ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

রুপার দাম আবারও বৃদ্ধি, ভরি কত?


রুপার দাম আবারও বৃদ্ধি, ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের সাথে রুপার দাম আবারও বাড়ানো হয়েছে। এবার ভরিতে ১১৭ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮৯৯ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শুক্রবার (৩ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানিয়েছে। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি রুপার (পিওর সিলভার) মূল্য বেড়েছে। সুতরাং সার্বিক পরিস্থিতি বিবেচনায় রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের রুপার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম হবে ৪ হাজার ৮৯৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সমস্ত জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কার ডিজাইনের ভিত্তিতে মজুরি প্রযোজ্য রৌপলঙ্কার ও স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের পূর্বের নিয়ম কার্যকর থাকবে।

এদিকে, গত ২ জুলাই রুপার দাম সমন্বয় করা হয়েছিল। তখন ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৯১ টাকা বাড়িয়ে ৪ হাজার ৭৮২ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৫৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৯৭৪ টাকা ছিল। যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

এখন পর্যন্ত চলতি বছরের মধ্যে দেশের বাজারে রুপার দাম ৫৩ দফা সমন্বয় করা হয়েছে, যেখানে দাম ২৭ দফা বাড়ানো হয়েছে এবং ২৬ দফা কমানো হয়েছে। আর ২০২৫ সালে দেশের বাজারে রুপার দাম ১৩ বার সমন্বয় হয়েছিল, যার মধ্যে বেড়েছিল ১০ বার এবং কমেছিল ৩ বার।

এদিকে, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করেছে বাজুস। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এখন পর্যন্ত চলতি বছর দেশের বাজারে ৮৬ বার স্বর্ণের দাম সমন্বয় হয়েছে, যেখানে দাম ৪৩ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৪২ দফা এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। গত ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজার নুসেইরাত শরণার্থী শিবির ও খান ইউনিসে ইসরাইলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১২:৩৩ পি.এম


গাজার নুসেইরাত শরণার্থী শিবির ও খান ইউনিসে ইসরাইলের হামলা

যুদ্ধবিরতির পরও গাজায় ইসরাইলি হামলা থামছে না। বৃহস্পতিবার (২ জুলাই) নুসেইরাত শরণার্থী শিবির ও খান ইউনিসে ভিন্ন ভিন্ন ড্রোন হামলা চালিয়েছে দখলদাররা। চলমান হামলার ফলে গত ২৪ ঘণ্টায় অন্তত চার জন প্রাণ হারিয়েছেন এবং ১২ জন আহত হয়েছেন। এছাড়াও, অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি অভিযানে একজনকে গ্রেফতার করা হয়েছে।

গাজায় কাগজে-কলমে যুদ্ধবিরতি থাকলেও বাস্তবতা ভিন্ন। স্থানীয় সময় বৃহস্পতিবারও ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল। মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে মোটরসাইকেল লক্ষ্য করে এবং দক্ষিণ গাজার খান ইউনিসে আলাদা ড্রোন হামলার ফলে বেশ কয়েকজন আহত হওয়ার তথ্য জানিয়েছে জরুরি সেবা কর্তৃপক্ষ। এদিকে, ২৪ ঘণ্টার মধ্যে বেশ কিছু ফিলিস্তিনির প্রাণহানির সংবাদ পাওয়া গেছে।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা ৭৩ হাজারের বেশি ছাড়িয়েছে। আহত এক লাখ ৭৩ হাজারের অধিক হয়েছে। গেল বছরের অক্টোবরের যুদ্ধবিরতির পর এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনের বক্তব্য রয়েছে।

এদিকে, ধ্বংসস্তূপ সরানো গাজার পুনর্গঠনের অন্যতম প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গাজা সিটির মেয়র রুশদি আল-সাররাজ জানিয়েছেন, পুরো উপত্যকাজুড়ে প্রায় ৬ কোটি ৮০ লাখ টন ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে।

সড়ক সচল করা গেলেও আবাসিক, বাণিজ্যিক ও সরকারি ভবনের ধ্বংসস্তূপ সরাতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর আরও দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে। সিলওয়ান এলাকায় ফিলিস্তিনি তরুণদের ওপর হামলা করা হয়েছে এবং গ্রেফতারও হয়েছে। একই এলাকায় একটি নরসুন্দর দোকান ও একটি বাড়িতে অভিযান চালানো হয়েছে। এছাড়াও, জেরুজালেমের উত্তর-পূর্বাঞ্চলের মিখমাসে স্থানীয় কাউন্সিল ভবন দখল করে সেখানে সামরিক ঘাঁটি স্থাপন করেছে ইসরাইলি বাহিনী।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুন মাসে যেসব ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১২:৩৬ পি.এম


জুন মাসে যেসব ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি

সদ্যবিদায়ী জুন মাসে দেশে এসেছে ২৮১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। কিন্তু, দেশের ৮টি ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ বিষয়টি জানা গেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, জুন মাসজুড়ে কোনো রেমিট্যান্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা ৮টি। তার মধ্যে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, একটি বিশেষায়িত ব্যাংক, ২টি বেসরকারি ব্যাংক এবং ৪টি বিদেশি ব্যাংক অন্তর্ভুক্ত রয়েছে।

জুন মাসে কোনো রেমিট্যান্স আসেনি, এমন রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল, বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব, এবং বেসরকারি খাতের পদ্মা ব্যাংক পিএলসি এবং আইসিবি ইসলামী ব্যাংক।

এছাড়া, কোনো রেমিট্যান্স আসেনি বিদেশি খাতের ব্যাংক আল ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়াতেও।

এদিকে, সদ্যবিদায়ী জুন মাসে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ কোটি ৫১ লাখ ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৪ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৮৫ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৬ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স।

এর আগে গত মে মাসে দেশে এসেছে মোট ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এটি দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।

গত এপ্রিলে দেশে এসেছিল ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। আর গত মার্চে দেশে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে কোনো এক মাসের সর্বোচ্চ আয়।

গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার এবং ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার; নভেম্বরে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।

এছাড়া গত অক্টোবর ও SEPTEMBER মাসে দেশে এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। গত আগস্ট ও জুলাই মাসে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইন্দোনেশিয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়া হলো!

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১২:৪১ পি.এম


ইন্দোনেশিয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়া হলো!

ইন্দোনেশিয়ার অশান্ত পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের গুলিতে এক মার্কিন পাইলট নিহত হয়েছেন।

দেশটির সামরিক বাহিনী তার মরদেহ উদ্ধার করেছে। শুক্রবার (৩ জুলাই) ইন্দোনেশীয় সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। এর আগে একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী জানায়, এ হামলা যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়া সরকারের জন্য একটি বার্তা।

খনিজ ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ পাপুয়া দ্বীপে বিচ্ছিন্নতাবাদীরা ইন্দোনেশিয়া থেকে স্বাধীন হওয়ার জন্য দীর্ঘদিন ধরে সশস্ত্র লড়াই করছেন। সম্প্রতি উন্নত অস্ত্রশস্ত্র হাতে পাওয়ায় হামলা আরও মারাত্মক এবং ঘন ঘন হচ্ছে।

সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মির (টিপিএনপিবি) মুখপাত্র সেবি সামবম বৃহস্পতিবার (২ জুলাই) বলেন, তাদের সদস্যরা মার্কিন পাইলট নিকোলাস এফ গোসেলিনকে গুলি করে হত্যা করেছেন। ইয়াহুকিমো অঞ্চলে অবতরণ করার পর তারা উড়োজাহাজটিতে আগুন ধরিয়ে দেন।

সেবি সামবম আরও বলেন, উড়োজাহাজটি বারবার ইন্দোনেশীয় সেনাসদস্যদের বিভিন্ন স্থানে পৌঁছে দিচ্ছিল এবং টিপিএনপিবির জারি করা আলটিমেটাম লঙ্ঘন করছিল। ইন্দোনেশিয়া বেসামরিক উড়োজাহাজগুলোকে পাপুয়ার বিদ্রোহী–নিয়ন্ত্রিত রেড জোনে প্রবেশের অনুমতি দেয়া বন্ধ না করলে সামনে আরও হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীটির এই মুখপাত্র বলেন, ইন্দোনেশীয় সামরিক বাহিনী ও ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মির মধ্যকার সংকটের মূল কারণগুলো সমাধানে ব্যর্থতার দায় মনে করিয়ে দিতেই এ হামলা চালানো হয়েছে। এর মাধ্যমে ইন্দোনেশিয়া ও মার্কিন সরকারকে একটি বার্তা দেওয়া হয়েছে।

পাপুয়ার সামরিক মুখপাত্র উইরিয়া আরতাদিগুণা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর হামলার বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, মার্কিন পাইলটের মরদেহ উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সামরিক বাহিনী হামলাকারীদের খোঁজার পাশাপাশি ওই ফ্লাইটের যাত্রীদেরও সন্ধান করছে।

এর আগে কর্মকর্তারা জানিয়েছিলেন, উড়োজাহাজটিতে সাতজন যাত্রী ছিলেন। তারা সবাই পাপুয়ার স্থানীয় বাসিন্দা।

জাকার্তায় অবস্থিত মার্কিন দূতাবাস এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটের সাদাপাথরে নিখোঁজ চিকিৎসকের লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১২:৪৪ পি.এম


সিলেটের সাদাপাথরে নিখোঁজ চিকিৎসকের লাশ উদ্ধার

সিলেটের পর্যটন স্পট সাদাপাথরে গোসল করতে গিয়ে বন্ধুদের সাথে পানির স্রোতে তলিয়ে যাওয়া চিকিৎসক সুব্রত সাহা বিকাশের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে ৩নং পিলারের কাছে ধলাই নদীতে মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন রুবেল মিয়া নামের এক মাঝি।

মাঝি রুবেল মিয়া জানান, সকালে ধলাই নদীতে মাছ ধরতে গেলে নিখোঁজ পর্যটক সুব্রত সাহা বিকাশের মরদেহ ভাসতে দেখতে পান। পরে তার মরদেহ উদ্ধার করেন জেলেরা। এরপর পুলিশ, বিজিবি এবং স্থানীয় প্রশাসন খবর পেয়ে লাশ সেখান থেকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানায় নিয়ে যায়। সুরতহাল প্রস্তুতি সম্পন্ন করার পর সুব্রত সাহার ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় পুলিশ কর্তৃক।

এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) বেলা সোয়া ২টায় সাদাপাথরের জিরোপয়েন্টের ধলাই নদীর উৎস মুখে বন্ধুদের সাথে গোসল করার সময় এ পর্যটক নিখোঁজ হন। নিহত সুব্রত সাহা লক্ষীপুর জেলার রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে। তিনি ৩ বন্ধুর সাথে ঢাকা থেকে সিলেট সফরে এসেছিলেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%