ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সিলেটের সাদাপাথরে নিখোঁজ চিকিৎসকের লাশ উদ্ধার


সিলেটের সাদাপাথরে নিখোঁজ চিকিৎসকের লাশ উদ্ধার

সিলেটের পর্যটন স্পট সাদাপাথরে গোসল করতে গিয়ে বন্ধুদের সাথে পানির স্রোতে তলিয়ে যাওয়া চিকিৎসক সুব্রত সাহা বিকাশের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে ৩নং পিলারের কাছে ধলাই নদীতে মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন রুবেল মিয়া নামের এক মাঝি।

মাঝি রুবেল মিয়া জানান, সকালে ধলাই নদীতে মাছ ধরতে গেলে নিখোঁজ পর্যটক সুব্রত সাহা বিকাশের মরদেহ ভাসতে দেখতে পান। পরে তার মরদেহ উদ্ধার করেন জেলেরা। এরপর পুলিশ, বিজিবি এবং স্থানীয় প্রশাসন খবর পেয়ে লাশ সেখান থেকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানায় নিয়ে যায়। সুরতহাল প্রস্তুতি সম্পন্ন করার পর সুব্রত সাহার ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় পুলিশ কর্তৃক।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) বেলা সোয়া ২টায় সাদাপাথরের জিরোপয়েন্টের ধলাই নদীর উৎস মুখে বন্ধুদের সাথে গোসল করার সময় এ পর্যটক নিখোঁজ হন। নিহত সুব্রত সাহা লক্ষীপুর জেলার রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে। তিনি ৩ বন্ধুর সাথে ঢাকা থেকে সিলেট সফরে এসেছিলেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুতার আঘাতে ১ লাখ, রক্ত ফেললে ২ লাখ টাকা: আম্মার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১২:৪৮ পি.এম


জুতার আঘাতে ১ লাখ, রক্ত ফেললে ২ লাখ টাকা: আম্মার

চব্বিশে জুলাই গণ-অভ্যুত্থানকে অবমাননাকারী আওয়ামীপন্থি অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে জুতার বাড়ি মারলে ১ লাখ টাকা এবং জুতার আঘাতে নাক-মুখ দিয়ে রক্ত বের করে দিলে ২ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহ উদ্দীন আম্মার।

মঙ্গলবার (১ জুলাই) রাতের দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে দেওয়া এক হুমকিস্বরূপ পোস্টের মাধ্যমে তিনি এই ঘোষণা প্রদান করেন।

আম্মার ফেসবুক পোস্টে লেখেন, "এই মহিলারে যে জুতার বাড়ি মারতে পারবে তারে ১ লাখ টাকা পুরস্কার দেব। জুতার বাড়ি মেরে নাক-মুখ দিয়ে রক্ত বের করে দিতে পারলে ২ লাখ টাকা। এখন কেউ মব উস্কানি বলতে আসলে ওইডারে ভরা বাজারে পিটামু।"

পোস্টে তিনি যদিও কোনো নারীর নাম স্পষ্ট করে উল্লেখ করেননি, তথাপি নেটিজনদের মতে তিনি শাওনকেই উদ্দেশ্য করে এ পোস্ট দিয়েছেন।

এর আগে, মঙ্গলবার (১ জুলাই) চব্বিশের গণঅভ্যুত্থানকে যখন সর্বস্তরের মানুষ স্মরণ করছিল, ঠিক তখনই অভিনেত্রী মেহের আফরোজ শাওন তার নিজ ফেসবুক অ্যাকাউন্টে জুলাইয়ের বিষয়ে পোস্ট করেন। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। এ প্রেক্ষিতে রাকসু জিএস সালাহ উদ্দীন আম্মার এ ঘোষণা প্রদান করেন।

মোহের আফরোজ শাওন তার পোস্টে লিখেছিলেন, "গত ১ বছরে প্রায়ই ফেসবুকে একটা শব্দ চোখে পড়েছে- জুলাই CDI… আমার পরিচিত অনেকের লেখাতেই শব্দটা দেখেছি। আবার অপরিচিত অনেকেও লিখেছে। প্রথম প্রথম ভেবেছিলাম কোনো একটা ট্রেন্ড। শুধু জুলাই মাসেই হয়তো তারা এটি লেখে; তবে একটু খেয়াল করে দেখলাম, সারা বছরই ফেসবুকে বেশিরভাগ মানুষ লিখছে শব্দটি।"

তিনি আরও লিখেছিলেন, "তখন বুঝতে পারলাম যে, শব্দটি শুধু জুলাই মাসে না, যেকোনো সময় লেখা যায়। মন খারাপ থাকলে যেমন আস্তে করে লেখা যায়, তেমনি মন খুব ভালো থাকলেও হো হো করে হাসতে হাসতে লেখা যায়। বন্ধুর সঙ্গে আড্ডার গল্পে তেমনি লেখা যায়, আবার কারও ওপর ভীষণ রেগে গেলেও লেখা যায়। আবার মনের অবস্থা ভালো না মন্দ আপনি বুঝতে পারছেন না, তখনও আপনি লিখতে পারেন। আমার বাবা এতকিছু ভেবে কাজ নেই। আজ যেহেতু পয়লা জুলাই, তাই আমিও লিখলাম ...।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরের টঙ্গীর বিএনপি নেতা বুলুকে বহিষ্কার করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১২:৫১ পি.এম


গাজীপুরের টঙ্গীর বিএনপি নেতা বুলুকে বহিষ্কার করা হয়েছে

গাজীপুরের টঙ্গী বিসিক শিল্পাঞ্চলে ঝুট (কারখানার বর্জ্য) ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘটিত অস্ত্র প্রদর্শন ও মোটরসাইকেল মহড়ার ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামি ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন বুলুকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) রাত থেকে এ বহিষ্কারাদেশ কার্যকর হয়েছে বলে টঙ্গী পূর্ব থানা বিএনপির দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান বেপারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

দলীয় সূত্রে জানা গেছে, দলীয় নীতি-আদর্শ পরিপন্থি এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন ও সাধারণ সম্পাদক গাজী সালাহ্ উদ্দিনের নির্দেশনায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে টঙ্গী বিসিক শিল্পাঞ্চলে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে অস্ত্র প্রদর্শন ও মোটরসাইকেল মহড়ার ঘটনায় ব্যবসায়ী মো. নুরুজ্জামান জামান বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় বিএনপি ও যুবদলের ১৯ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে, এছাড়া অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে বিসিক শিল্পাঞ্চলে ঝুট ব্যবসা পরিচালনা করে আসছেন নুরুজ্জামান জামান। গত ২৭ জুন টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল, ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন বুলু এবং ৪৬ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মো. খালেক তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানো হলে পরবর্তী দিন, ২৮ জুন অভিযুক্তদের নেতৃত্বে শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে এলাকায় অস্ত্রসহ মহড়া দেওয়া হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, মহড়ার সময় কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানে প্রবেশ করে ব্যবসায়ীদের ঝুট বিক্রি না করার জন্য ভয়ভীতি প্রদর্শন করা হয় এবং ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালানো হয়।

ঘটনার ভিডিও ও স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। শিল্পাঞ্চলের প্রধান সড়কে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন এবং বিপুল সংখ্যক মোটরসাইকেলের বহর দেখে ব্যবসায়ী, শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান শুরু করে।

পুলিশ জানায়, এ ঘটনায় প্রথম দফায় তিনজনকে গ্রেফতারের পর বুধবার দিবাগত রাতে আরও আটজনকে আটক করা হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় মামলার প্রধান অভিযুক্ত বহিষ্কৃত টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডলের বক্তব্য জানতে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য, টঙ্গী পূর্ব থানা বিএনপির দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান বেপারী স্বাক্ষরিত বহিষ্কারাদেশে বলা হয়েছে, মো. কামাল হোসেন বুলুর বিরুদ্ধে দলীয় নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ এবং দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার প্রেক্ষাপটে তাকে ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের পদসহ দলীয় সব ধরনের সাধারণ সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, এই সিদ্ধান্ত ২ জুলাই থেকেই কার্যকর হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্দুক বিক্রির নতুন প্রস্তাবে ট্রাম্পের ছেলে কেন আলোচনায়?

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১২:৫৪ পি.এম


বন্দুক বিক্রির নতুন প্রস্তাবে ট্রাম্পের ছেলে কেন আলোচনায়?

যুক্তরাষ্ট্রে বন্দুক বিক্রির নিয়মে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব এসেছে।

এই প্রস্তাব বাস্তবায়িত হলে অনলাইনে বন্দুক ক্রয়ের মাধ্যমে সরাসরি ক্রেতার ঠিকানায় বন্দুক পৌঁছানো সম্ভব হবে।

যা ফলে, সবচেয়ে লাভবান হতে পারে অনলাইনভিত্তিক বন্দুক বিক্রির প্রতিষ্ঠান গ্র্যাবএগান।

এই প্রতিষ্ঠানের একাধিক বিনিয়োগকারী ও পরিচালনা পর্ষদের সদস্য হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র।

বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, বর্তমানে অনলাইনে বন্দুক কেনার পর ক্রেতাকে নির্ধারিত দোকানে গিয়ে তা সংগ্রহ করতে হচ্ছে।

এ সেখানে সরাসরি পরিচয় যাচাই এবং পটভূমি যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

তবে নতুন প্রস্তাব অনুসারে, অনলাইনে পরিচয় যাচাই ও পটভূমি যাচাইয়ের পরে এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার সাত দিন পর, বন্দুক সরাসরি ক্রেতার বাড়িতে পাঠানো যাবে।

যুক্তরাষ্ট্রের অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক নিয়ন্ত্রণ ব্যুরোর তথ্য অনুযায়ী, ভবিষ্যতে প্রায় অর্ধেক বন্দুক ক্রেতা হয়ত এই পদ্ধতি গ্রহণ করবেন।

এতে প্রত্যেক বছর প্রায় ৩৩ লাখ মানুষ সরাসরি বাড়িতে বন্দুক পাওয়ার সুযোগ পাবেন।

প্রস্তাবটি কার্যকর হলে অনলাইন বন্দুক বিক্রির বাজার দ্রুত প্রসারিত হবে বলেও মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উল্লেখযোগ্যভাবে, এতে গ্র্যাবএগানসহ বৃহৎ অনলাইন বিক্রেতারাও লাভবান হতে পারে।

তবে ট্রাম্প জুনিয়রের মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, এই নীতি নির্ধারণের প্রক্রিয়ায় তার কোনো ভূমিকা নেই।

তিনি কেবলমাত্র একজন বিনিয়োগকারী এবং প্রতিষ্ঠানটির পরামর্শদাতা হিসেবেই যুক্ত আছেন।

অন্যদিকে, বন্দুক নিয়ন্ত্রণে কাজ করা বিভিন্ন সংগঠন এবং ক্ষুদ্র বন্দুক ব্যবসায়ীরা এই প্রস্তাবের বিরোধিতা করেছেন।

তাদের দাবী হলো, সরাসরি বাড়িতে বন্দুক পাঠানোর সুযোগ দিলে অবৈধ অস্ত্র কেনাবেচা, ডাকযোগে চুরি এবং ভুয়া ক্রেতার মাধ্যমে অস্ত্র সংগ্রহের ঝুঁকি বেড়ে যাবে।

বর্তমানে প্রস্তাবটি জনমত গ্রহণের পর্যায়ে রয়েছে।

আগামী আগস্টের শুরু পর্যন্ত এ বিষয়ে মতামত গ্রহণ করা হবে।

এরপর এটি চূড়ান্ত, সংশোধিত বা বাতিল করা হতে পারে।

সূত্র: রয়টার্স

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও ভারতীয় মদ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১২:৫৮ পি.এম


সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও ভারতীয় মদ উদ্ধার

জামালপুর ৩৫ বিজিবির পৃথক পৃথক অভিযানে ৫৯ বোতল ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেটসহ তিন জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর বিওপি এবং রৌমারীর ইজলামারী বিওপির বিজিবির সদস্যরা সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদক উদ্ধার করেছেন।

আটককৃতদের মধ্যে রয়েছেন দত্তের চর গ্রামের জামরুজ আলীর ছেলে হাসানুজ্জামান (২৮), উঠানোর পাড়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে মিনাল মিয়া (২৫) ও বাট্টাজোড় নতুন বাজার এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে হোসাইন সরকার।

শুক্রবার (৩ জুলাই) সকালে জামালপুর ৩৫ বিজিবি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে সীমান্তবর্তী ধানুয়া কামালপুরে অভিযান চালিয়ে ৯ পিস ইয়াবাসহ তিন জনকে আটক করা হয়।

একই রাতে ইজলামারী বিওপির বিজিবির সদস্যরা ৫৯ বোতল মদ উদ্ধার করেন। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%