ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

আইএমএফের নতুন ঋণ নিয়ে আজ বৈঠক, আলোচনায় বেতন কাঠামোসহ যেসব বিষয়


আইএমএফের নতুন ঋণ নিয়ে আজ বৈঠক, আলোচনায় বেতন কাঠামোসহ যেসব বিষয়

আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আজ রোববার (১২ জুলাই) প্রাথমিক আলোচনা শুরু হচ্ছে। এই আলোচনা উপলক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠকে বসবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ১২ সদস্যের প্রতিনিধি দল। সফরের সময় প্রতিনিধিদলটি অর্থ বিভাগ ছাড়াও বাংলাদেশ ব্যাংক এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এবারের আলোচনায় ব্যাংক ও আর্থিক খাত সংস্কারের পাশাপাশি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপরও গুরুত্ব দেয়া হবে। কর ছাড়ের যৌক্তিকতা, রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতা, আয়কর ও মূল্য সংযোজন কর (ভ্যাট) সংস্কারের অগ্রগতি, কর এবং সরকারি ব্যয় ব্যবস্থার সংস্কার এবং আর্থিক খাতের সংস্কার কৌশল নিয়ে প্রচুর আলোচনা হতে যাচ্ছে।

এছাড়া, নতুন বেতন কাঠামোর বিষয়টিও আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পাবে। নতুন কর্মসূচির আওতায় তিন বছরের জন্য ৪০০ থেকে ৪৫০ কোটি মার্কিন ডলার ঋণ পাওয়ার আশা করছে বাংলাদেশ ব্যাংক।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

গত ৯ জুন আইএমএফকে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে অর্থমন্ত্রী জানান, আগের ঋণ কর্মসূচি গ্রহণের সময় যে অর্থনৈতিক এবং নীতিগত বাস্তবতা ছিল, তা এখন অনেকটাই পাল্টে গেছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, রাজনৈতিক পরিবর্তন, অর্থনৈতিক নীতির কাঠামোগত রূপান্তর, বৈশ্বিক অনিশ্চয়তা এবং নতুন অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে নির্ধারিত সময়ের মধ্যে কিছু সংস্কার বাস্তবায়ন সম্ভব হয়নি। ফলে নতুন কর্মসূচির আওতায় এসব সংস্কার আবারও বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১২:১৯ পি.এম


ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

 সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ভাষাসৈনিক এবং বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুর কারণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আজ রোববারের এক শোকবার্তায় উল্লেখ করা হয়েছে যে, মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, ‘ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের রাজনীতির একটি প্রজ্ঞাবান, অভিজ্ঞ, সৎ এবং নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। দীর্ঘ ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি সততা, প্রজ্ঞা ও দায়িত্ববোধের সঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি শিক্ষামন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রীসহ বিভিন্ন সময়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করেছেন।’ প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে আরও জানিয়েছেন, ‘গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সুসংহত করা, সংসদীয় সংস্কৃতির বিকাশ এবং জনকল্যাণমূলক রাষ্ট্র পরিচালনায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের অবদান জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’ তিনি এও বলেছেন, ‘জমির উদ্দিন সরকার আজীবন বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আদর্শে অবিচল ছিলেন। তিনি দলের দীর্ঘ সংগ্রাম, প্রতিকূলতা এবং দুঃসময়ের কোনো পর্যায়েই, কোনো পরিস্থিতিতেও আদর্শচ্যুত হননি। রাজনৈতিক দমন-পীড়ন এবং নানা প্রতিকূলতার মধ্যেও তিনি নিষ্ঠা, প্রজ্ঞা এবং দৃঢ়তার সঙ্গে দলীয় জাতীয়তাবাদী আদর্শকে সমুন্নত রেখেছেন।’ বিগত দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে মরহুমের বীরত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘গণতন্ত্র, ভোটাধিকার এবং মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অবিস্মরণীয় অবদান বিএনপি’র ইতিহাসে যেমন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে, তেমনি দেশের গণতান্ত্রিক অভিযাত্রায়ও এক গৌরবোজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, দক্ষ সংসদীয় ব্যক্তিত্ব, বিচক্ষণ রাষ্ট্রনায়ক এবং সত্যিকারের দেশপ্রেমিককে হারালো। তাঁর আদর্শ, প্রজ্ঞা, সততা এবং কর্মময় জীবন আগামী প্রায়াতের রাজনীতিকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত এবং অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’ প্রধানমন্ত্রী মহান আল্লাহ তায়ালার দরবারে মরহুমের মাগফিরাত কামনা করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য প্রার্থনা করেন। পাশাপাশি তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং অসংখ্য গুণগ্রাহীর প্রতি গভীর সমবেদনা জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ধাওয়ায় ৩১ গরুসহ ট্রাক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১২:২৬ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ধাওয়ায় ৩১ গরুসহ ট্রাক উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশ ধাওয়া দিয়ে ডাকাতের কবল থেকে উদ্ধার করেছে ৩১টি গরু ও একটি ট্রাক।

শুক্রবার (১০ জুলাই) গভীর রাতে সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ এলাকার সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়ক থেকে উদ্ধার করা হয় ট্রাকভর্তি এগুলো।

স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার গভীররাতে সিলেট থেকে ৩১টি গরুবোঝাই একটি ট্রাক ঢাকায় যাচ্ছিলেন কয়েকজন ব্যবসায়ী। রাত ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ককের হবিগঞ্জ জেলার মাধবপুর এলাকায় সংঘবদ্ধ একদল ডাকাত মাইক্রোবাস ও প্রাইভেটকারে করে এসে ওই ট্রাকটি ধাওয়া করে।

পরে ডাকাতরা বিজয়নগর উপজেলার বুধন্তি এলাকায় ট্রাকটিকে আটক করে। ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে চালক ও হেলপারের হাত-পা বেঁধে জিম্মি করে এবং এর নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরে তারা গরুর মালিকদের ট্রাক থেকে নামিয়ে দেয়। এরপর ডাকাতরা ট্রাকটি নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার দিকে রওনা দেয়। ঘটনার সময় ডাকাতির পুরো ঘটনাটি দেখছিলেন সামনে থাকা একটি যাত্রীবাহী বাসচালক, যিনি মোবাইল ফোনে বিষয়টি সরাইল থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে পুলিশ ট্রাকটিকে ধরতে সরাইল এলাকায় মহাসড়কে অবস্থান নেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা ট্রাকটিকে কুট্টাপাড়া মোড় থেকে ডান দিকে প্রবেশ করে সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের দিকে যেতে থাকে। পুলিশও তাদের পেছনে ধাওয়া করে। এক পর্যায়ে ডাকাতরা কালীকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ এলাকায় গরুসহ ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকটিকে নিজেদের জিম্মায় নিয়ে নেয়। ট্রাক ও ৩১টি গরু বর্তমানে সরাইল থানা পুলিশের হেফাজতে রয়েছে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান বলেন, ‘ঘটনার সূত্রপাত হলো বিজয়নগর উপজেলার বুধন্তি। এ ঘটনায় বিজয়নগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আমরা ডাকাতদের শনাক্ত করার ও গরুর মালিকদের খুঁজে বের করার চেষ্টা করছি। ৩১টি গরু বর্তমানে সরাইল থানা পুলিশের হেফাজতে রয়েছে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পার্বত্য চট্টগ্রাম ও বন্যাকবলিত এলাকায় সেনাবাহিনীর মানবিক সহায়তা অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১২:৩৩ পি.এম


পার্বত্য চট্টগ্রাম ও বন্যাকবলিত এলাকায় সেনাবাহিনীর মানবিক সহায়তা অব্যাহত

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রামের বন্যাকবলিত নানা এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে যে, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামের বন্যাকবলিত বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি এবং প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই আন্দোলনের অভিযুক্তদের বিচারের দাবিতে যবিপ্রবিতে স্মারকলিপি জমা

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিনিধি

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১২:৪৪ পি.এম


জুলাই আন্দোলনের অভিযুক্তদের বিচারের দাবিতে যবিপ্রবিতে স্মারকলিপি জমা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জুলাই আন্দোলনে অভিযুক্ত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জুলাই চেতনাধারী শিক্ষার্থীরা।

শনিবার (১১ জুলাই) দুপুর ১২টার দিকে, উপাচার্যের কার্যালয়ে তারা এই স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা দাবি করেন, জুলাই আন্দোলনের বিরোধিতার অভিযোগে অভিযুক্ত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করার প্রয়োজন। যদি অভিযোগগুলি প্রমাণিত হয়, তবে বিশ্ববিদ্যালয়ের বিধি ও প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে, দাবি করেন তারা।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়েছে, হত্যা, খুন, গুম, আবাসিক হলে সহিংসতা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ফ্যাসিবাদী কার্যক্রমে সহযোগিতার মতো গুরুতর অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানানো হয়।

খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী সালেক খান আরটিভিকে বলেন, "জুলাই আন্দোলনে সরাসরি বিরোধিতার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।" তিনি আরও বলেন, একই সঙ্গে আদালতের রিটে পুনর্বহাল হওয়া শিক্ষকদের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেবে এবং প্রয়োজনে উচ্চ আদালতে আপিল করার বিষয়টি বিবেচনা করবে—এমন আহ্বানও জানানো হয়েছে।

তিনি বলেন, "জুলাই আন্দোলনের বিরোধিতাকারীদের বিষয়ে কোনো ধরনের আপস চান না তারা।" উপাচার্য ও উপ-উপাচার্য অভিযোগের সত্যতা যাচাই করে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%