ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

৮২২ কোটি ৩০ লাখ টাকার বাজেট ঘোষণা করল ময়মনসিংহ সিটি


৮২২ কোটি ৩০ লাখ টাকার বাজেট ঘোষণা করল ময়মনসিংহ সিটি

ময়মনসিংহ, ৬ জুলাই, ২০২৬, : ময়মনসিংহ সিটি করপোরেশনের ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৮২২ কোটি ৩০ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার দুপুরে নগরীর শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান রোকন।

ঘোষিত বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ১৪৬ কোটি ২৭ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ৬৭৬ কোটি ৩ লাখ টাকা।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

এছাড়া ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট ধরা হয়েছে ৬৪৩ কোটি ৭৯ লাখ টাকা। নতুন অর্থবছরে সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭৯০ কোটি ১১ লাখ টাকা।

বাজেট ঘোষণাকালে সিটি প্রশাসক রোকনুজ্জামান রোকন বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য ও প্রশাসনিক বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন পার্শ্ববর্তী জেলার বিপুলসংখ্যক মানুষ ময়মনসিংহ নগরীতে আসেন। ফলে জনসংখ্যা ও নাগরিক সেবার চাহিদা ক্রমাগত বাড়ছে। তবে শিল্পপ্রতিষ্ঠান ও বড় ধরনের বাণিজ্যিক কেন্দ্রের অভাবে স্থানীয় রাজস্ব আয় সীমিত থাকায় কাক্সিক্ষত উন্নয়ন বাস্তবায়নে নানা চ্যালেঞ্জ রয়েছে।

তিনি বলেন, এবারের বাজেটে নতুন কোনো কর আরোপ করা হয়নি। তবে সিটি করপোরেশনের নতুন সম্প্রসারিত এলাকায় প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করার পর সেখানে কর নির্ধারণ করা হবে। এর আগে নতুন করে কোনো খাতে কর আরোপের পরিকল্পনা নেই।

দায়িত্ব গ্রহণের পর থেকে নগর উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনে ড্রেন ও খাল পরিষ্কার করা হয়েছে। একসময় দখল ও ময়লায় ভরাট হয়ে যাওয়া আকুয়া ও গোহাইলকান্দি খালে এখন আবার পানির প্রবাহ ফিরেছে। চলতি বর্ষায় নগরবাসী সাময়িক জলজটের মুখোমুখি হলেও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার ভোগান্তিতে পড়তে হয়নি।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

তিনি জানান, ড্রেন ও খাল নিয়মিত পরিষ্কারের জন্য সাড়ে পাঁচশ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। বস্তি উন্নয়ন, পরিচ্ছন্ন নগর গড়ে তোলা, ফুটপাত দখলমুক্ত করা এবং যানজট নিরসনে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে সরকারের নীতিমালার আওতায় থেকেই নগরবাসীর প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ, প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মিয়া, পরিবহন মহাব্যবস্থাপক রাজীব উল হাসান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৭ পি.এম


যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের কারণে মাহবুব আলম বাবু রাড়ী (২৯) নামের এক যুবককে পিটিয়ে হত্যার মামলায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার মো. বজলুর রশিদ বয়াতী (৩৮) মেহেন্দিগঞ্জ থানাধীন সাদেকপুর এলাকার আব্দুর রাজ্জাক বয়াতীর ছেলে। রবিবার (৫ জুলাই) দুপুরে বরিশাল র‌্যাব-৮ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান পিপিএম সেবা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে র‌্যাব-৮ ও র‌্যাব-১০ এর সদর কোম্পানির সদস্যরা ঢাকা মহানগরীর গেন্ডারিয়া থানাধীন হরিণচরন রায়সড়ক এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তারকৃত মো. বজলুর রশিদ বয়াতীকে ধরেন।

র‌্যাব জানায়, মাহবুব আলম বাবু রাড়ী (২৯) মেহেন্দিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সাদেকপুর গ্রামের বাসিন্দা দুলাল রাড়ীর ছেলে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ১৮ জুন মেহেন্দীগঞ্জ থানাধীন পশ্চিম সাদেকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাহবুব আলম রাড়ীর ভোগদখলীয় জমিতে দোকানঘর উত্তোলনে বাঁধা দেয় গ্রেপ্তারকৃত অভিযুক্ত বজলুর রশিদ বয়াতী এবং অন্যান্য অভিযুক্তরা। এর পর, ২৩ জুন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মেহেন্দীগঞ্জ থানাধীন চুনারচর ৮ নং ওয়ার্ডস্থ আক্তার পোদ্দারের দোকানের সামনে পূর্বপরিকল্পিতভাবে লোহার রড, হাতুড়ী, কাঠের লাঠিসোটা ইত্যাদি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গ্রেপ্তারকৃত বজলুর রশিদসহ অন্যান্য অভিযুক্তরা দলবদ্ধভাবে অবস্থান নেয়। পরে, তারা মাহবুব আলম বাবু রাড়ীর ওপর অত্যন্ত বর্বরভাবে আক্রমণ করে এবং পিটিয়ে গুরুতর আহত করে।

ভিকটিমের ডাকচিৎকারে ঘটনাস্থলে উপস্থিত লোকজন এবং স্বজনরা এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। এরপর মাহবুব আলম বাবু রাড়ীকে মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়, যেখানে কর্তব্যরত ডাক্তার ভিকটিমের অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। তবে, সেখানেও তার অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। পরে, সেখানে তাকে চিকিৎসা দেওয়া হলেও ২৪ জুন ভোর সোয়া ছয়টার দিকে ভিকটিম মাহবুব আলম রাড়ীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তার। এ ঘটনায় ভিকটিমের মা বরিশালের মেহেন্দীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের অভিযানে নামে। উল্লেখ্য, নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মামলার অপর আসামি জাহাঙ্গীর হোসেনকে (৫৩) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‌্যালির আয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

১১:০৫ পি.এম


বরিশালে পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‌্যালির আয়োজন

জাতীয় পল্লী উন্নয়ন দিবস বরিশালে পালিত হয়েছে বৈশ্বিক উদযাপনের সঙ্গে সংহতি রেখে। 'উন্নত পল্লী সম্মৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ' শ্লোগানকে সামনে রেখে সোমবার দুপুরে বরিশাল নগরীর টিটিসি মিলনায়তনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে দিবসটিকে কেন্দ্র করে নানা আয়োজন করা হয়েছে। বক্তারা এই সময়ে উন্নত পল্লী সম্মৃদ্ধ দেশ গড়তে সবাইকে এক হয়ে কাজ করার আহবান করেছেন। বরিশালের বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও সাবেক হুইপ অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। অনুষ্ঠানের শেষে গাছের চারা ও ঋণের চেক বিতরণ করা হয়েছে।

এদিন একই সঙ্গে আগৈলঝাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন (বিআরডিবি) অফিসের উদ্যেগে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমজাদ হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক (ভারপ্রাপ্ত) হাফিজুল ইসলাম, বিআরডিবি চেয়ারম্যান আক্তারুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এইচএম শাহাদাত হোসেন প্রমুখ। আলোচনা সভার শেষে সুফলভোগীদের মাঝে বিনামূল্যে দুই শতাধিক পিচ গাছের চারা ও ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়ানগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ সহায়তা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

১১:০৭ পি.এম


জিয়ানগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ সহায়তা বিতরণ

পিরোজপুরের জিয়ানগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায় এবং দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুর ১২টার সময় উপজেলা পরিষদ হলরুমে এই বিতরণের উদ্দেশ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান এবং সঞ্চালনা করেন জিয়ানগর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান এবং সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত।

এ ছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক আ. রাজ্জাক হাওলাদার, জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলী হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসাইন এবং অন্যন্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে এমপি সুলতানা জেসমিন জুঁই উপজেলা বিএনপির কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি জিয়ানগর প্রেসক্লাব ও মেহেউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমতলীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

১১:০৯ পি.এম


আমতলীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

বরগুনার আমতলী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। ৬ জুলাই, ২০২৬ তারিখে সোমবার সকাল ১০টায় আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটির উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর পূর্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। আলোচনার সভায় সভাপতিত্ব করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। অনুষ্ঠানটি পরিচালনা করেন আমতলী প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম বাদল। অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও পবিত্র গীতা পাঠ করা হয়।

স্বাগত বক্তব্যে বিআরডিবি কর্মকর্তা মো. ফিরোজ আলম উপলব্ধি সম্পর্কিত আলোচনা করেন। বিশেষ অতিথি হিসেবে আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, আমতলী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনোয়ার হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সোহেল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল, বিআরডিবি চেয়ারম্যান মো. মঈনউদ্দীন মামুন এবং আমতলী উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক কবির ফকির উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন আমতলী সমন্বয় পরিষদের সভাপতি মো. জাকির হোসেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক আবু জিহাদ, আমতলী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান সালেহ, সাংবাদিক শাওন খান এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতির সদস্য, বিআরডিবির গ্রাহক ও সুবিধাভোগী, সুধীজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সুবিধাভোগীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় পর্বে মোছা. ফাতেমা বেগম জানান, “২০১১ সাল থেকে আমি বিআরডিবির সঙ্গে যুক্ত। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও প্রশিক্ষণের মাধ্যমে আমরা সচেতন হচ্ছি। পরিবেশবান্ধব গ্রাম গড়ে তোলার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।” অপর সুবিধাভোগী ফারজানা ইয়াসমিন বলেন, “বিআরডিবি থেকে ঋণ নিয়ে আমি ছাগল, হাঁস ও মুরগি পালন শুরু করেছি। বর্তমানে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে খামার গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।”

বক্তাগণ তাদের বক্তব্যে উল্লেখ করেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পল্লী এলাকার অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, সমবায় কার্যক্রম জোরদার, নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের কোনো বিকল্প নেই। সরকারের গৃহীত বিভিন্ন পল্লী উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও তারা গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানের শেষ ভাগে নির্বাচিত কয়েকজন সুবিধাভোগীর মাঝে নগদ অর্থের চেক বিতরণ করা হয়। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন উপকারভোগীর হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%