প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের পশ্চিমবঙ্গের তিস্তা নদী থেকে একটি চরম ক্লান্ত হাতিশাবক উদ্ধার করা হয়েছে, যা পরে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই মানবিকতার নজির স্থাপন করেছে স্থানীয় সাহসী মৎস্যজীবীদের একটি দল। উদ্ধারকৃত শাবকটি সুস্থভাবে তার মায়ের সঙ্গে গভীর জঙ্গলে ফিরে গেছে।
এই ঘটনা ঘটেছিল গত ২১ সেপ্টেম্বর সকালে জলপাইগুড়ি জেলার বৈকুণ্ঠপুর বনবিভাগের গাজলডোবা এলাকায়। খবরটি প্রকাশ করেছে গাল্ফ নিউজ।
উল্লেখযোগ্য, উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরামের সদস্যরা প্রথমে তিস্তা ব্যারাজের কাছে নদীতে শাবকটিকে ভেসে থাকতে দেখেন। এরপর মৎস্যজীবী মিথু দাস, রাজেশ দাস, বিশ্বনাথ দাস, গোপাল দাস এবং বাবলু দাস নৌকায় করে দ্রুত মাঝনদীতে পৌঁছান। তারা সবাই মিলে সাবধানে হাতিশাবকটিকে তাদের নৌকায় তুলে নিরাপদে নদীর তীরে নিয়ে আসেন।
তীরে পৌঁছানোর পর শাবকটিকে বন বিভাগের কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়। যদিও নদীতে ভেসে থাকার কারণে শাবকটি ক্লান্ত হয়ে পড়েছিল, তবে শারীরিকভাবে এটি সুস্থ ছিল।
এদিকে, কিছুক্ষণের মধ্যেই শাবকের খোঁজে তার মা নদীর তীরে চলে আসে। অবশেষে বন বিভাগের তত্ত্বাবধানে মা ও শাবকের একটি আবেগঘন পুনর্মিলন ঘটে এবং তারা নিরাপদে বনের ভেতরে চলে যায়।
উল্লেখ্য, জলপাইগুড়ি জেলার গাজলডোবা এলাকায় প্রায়ই বন্য হাতির দল যাতায়াত করে। স্থানীয় মৎস্যজীবীদের হাতিশাবকের প্রতি এই মানবিক উদ্যোগ বন্যপ্রাণী রক্ষায় একটি দারুণ দৃষ্টান্ত স্থাপন করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন