ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ট্রাম্প-ইয়ামালের পদক বিতরণের ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনা


ট্রাম্প-ইয়ামালের পদক বিতরণের ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনা

স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বকাপের পদক পরিয়ে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এই ভিডিওটির একটি নির্দিষ্ট অ্যাঙ্গেল দেখে অনেকেই দাবি করেছেন যে, ইয়ামাল ট্রাম্পের সঙ্গে করমর্দন না করেই চলে যান। তবে ভিন্ন অ্যাঙ্গেলের ভিডিওতে দেখা যায় যে, বাস্তবে এমনটি ঘটেনি।

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে, যেখানে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতার কৃতিত্ব অর্জন করেছে স্পেন। টানটান উত্তেজনায় ১২০ মিনিটের লড়াইয়ের মাঝে ম্যাচের একমাত্র গোলটি করেন ফেরান তোরেস।

শিরোপা জয়ের পরে পদক বিতরণ অনুষ্ঠান চলাকালীন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত ছিলেন। ওই সময় লামিন ইয়ামালের গলায় বিশ্বকাপজয়ীর পদক পরিয়ে দেন ট্রাম্প।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

এদিকে ভাইরাল হওয়া এক ভিডিওর একটি অ্যাঙ্গেলে দেখা যায় যে, ইয়ামাল যেন ট্রাম্পকে উপেক্ষা করে ইনফান্তিনোর সঙ্গে কথা বলে এগিয়ে যাচ্ছেন। এই দৃশ্যটি সামাজিক মাধ্যমে প্রচুর মন্তব্য তুলে ধরেছে।

কিন্তু পরে প্রকাশিত অন্য একটি অ্যাঙ্গেলের ভিডিওতে স্পষ্ট দেখা যায় যে, পদক গ্রহণের সময় ইয়ামাল ও ট্রাম্প পরস্পরের সঙ্গে করমর্দন করেন। ওই মুহূর্তে ইয়ামাল ইনফান্তিনোর সঙ্গে কথোপকথনে ব্যস্ত থাকার কারণে প্রথম ভিডিওটি বিভ্রান্তিকর ধারণা তৈরি করেছিল।

এদিকে, মাত্র ১৯ বছর বয়সে বিশ্বকাপ জিতে ইতিহাসের অন্যতম কনিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে নিজের নাম লেখান বার্সেলোনার এই উইঙ্গার। অভিষেক বিশ্বকাপেই শিরোপা জিতে ফুটবল বিশ্বের নতুন মাইলফলক গড়েছেন লামিন ইয়ামাল।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোটরসাইকেলে বস্তাবন্দি মেয়ের লাশ, খুলনায় কিশোরী নির্জনা হত্যা মামলায় আদালতে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

১১:৩৫ এম


মোটরসাইকেলে বস্তাবন্দি মেয়ের লাশ,  খুলনায় কিশোরী নির্জনা হত্যা মামলায় আদালতে

খুলনায় কিশোরী নির্জনা হত্যা মামলায় আদালতে জবানবন্দি দিয়ে বাবা আকাশ নিজের মেয়েকে হত্যার দায় স্বীকার করেছেন। রবিবার (১৯ জুলাই) খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মো. আসাদুর জামানের আদালতে তিনি স্বেচ্ছায় জবানবন্দি প্রদান করেন। আদালত পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা এবং খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানিয়েছেন, শনিবার (১৮ জুলাই) দুপুরে খুলনার ডুমুরিয়া উপজেলার একটি দোকান থেকে র‍্যাব আকাশকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন এবং পরে আদালতে তিনি স্বেচ্ছায় জবানবন্দি দেন।

পুলিশ ও আদালতে দেওয়া জবানবন্দি সূত্রে জানা যায়, গত ৮ জুলাই সকালে নির্জনা স্বামীর সঙ্গে চলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে ফিরিয়ে আনেন। বিকেলে মা আরিফা ইয়াসমিন সীমার সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে নির্জনা মায়ের ওপর শারীরিকভাবে আক্রমণ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাবা আকাশ কাঠের একটি চলা দিয়ে আঘাত করেন। তার দাবি, আঘাতটি দুর্ঘটনাবশত নির্জনার মাথায় লাগে এবং পরে তাকে বাঁচানোর চেষ্টা করেও তিনি ব্যর্থ হন।

এরপর মরদেহ গোপন করতে নির্জনাকে কালো লুঙ্গি দিয়ে বেঁধে প্লাস্টিকের বস্তায় ভরে বাড়ির নিচে নামানো হয়। পরে মোটরসাইকেলে করে মরদেহ শহরের বিভিন্ন এলাকায় ঘোরাঘুরির পর প্রান্তিকা আবাসিক এলাকার একটি নির্জন সড়কে ফেলে দেওয়া হয়। বাসায় ফিরে রক্তের দাগ মুছে ফেলেন আকাশ ও তার স্ত্রী। রাতের দিকে তারা কান্নাকাটি করেন এবং পরদিন সকালে এলাকা ছেড়ে পালিয়ে যান।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, বস্তাবন্দি রক্তাক্ত মরদেহ উদ্ধারের পর প্রথম দিকে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এমনকি পিবিআই ও সিআইডির মতো বিশেষায়িত সংস্থাও শুরুতে পরিচয় নিশ্চিত করতে সক্ষম হয়নি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিহতের ছবি প্রকাশের পরদিন বিকেলে তার পরিচয় নিশ্চিত হয়।

ওসি আরও জানান, তদন্তের সময় নিহতের মা-বাবার সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করলেও তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে প্রযুক্তির সহায়তায় প্রথমে মা আরিফা ইয়াসমিন সীমাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। শুরুতে তিনি নীরব থাকলেও পরে হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত তথ্য দেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার ছয় দিন পর হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং ১০ দিন পর ডুমুরিয়া থেকে আকাশকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১০ জুলাই নির্জনার মা আরিফা ইয়াসমিন সীমাও আদালতে জবানবন্দি দিয়ে মেয়ে হত্যার দায় স্বীকার করেন। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব পেলেন রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

১১:৪৫ এম


প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব পেলেন রাশেদ খান

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় বিএনপি নেতা রাশেদ খাঁন নিয়োগ পেয়েছেন। শনিবার (১৯ জুলাই) জন প্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করে তাকে নিয়োগ দেওয়া হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পেনের জয়ে ফিলিস্তিনে সমর্থকদের আনন্দ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

১১:৫৩ এম


স্পেনের জয়ে ফিলিস্তিনে সমর্থকদের আনন্দ

আর্জেন্টিনাকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছে স্প্যানিশরা।

তাদের এই সাফল্য উদযাপন করেছেন গাজার শত শত ফিলিস্তিনি।

ইসরায়েলের পরিচালিত গণহত্যামূলক যুদ্ধ শুরু হওয়ার দুই বছরেরও বেশি সময় পর, ধ্বংসস্তূপে পরিণত হওয়া বিভিন্ন এলাকায় শত শত মানুষ একত্রিত হয়ে এই উদযাপনে অংশ নেন।

ফিলিস্তিনিরা স্পেন জাতীয় দলের জয় উপলক্ষে স্বাগত ও আনন্দধ্বনি দেন। অন্যদিকে, স্পেনেও বিজয় উদযাপনের সময় অনেক সমর্থক ফিলিস্তিনকে স্মরণ করতে ভোলেননি।

স্পেনের বিভিন্ন স্থানে বিজয়োৎসবের সময় সমর্থকদের ফিলিস্তিনের পতাকা উড়াতে এবং ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিতে দেখা যায়।

এর আগে, স্পেন জাতীয় দলের তারকা লামিন ইয়ামাল ২০২৫–২৬ মৌসুমে তার ক্লাব বার্সেলোনার স্থানীয় লিগ শিরোপা উদযাপনের সময় ফিলিস্তিনের পতাকা উড়িয়েছিলেন।

এই পদক্ষেপটি ফিলিস্তিনিদের কাছ থেকে প্রশংসা পেলেও, ইসরায়েলিদের একটি অংশের পক্ষ থেকে স্পেনের এই তারকার বিরুদ্ধে সমালোচনা করা হয়।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে ডাকাতির পর পুলিশের অভিযানে আটক ১৯ জন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

১১:৫৬ এম


মুন্সীগঞ্জে ডাকাতির পর পুলিশের অভিযানে আটক ১৯ জন

মুন্সীগঞ্জের গজারিয়ার একটি নির্মাণাধীন প্রতিষ্ঠানে সংঘটিত পরিকল্পিত ও সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় বর্তমানে পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনাকালীন ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ট্রাকও জব্দ করা হয়েছে এবং লুণ্ঠিত বিপুল পরিমাণ নির্মাণসামগ্রী উদ্ধার করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব বিষয় জানানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ জুলাই রাত আনুমানিক ২টা সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে গজারিয়া থানার পুলিশ জানতে পারে, উপজেলার বালুবাকান্দি এলাকায় অবস্থিত ‘দি জিয়া অ্যান্ড ব্রাদার্স’ নামক একটি কনস্ট্রাকশন সাইটে সশস্ত্র ডাকাতদল প্রবেশ করেছে। পরে ডাকাতরা সেখানে দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে এবং হাত-পা বেঁধে চোখ বেঁধে একটি কন্টেইনার কক্ষে আটকে রাখে। এরপর সাইটে যে বিপুল পরিমাণ নির্মাণসামগ্রী ছিল, সেটি ট্রাকে তুলে নিয়ে যায় তারা। লুণ্ঠিত মালামালের মোট মূল্য ৪০ থেকে ৫০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পরপরই মুন্সীগঞ্জ জেলা পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করার পর সন্দেহভাজন দুটি ট্রাক শনাক্ত করা হয়। এর পর ট্রাকের মালিক এবং সংশ্লিষ্টদের গ্রেপ্তার করতে সক্ষম হলে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ধারাবাহিক অভিযানে আরও আসামিদের আটক করা হয়। উল্লেখ্য, এ ঘটনায় ১৪ জুলাই গজারিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে প্রকাশ পেয়েছে, অন্তত দুটি গ্রুপের সমন্বয়ে এ ডাকাতি সংঘটিত হয়। শাওন, সজল ও রিয়াজুলসহ কয়েকজন এই পরিকল্পনায় জড়িত ছিল। তারা ভাঙারি ব্যবসার আড়ালে এই অপরাধ সংগঠিত করে এবং স্থানীয় শ্রমিকদের সহযোগিতা নিয়েছিল। ঘটনার দিন রাতেই ঢাকার তেজগাঁও এলাকা থেকে একটি দল গজারিয়ায় আসে এবং অবস্থান নেয়। পরে একটি অগ্রবর্তী দল নির্মাণসাইটে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে এবং বাইরে থাকা সহযোগীদের সহায়তায় ট্রাকে করে মালামাল লুট করে নিয়ে যায়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনার সঙ্গে এখন পর্যন্ত ২৩-২৪ জনের সম্পৃক্ততা জানা গেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মাইন উদ্দিন, ছোটন, রিয়াজুল ইসলাম, আবুল খায়ের, শাহ আলম, রনি শিকদার, মেহেদী হাসান, মনোরঞ্জন দাস, আল আমিন সানা, অলোকেশ মন্ডল, সারাফত উদ্দিন সুমন, অলিউর রহমান, জামাল, মৃদুল আহম্মেদ তুষার, সজল হোসেন, আরিফ, মিরাজ, আলী ও রফিক।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৪টি ব্যাটারি, ১০টি ফ্যান, মোটর, ডায়নামো, ওয়েল্ডিং মেশিন, হাইড্রোলিক যন্ত্রপাতি, ডিজেল ইঞ্জিনসহ প্রায় সাড়ে ৫ টন লোহার বিভিন্ন সামগ্রী।

পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান চলমান রয়েছে। তদন্তের মাধ্যমে পুরো ঘটনার রহস্য উদঘাটন করে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%