ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

এআই ব্যবহারে পরিমিত হওয়ার আহ্বান রাষ্ট্রপতির


এআই ব্যবহারে পরিমিত হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আধুনিক ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ন্যানো ও জৈব প্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বঙ্গভবনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এই আহ্বান জানান।

রাষ্ট্রপতি উল্লেখ করেন, ‘এআই যাতে নিয়ন্ত্রণহীন ও যথেচ্ছভাবে ব্যবহৃত না হয়, সে বিষয়ে সচেতন থাকতে হবে। এআই-এর অনিয়ন্ত্রিত ব্যবহার মানুষের চিন্তাশক্তি ও সৃজনশীল প্রতিভাকে হ্রাস করছে। তাই জনকল্যাণে ও পরিমিত মাত্রায় এর ব্যবহার নিশ্চিত করা জরুরি।’

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

তিনি আরও বলেন, ‘উন্নত শিক্ষা ব্যবস্থাকে শুধু রাজধানীকেন্দ্রিক না রেখে আরও বিকেন্দ্রীকরণ করা প্রয়োজন।’

জাতীয় পর্যায়ের গবেষণা ও উন্নয়ন (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) কার্যক্রমে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও সম্পৃক্ত করার ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন।

এ সময় উপাচার্য (ভিসি) কুয়েটের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে আচার্য (চ্যান্সেলর) হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানিকগঞ্জে ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে হত্যার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৫ পি.এম


মানিকগঞ্জে ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে হত্যার চেষ্টা

মানিকগঞ্জে নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক বশিরকে হত্যার উদ্দেশ্যে দুই হাত ও দুই পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় চারজনের নামসহ অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন বশিরের বাবা। এই ঘটনাটি ঘটেছিল রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে।

আহত বশির মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের পালোরার চর গ্রামের মনির হোসেনের ছেলে। বর্তমানে তিনি চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

বশিরের বাবা মনির হোসেন জানিয়েছেন, তার ছেলে ছাত্রলীগের সদস্য কিনা তা তিনি জানেন না। তবে তিনি নিজে বিএনপির একজন সমর্থক এবং তার বড় ছেলে রবিউল ইসলাম জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। রোববার রাতে সদর উপজেলার পশ্চিম গুজুরী গ্রামের আকাশ তার ছেলে বশিরকে ডেকে নিয়ে যায়। এরপর তারা বেতিলা মেঘবাড়ি রেস্টুরেন্টে বসে আড্ডা দেয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আহত অবস্থায় বশিরকে উদ্ধার করা হয়।

মনির হোসেন আরও জানান, তার ছেলে বশিরকে আকাশ (২১), তুহিন (২২), আরিফ (২২) ও তানজিদসহ অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জন মিলে পূর্বশত্রুতার জের ধরে সিংগাইর উপজেলার ডেফলতলী এলাকায় একটি ইটভাটায় নিয়ে গিয়ে হত্যার উদ্দেশ্যে দুই পা ও দুই হাতের রগ কেটে দেয়। প্রথমে বশিরকে রাতেই মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বশিরকে রাজনৈতিক কারণে হাত-পায়ের রগ কাটা হয়েছে কিনা— এমন প্রশ্নের জবাবে মনির হোসেন জানান, বশির মাদরাসায় পড়াশুনা করতেন। কিন্তু ২০২১ থেকে পড়াশুনা বাদ দিয়ে বাড়িতে রয়েছে। তার ছেলের নাম জেলা ছাত্রলীগে আছে, এটা তিনি আগে জানতেন না। তিনি দাবি করেন, রাজনৈতিক কারণে তার ছেলেকে মারা হয়নি। আকাশ, আরিফদের সাথে পূর্ব শত্রুতার বিরোধের জের ধরে বশিরকে মারা হয়েছে।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ বলেন, ওই ছেলের বন্ধুরাই তাকে কুপিয়েছে। মধ্যরাতে ইটভাটায় ওই ছেলে কাদের সঙ্গে গেছে? তাদের মধ্যে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে ঝামেলা থাকতে পারে। সে ঘটনায় কুপিয়েছে বলে শুনেছি। এখানে ছাত্রদল বা বিএনপির অঙ্গ সংগঠনের নাম জড়িয়ে গুজব ছড়াচ্ছে নিষিদ্ধ সংগঠন। বশিরের হাত-পায়ের রগ কাটার সাথে ছাত্রদলের কেউ জড়িত নয়। এর আগে শহীদ মিনারে একজনের আত্মহত্যা নিয়েও গুজব ছড়িয়েছে নিষিদ্ধ সংগঠন।

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, বশির নামে এক যুবককে হাত-পায়ের রগ কেটে দিয়েছে। তারা সবাই বশিরের পরিচিত ও বন্ধু। বশির এদের সাথেই চলাফেরা করে। এই ঘটনায় বশিরের বাবা বাদি হয়ে সোমবার সন্ধ্যার দিকে একটি মামলা করেছেন। পুলিশ গুরুত্ব দিয়ে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেছেন।

এই গুরুত্বপূর্ণ বৈঠকটি মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত হয়।

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন দেশটির দূতাবাসের ডেপুটি চীফ অব মিশন ড. লিউ ইউয়িন, কালচারাল কাউন্সেলর লি শাওপেং, এটাচে মিস লিয়াং শুয়িং এবং পলিটিক্যাল এ্যাফেয়ার্স এ্যাটাচে ওয়াং ডাউয়েই।

বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বিদায়ী সাক্ষাৎকালে উভয়পক্ষ বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা করেন। তারা আশা প্রকাশ করেন যে, আগামী দিনগুলোতে দুই দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক, কূটনৈতিক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতা, উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরও বেগবান করতে উভয় দেশ একযোগে কাজ করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

জামায়াতের পক্ষ থেকে দলের আমীর ও নেতৃবৃন্দ বাংলাদেশের রাজনীতিতে একটি ইতিবাচক পরিস্থিতি তৈরিতে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের প্রশংসা করেন। বিশেষ করে জুলাই আন্দোলন পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনের সময়ে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের মধ্যে সম্পর্ক উন্নয়ন, পারষ্পরিক সংলাপের পরিবেশ সৃষ্টিতে চীনের মান্যবর রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন ইতিবাচক ভূমিকা রাখায় তার প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করা হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর জনাব এটিএম আজহারুল ইসলাম এমপি, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমীর জনাব নূরুল ইসলাম বুলবুল এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মো: মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. জাহিদুর রহমান এবং মাননীয় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য জনাব আলী আহমাদ মাবরুর।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা অন্তর্ভুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা অন্তর্ভুক্ত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় মুসলিমদের প্রধান দুই ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা অন্তর্ভুক্ত হয়েছে। গভর্নর গ্যাভিন নিউজম ২৭ সেপ্টেম্বর ‘এবি ২০১৭’ বিলে স্বাক্ষর করার পর এই দুই ঈদ রাজ্যের সরকারি ছুটির তালিকায় যুক্ত হয়।

সান ফ্রান্সিসকোর অ্যাসেম্বলি সদস্য ম্যাট হ্যানি ‘স্টেট হলিডেজ: ঈদ’ নামের বিলটি উত্থাপন করেন। ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি বিলটি উত্থাপনের পর এটি কয়েক ধাপে আইনসভায় অনুমোদন লাভ করে এবং ১০ সেপ্টেম্বর গভর্নরের কাছে পাঠানো হয়। এরপর ২৭ সেপ্টেম্বর গ্যাভিন নিউজম এতে স্বাক্ষর করেন।

নতুন আইনে ইসলামি চান্দ্রপঞ্জিকার শাওয়াল মাসের প্রথম দিনকে ঈদুল ফিতর এবং জিলহজ মাসের ১০ তারিখকে ঈদুল আজহা হিসেবে ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে ইংরেজি বর্ষপঞ্জিতে প্রতি বছর তারিখ পরিবর্তন হলেও ঈদের সরকারি স্বীকৃতি বজায় থাকবে।

তবে এই স্বীকৃতির অর্থ এই নয় যে ঈদের দিন ক্যালিফোর্নিয়ার সব সরকারি দপ্তর, আদালত, স্থানীয় প্রতিষ্ঠান বা বেসরকারি ব্যবসাপ্রতিষ্ঠান বাধ্যতামূলকভাবে বন্ধ থাকবে। আইনে ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে বিচারিক ছুটির তালিকা থেকে আলাদা রাখা হয়েছে।

নতুন আইনে ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালনের জন্য যদি কোনো শিক্ষার্থী স্কুলে অনুপস্থিত থাকে, তবে সেটিকে অনুমোদিত অনুপস্থিতি হিসেবে গণ্য করার ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ ঈদের নামাজ বা ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার কারণে শিক্ষার্থী স্কুলে না গেলে তার অনুপস্থিতির আইনি ভিত্তি থাকবে।

এ ছাড়া স্থানীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে সরকারি স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান ঈদের দিন বন্ধ রাখা যাবে। তবে এটি বাধ্যতামূলক নয়। সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ এবং প্রতিনিধিত্বকারী কর্মীদের মধ্যে সমঝোতার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া যাবে। কমিউনিটি কলেজের ক্ষেত্রেও ঈদের দিন বন্ধ রাখার সুযোগ রাখা হয়েছে।

আইনে সরকারি কর্মীদের জন্যও ঈদ পালনের সুযোগ রাখা হয়েছে। নির্ধারিত শর্ত অনুযায়ী কোনো সরকারি কর্মী ঈদুল ফিতর বা ঈদুল আজহাকে কেন্দ্র করে আট ঘণ্টার ছুটির সুবিধা নিতে পারবেন। এর জন্য অবকাশ, বার্ষিক ছুটি, অতিরিক্ত কাজের বিনিময়ে ছুটি বা ব্যক্তিগত ছুটির সুবিধা ব্যবহারের বিধান রাখা হয়েছে।

ম্যাট হ্যানি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে এবি ২০১৭ বিলটি উত্থাপন করেন। পরবর্তী সময়ে বিলটি বিভিন্ন কমিটির অনুমোদন পায় এবং আইনসভায় কয়েক ধাপে এগোয়। ৩০ আগস্ট বিলটি আইনসভার দুই কক্ষেই পাস হয়। ১০ সেপ্টেম্বর এটি গভর্নরের কাছে পাঠানো হয় এবং ২৭ সেপ্টেম্বর গ্যাভিন নিউজম এতে স্বাক্ষর করেন।

বিলটির প্রধান সহ-উদ্যোক্তাদের মধ্যে ছিলেন অ্যাসেম্বলি সদস্য আশ কালরা ও স্টেফানি নগুয়েন এবং সিনেটর আইশা ওয়াহাব। আরও কয়েকজন আইনপ্রণেতা এতে সহ-উদ্যোক্তা ছিলেন।

নতুন আইনের ফলে ঈদুল ফিতর ও ঈদুল আজহা এখন ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। এর মাধ্যমে মুসলিম শিক্ষার্থীদের ঈদের কারণে স্কুলে অনুপস্থিতির আইনি স্বীকৃতি তৈরি হলো এবং স্কুল ও কমিউনিটি কলেজগুলো স্থানীয় সমঝোতার ভিত্তিতে ঈদের দিন বন্ধ রাখতে পারবে। সরকারি কর্মীরাও নির্ধারিত নিয়মে ছুটির সুবিধা নিতে পারবেন।

তবে ঈদকে সরকারি ছুটির তালিকায় যুক্ত করার অর্থ সব প্রতিষ্ঠান বাধ্যতামূলকভাবে বন্ধ থাকা নয়। আদালতও এই আইনের আওতায় বিচারিক ছুটি হিসেবে ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে ঈদের স্বীকৃতি ও বাস্তবে প্রতিষ্ঠান বন্ধ থাকার বিষয়টি এক নয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গলাচিপায় পুকুরপাড়ে ২০০ লিটার দেশীয় মদ উদ্ধার, বাবা-ছেলে আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


গলাচিপায় পুকুরপাড়ে ২০০ লিটার দেশীয় মদ উদ্ধার, বাবা-ছেলে আটক

পটুয়াখালীর গলাচিপায় পুকুরপাড়ের একটি গর্তে লুকানো ড্রাম ভর্তি প্রায় ২০০ লিটার দেশীয় মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রাব্বি নামের এক যুবক এবং তার বাবা আল আমিনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পানপট্টি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা রাব্বি ও তার বাবা আল আমিনের সন্দেহজনক আচরণ লক্ষ্য করে তাদের আটক করেন। পরে বিষয়টি গলাচিপা থানার পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে গলাচিপা থানার একটি পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে। এরপর স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুকুরপাড়ে তল্লাশি শুরু হয়। এ সময় পুকুরপাড়ের একটি গর্তে মাটির নিচে লুকানো একটি ড্রাম পাওয়া যায়। ড্রামটি খুললে সেখানে বিপুল পরিমাণ দেশীয় মদ উদ্ধার হয়। পুলিশ জানায়, ড্রামটিতে আনুমানিক ২০০ লিটার দেশীয় মদ ছিল।

এছাড়া, ঘটনাস্থল থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে। উদ্ধার করা মদ এবং জব্দকৃত সামগ্রী পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, পুকুরপাড়ের ওই স্থানে মদ লুকিয়ে রাখার বিষয়টি তাদের জানা ছিল না। সন্দেহজনক আচরণ দেখে বিষয়টি তাদের নজরে আসে। পরে তারা দুজনকে আটক করে পুলিশকে খবর দেন।

পুলিশ জানায়, উদ্ধার করা মদের উৎস এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%