ষেপ ও সমন্বিত অভিযানের মাধ্যমে দুর্গম এলাকা থেকে রাতুলকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।

আরও পড়ুন: ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাসের পর এবার লঞ্চের ভাড়া বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:০৫ পি.এম


বাসের পর এবার লঞ্চের ভাড়া বেড়েছে

সব ধরনের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর লঞ্চ ভাড়া বৃদ্ধি করা হয়েছে। প্রথম ১০০ কিলোমিটার দূরত্বে লঞ্চের ভাড়া প্রতি কিলোমিটারে ২৩ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারের ভাড়া ২০ পয়সা বাড়ানো হয়েছে।

সচিবালয়ে বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠক শেষে সড়ক ও নৌপরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম ভাড়া বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ব্যবস্থাপনার ব্যয় বৃদ্ধিসহ অন্যান্য বিষয় বিবেচনায় নৌযান মালিকরা ১৫ শতাংশ ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছিলেন। তবে যাত্রীদের স্বার্থে ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি সর্বনিম্ন ভাড়া আগে ৩২ টাকা ছিল, যা বর্তমানে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রী বলেন, "ভাড়া বৃদ্ধি আমাদের কাম্য না। কিন্তু বৈশ্বিক পরিস্থিতিতে তেলের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না। এজন্য জনদুর্ভোগের কথা বিবেচনা করেই আমরা সর্বনিম্ন ভাড়া বাড়ানোর চেষ্টা করেছি। ভাড়া বৃদ্ধির নামে নৈরাজ্য কিংবা তেলের দাম বৃদ্ধির সুযোগ নিয়ে কাউকে স্বেচ্ছাচারিতার সুযোগ দিইনি।"

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে যাত্রীবাহী লঞ্চের ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন মালিকরা। তারা নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলমের কাছে চিঠি দিয়ে একজন যাত্রীর যাতায়াতে প্রতি কিলোমিটারে ৫১ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছিলেন। ওই চিঠিতে তারা প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য বিদ্যমান দুই টাকা ৯৫ পয়সার স্থলে চার টাকা ৪৫ পয়সা এবং পরবর্তী প্রতি কিলোমিটার দুই টাকা ৫২ পয়সার স্থলে চার টাকা দুই পয়সা করার কথা উল্লেখ করেছেন। অন্যথায় জ্বালানি তেলের বাড়তি দাম বাতিলের প্রস্তাব করা হয়েছে।

এর আগে দেশে জ্বালানির মূল্য বৃদ্ধির ফলে বাসের ভাড়া দূরপাল্লা ও রাজধানীসহ শহরে কিলোমিটার প্রতি ১৭ পয়সা করে বাড়ানো হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহণ মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সরকারি হিসাব অনুযায়ী বাসভাড়া ২০ পয়সা বৃদ্ধি পায়। জনস্বার্থের কথা বিবেচনা করে ৩ পয়সা ভাড়া কম নিতে বলা হয়েছে। সে হিসেবে প্রতি কিলোমিটারের ভাড়া ১৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।

গত এপ্রিলে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হয়েছিল। তখন বাসের ভাড়া কিলোমিটার প্রতি ১১ পয়সা বৃদ্ধি করা হয়েছিল। এবার বাড়ানোর আগে পর্যন্ত ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া কিলোমিটার প্রতি ২ টাকা ৫৩ পয়সা ছিল। আর মিনিবাসের ভাড়া ২ টাকা ৪২ পয়সা।

অন্যদিকে দূরপাল্লার পথে ৫২ আসনের বাসে কিলোমিটার প্রতি ভাড়া ২ টাকা ২৩ পয়সা বাড়ে। তবে দূরাল্লার পথে অনেক নন–এসি বাসের আসন কমিয়ে ৪০ বা এর চেয়ে কমে নামিয়ে আরামদায়ক করা হয়েছে। সেগুলোতে ভাড়া আরও বেশি। এ ছাড়া যুক্ত হচ্ছে সেতু ও সড়কের টোল। এবার নতুন করে ১৭ পয়সা বাড়ার কারণে নতুন করে নির্ধারিত হবে বাস ভাড়া।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমার দুধের শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:০৫ পি.এম


আমার দুধের শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম অভিযোগ করেছেন যে, তার ছেলে নিহত ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে বিভিন্ন ফেসবুক আইডি থেকে নানা উপায়ে ফাঁসানোর চেষ্টা চলছে।

তিনি উল্লেখ করেছেন, "২০২৫ সালের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পালনকালে আমি অনেক মাদকসেবী ও মাদক কারবারিকে পুলিশের হাতে তুলে দিয়েছি। ওই ঘটনার কারণে যদি আমার দুধের শিশুকে টার্গেট করা হয়ে থাকে, তাকে অপরাধী বানানোর চেষ্টা করা হয়, তাহলে এটা আমি মেনে নেব না।"

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিম হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিতের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।

ড. নাহিদা বেগম আরও বলেন, "আমার কোনো দোষ থাকলে আমাকে শাস্তি দেওয়া হোক। মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যদি আমার অপরাধ হয়ে থাকে, তাহলে তার শাস্তি আমি পাব। আমার ছেলে কেন এর শাস্তি পাবে? আমার ছেলেকে কেন মেরে ফেলা হলো?"

অপ্রতিমকে মাদক কারবারিদের সঙ্গে জড়ানোর চেষ্টা করা হচ্ছে দাবি করে নাহিদা বেগম বলেন, "আমার ছেলেকে তাদের সঙ্গে জড়িয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, সেও তাদেরই একজন। অথচ আমার ছেলে নিষ্পাপ, ছোট বাচ্চা। সে এসবের কিছুই বোঝে না।"

তিনি আরও বলেন, "আমি শুধু আমার ছেলের জন্য বিচার চাই না। যারা আমার ছেলেকে হত্যা করেছে, তারা জেল থেকে বের হলে আরও কত বাচ্চার জীবন নেবে, কত বাচ্চার জীবন ধ্বংস করবে—সেটা নিয়েও আমি চিন্তিত। আমি চাই, এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হোক।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হারানো পাসপোর্ট পুনঃইস্যুর জন্য ১০ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


হারানো পাসপোর্ট পুনঃইস্যুর জন্য ১০ হাজার টাকা জরিমানা

স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন নির্দেশনা জারি করেছে হারানো, চুরি বা বিনষ্ট হওয়া পাসপোর্ট পুনঃইস্যুর জন্য। নতুন নিয়ম অনুযায়ী, পাসপোর্ট হারানো বা চুরি যাওয়ার পর অনলাইনে রিপোর্ট করা বাধ্যতামূলক করা হয়েছে। দ্বিতীয়বার বা পরবর্তী বার পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হলে নির্ধারিত ফি’র অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে।

গত ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৪ শাখা থেকে এ-সংক্রান্ত পরিপত্র জারি করা হয়। উপসচিব মোহাম্মদ নুরুজ্জামান স্বাক্ষরিত পরিপত্রে মোট ১২টি নির্দেশনা দেওয়া হয়েছে হারানো, চুরি বা বিনষ্ট পাসপোর্ট পুনঃইস্যুর ক্ষেত্রে।

পরিপত্রে উল্লেখ করা হয়েছে, পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হওয়ার বিষয়টি অবিলম্বে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটে বা অনলাইনে রিপোর্ট করতে হবে। রিপোর্টের ভিত্তিতে অধিদপ্তর পাসপোর্টের স্ট্যাটাস হালনাগাদ করবে।

এছাড়া, নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে। সংশ্লিষ্ট থানা ৭২ ঘণ্টার মধ্যে জিডির সঠিকতা যাচাই করে প্রতিবেদন পাসপোর্ট অধিদপ্তর বা সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে পাঠাবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন না পাওয়া গেলে জিডির কপি দিয়েই পাসপোর্ট পুনঃইস্যুর আবেদন করা যাবে। এরপর অধিদপ্তর ‘লস্ট সার্কুলার’ জারি করে পুনঃইস্যুর কার্যক্রম সম্পন্ন করবে।

যদি জিডি যাচাইয়ে প্রমাণ হয় যে ভিসা পাওয়ার জন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ট্রাভেল এজেন্সির কাছে পাসপোর্ট জমা দেওয়া হয়েছে এবং তা অবৈধভাবে আটকে রাখা হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে ফেরত পাওয়া সম্ভব না হলে আগের পাসপোর্ট বাতিল (রিভোক) করে নতুন পাসপোর্ট ইস্যু করা যাবে।

হারানো বা চুরি হওয়া পাসপোর্টের তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ইমিগ্রেশন ম্যানেজমেন্ট সিস্টেমে (আইএমএস) তা হালনাগাদ করবে। প্রয়োজন অনুযায়ী ইন্টারপোলকেও এ বিষয়ে অবহিত করা হবে।

বিদেশে অবস্থানকালে পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হলে অনলাইনে রিপোর্ট করার পাশাপাশি সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস, হাইকমিশন বা কনস্যুলেটকে জানাতে হবে। সংশ্লিষ্ট মিশন ‘লস্ট সার্কুলার’ জারি করে পাসপোর্ট পুনঃইস্যুর প্রক্রিয়া সম্পন্ন করবে।

নতুন পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। হারানো, চুরি বা বিনষ্ট পাসপোর্টের পরিবর্তে নতুন পাসপোর্ট ইস্যু হলে এর ডেটা পেজে ‘পাসপোর্ট হারানোর বিষয়টি লেখা থাকবে। একই সঙ্গে ডাটাবেজে আগের পাসপোর্টের হারানো বা বাতিল হওয়ার তথ্য হালনাগাদ করতে হবে।

পুনঃইস্যুর সময় আবেদনকারীর মৌলিক পরিচয়গত তথ্য, নাম, জন্মতারিখ, পিতার নাম ও মাতার নাম সম্পূর্ণ পরিবর্তন করা যাবে না। তবে আইন ও বিধি অনুযায়ী অনুমোদিত সংশোধনের বিষয় আলাদাভাবে বিবেচনা করা যাবে। পরিপত্রে আংশিক ক্ষতিগ্রস্ত পাসপোর্টের ক্ষেত্রেও নির্দেশনা দেওয়া হয়েছে। পাসপোর্টের শনাক্তযোগ্য অংশ আবেদনকারীর কাছে থাকলে তা সমর্পণের ভিত্তিতে পুনঃইস্যু করা যাবে।

তবে সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে গেলে এবং পরিচয় শনাক্ত করার মতো কোনো অংশ প্রদর্শন করা সম্ভব না হলে হারানো পাসপোর্টের ক্ষেত্রে প্রযোজ্য নির্দেশনা অনুসরণ করতে হবে। কোনো পাসপোর্ট হারানো বা চুরি হিসেবে রিপোর্ট করার পর সেটি বাতিল করা হলে পরবর্তীতে পাওয়া গেলেও তা পুনরায় সক্রিয় করা বা বিদেশ ভ্রমণে ব্যবহার করা যাবে না।

এ ধরনের পাসপোর্ট পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় এবং পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইটে জানাতে হবে। বিদেশে অবস্থান করলে সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনকে অবহিত করতে হবে।

পাসপোর্ট হারানো বা চুরির ক্ষেত্রে জরিমানার বিষয়েও নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথমবার পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হলে নির্ধারিত পাসপোর্ট ফি’র বাইরে অতিরিক্ত কোনো দণ্ড ফি দিতে হবে না। তবে পরবর্তীতে প্রত্যেকবার হারানো, চুরি বা বিনষ্ট হওয়ার ঘটনায় নির্ধারিত ফি’র অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে।

পরিপত্রে বলা হয়েছে, এ-সংক্রান্ত আগের সব পরিপত্র, আদেশ ও নির্দেশনা সমন্বয় ও সংশোধন করে নতুন পরিপত্রটি জারি করা হয়েছে। এটি জারির তারিখ ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৪ শাখার স্মারক নম্বর ১১৯৭-এর মাধ্যমে এ পরিপত্র জারি করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতিকে অনুদানের চেক বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতিকে অনুদানের চেক বিতরণ

গাজীপুরের কাপাসিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুদানের চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক।

উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে মহিলা উদ্যোক্তাদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা। নিবন্ধনকৃত ১০ টি সমিতির মধ্যে ৪ টি সমিতির প্রত্যেককে ২২ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা শেফাউল হক, গাজীপুর জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন, সহকারী সমাজসেবা কর্মকর্তা মোঃ রেহান উদ্দিন, সমবায় কার্যালয়ের সহ পরিদর্শক রায়হান উদ্দিন, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহবুব আলম, এনজিও প্রতিনিধি মোর্শেদা আক্তার প্রমুখ।

অনুদানের চেক প্রাপ্তদের মধ্যে রয়েছেন কাপাসিয়া সদরের বরুন উদ্যোগী নারী উন্নয়ন সংগঠনের সভানেত্রী খাদিজা খানম, টোক ইউনিয়নের বীর উজলী পল্লী নারী কল্যাণ সমিতির সভাপতি ফাতেমা খাতুন, চাঁদপুর ইউনিয়নের নলগাঁও মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী মাহবুবা জান্নাত শিখা, বারিষাব ইউনিয়নের চরদুর্লভ খাঁ ভাওয়ালী নারী উন্নয়ন সংগঠনের সভানেত্রী রহিমা খাতুন প্রমুখ।

এছাড়া কাপাসিয়া উপজেলার প্রাক্তন ও প্রয়াত মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার এবং একজন মহিলা উদ্যোক্তার মৃত্যুতে তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, মহিলা বিষয়ক অধিদপ্তরের স্বেচ্ছাসেবী মহিলা সমিতি নিবন্ধন ও পরিচালনা নির্দেশিকা, ২০২১ অনুযায়ী স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মূল কার্যক্রম ছয়টি প্রধান গুচ্ছ বা খাতের মাধ্যমে পরিচালিত হয়। স্বেচ্ছাসেবী মহিলা সমিতির প্রধান কার্যক্রমের মধ্যে মানব সম্পদ উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে নারীদের দক্ষতা বৃদ্ধি, বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান এবং নিজেদের পায়ে দাঁড়াতে সাহায্য করা অন্তর্ভুক্ত। দরিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে হতদরিদ্র নারীদের জন্য আয়বর্ধক কার্যক্রম ও ছোট ঋণ বা সহায়তার ব্যবস্থা করা হয়। আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক সুরক্ষায় সমাজে নারীদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং জীবনমানের উন্নয়ন ঘটানোও এই কার্যক্রমের অন্তর্ভুক্ত। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কার্যক্রমে নারী ও শিশুদের ওপর নির্যাতন রোধে সচেতনতা তৈরি এবং আইনি ও সামাজিক সহায়তা প্রদান করা হয়। প্রাতিষ্ঠানিক সুবিধাদি ও সেবা প্রদানে সদস্যদের জন্য বিভিন্ন প্রাতিষ্ঠানিক সুবিধা ও জনকল্যাণমূলক সেবা নিশ্চিত করা হয়। সচেতনতা বৃদ্ধি ও জেন্ডার সমতামূলক কার্যক্রমে সমাজে লিঙ্গ বৈষম্য দূর করতে এবং জেন্ডার সমতা আনয়নমূলক সভা ও প্রচারণা চালানো হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%