প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সিলেটের পর্যটন স্পট সাদাপাথরে গোসল করতে গিয়ে বন্ধুদের সাথে পানির স্রোতে তলিয়ে যাওয়া চিকিৎসক সুব্রত সাহা বিকাশের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে ৩নং পিলারের কাছে ধলাই নদীতে মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন রুবেল মিয়া নামের এক মাঝি।
মাঝি রুবেল মিয়া জানান, সকালে ধলাই নদীতে মাছ ধরতে গেলে নিখোঁজ পর্যটক সুব্রত সাহা বিকাশের মরদেহ ভাসতে দেখতে পান। পরে তার মরদেহ উদ্ধার করেন জেলেরা। এরপর পুলিশ, বিজিবি এবং স্থানীয় প্রশাসন খবর পেয়ে লাশ সেখান থেকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানায় নিয়ে যায়। সুরতহাল প্রস্তুতি সম্পন্ন করার পর সুব্রত সাহার ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় পুলিশ কর্তৃক।
এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) বেলা সোয়া ২টায় সাদাপাথরের জিরোপয়েন্টের ধলাই নদীর উৎস মুখে বন্ধুদের সাথে গোসল করার সময় এ পর্যটক নিখোঁজ হন। নিহত সুব্রত সাহা লক্ষীপুর জেলার রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে। তিনি ৩ বন্ধুর সাথে ঢাকা থেকে সিলেট সফরে এসেছিলেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন