প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জাতীয় পল্লী উন্নয়ন দিবস বরিশালে পালিত হয়েছে বৈশ্বিক উদযাপনের সঙ্গে সংহতি রেখে। 'উন্নত পল্লী সম্মৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ' শ্লোগানকে সামনে রেখে সোমবার দুপুরে বরিশাল নগরীর টিটিসি মিলনায়তনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে দিবসটিকে কেন্দ্র করে নানা আয়োজন করা হয়েছে। বক্তারা এই সময়ে উন্নত পল্লী সম্মৃদ্ধ দেশ গড়তে সবাইকে এক হয়ে কাজ করার আহবান করেছেন। বরিশালের বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও সাবেক হুইপ অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। অনুষ্ঠানের শেষে গাছের চারা ও ঋণের চেক বিতরণ করা হয়েছে।
এদিন একই সঙ্গে আগৈলঝাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন (বিআরডিবি) অফিসের উদ্যেগে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমজাদ হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক (ভারপ্রাপ্ত) হাফিজুল ইসলাম, বিআরডিবি চেয়ারম্যান আক্তারুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এইচএম শাহাদাত হোসেন প্রমুখ। আলোচনা সভার শেষে সুফলভোগীদের মাঝে বিনামূল্যে দুই শতাধিক পিচ গাছের চারা ও ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন