প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আজ রোববার (১২ জুলাই) প্রাথমিক আলোচনা শুরু হচ্ছে। এই আলোচনা উপলক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠকে বসবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ১২ সদস্যের প্রতিনিধি দল। সফরের সময় প্রতিনিধিদলটি অর্থ বিভাগ ছাড়াও বাংলাদেশ ব্যাংক এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এবারের আলোচনায় ব্যাংক ও আর্থিক খাত সংস্কারের পাশাপাশি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপরও গুরুত্ব দেয়া হবে। কর ছাড়ের যৌক্তিকতা, রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতা, আয়কর ও মূল্য সংযোজন কর (ভ্যাট) সংস্কারের অগ্রগতি, কর এবং সরকারি ব্যয় ব্যবস্থার সংস্কার এবং আর্থিক খাতের সংস্কার কৌশল নিয়ে প্রচুর আলোচনা হতে যাচ্ছে।
এছাড়া, নতুন বেতন কাঠামোর বিষয়টিও আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পাবে। নতুন কর্মসূচির আওতায় তিন বছরের জন্য ৪০০ থেকে ৪৫০ কোটি মার্কিন ডলার ঋণ পাওয়ার আশা করছে বাংলাদেশ ব্যাংক।
গত ৯ জুন আইএমএফকে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে অর্থমন্ত্রী জানান, আগের ঋণ কর্মসূচি গ্রহণের সময় যে অর্থনৈতিক এবং নীতিগত বাস্তবতা ছিল, তা এখন অনেকটাই পাল্টে গেছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, রাজনৈতিক পরিবর্তন, অর্থনৈতিক নীতির কাঠামোগত রূপান্তর, বৈশ্বিক অনিশ্চয়তা এবং নতুন অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে নির্ধারিত সময়ের মধ্যে কিছু সংস্কার বাস্তবায়ন সম্ভব হয়নি। ফলে নতুন কর্মসূচির আওতায় এসব সংস্কার আবারও বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন