প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পটুয়াখালীর গলাচিপায় পুকুরপাড়ের একটি গর্তে লুকানো ড্রাম ভর্তি প্রায় ২০০ লিটার দেশীয় মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রাব্বি নামের এক যুবক এবং তার বাবা আল আমিনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পানপট্টি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা রাব্বি ও তার বাবা আল আমিনের সন্দেহজনক আচরণ লক্ষ্য করে তাদের আটক করেন। পরে বিষয়টি গলাচিপা থানার পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে গলাচিপা থানার একটি পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে। এরপর স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুকুরপাড়ে তল্লাশি শুরু হয়। এ সময় পুকুরপাড়ের একটি গর্তে মাটির নিচে লুকানো একটি ড্রাম পাওয়া যায়। ড্রামটি খুললে সেখানে বিপুল পরিমাণ দেশীয় মদ উদ্ধার হয়। পুলিশ জানায়, ড্রামটিতে আনুমানিক ২০০ লিটার দেশীয় মদ ছিল।
এছাড়া, ঘটনাস্থল থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে। উদ্ধার করা মদ এবং জব্দকৃত সামগ্রী পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, পুকুরপাড়ের ওই স্থানে মদ লুকিয়ে রাখার বিষয়টি তাদের জানা ছিল না। সন্দেহজনক আচরণ দেখে বিষয়টি তাদের নজরে আসে। পরে তারা দুজনকে আটক করে পুলিশকে খবর দেন।
পুলিশ জানায়, উদ্ধার করা মদের উৎস এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন